পারস্পরিক শুল্ক, যুক্তরাষ্ট্রের ক্রেতারা অর্ডার স্থগিত শুরু করেছে
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫
যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্র্যান্ডের পোশাক ক্রেতারা অর্ডার স্থগিত করা শুরু করেছেন। মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এ উদ্যোগ নিচ্ছে তারা। ইতোমধ্যে বিশ্বখ্যাত ওয়ালমার্ট বাংলাদেশে পোশাকের কিছু অর্ডার পিছিয়ে দিয়েছে, আর কিছু অর্ডার স্থগিত করেছে। এ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স সংবাদ প্রকাশ করায় বাংলাদেশি রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। প্রায় ২ বিলিয়ন ডলারের অর্ডার স্থগিতের আশঙ্কা করছেন পোশাক রপ্তানিকারকরা।
রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় বৃহত্তম দেশ। ১ আগস্ট থেকে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ৩৫ শতাংশ শুল্ক কার্যকর হলে অর্ডার কমে যাওয়ার আশঙ্কা করছেন গার্মেন্টস মালিকরা। কারণ এই অতিরিক্ত খরচ তারা বহন করতে পারবেন না।
প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেনের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, শুল্কের কারণে বিশ্বখ্যাত ব্র্যান্ড ওয়ালমার্ট প্রায় ১০ লাখ সাঁতারের পোশাকের একটি অর্ডার বৃহস্পতিবার স্থগিত করেছে। ক্ল্যাসিক ফ্যাশন অর্ডার স্থগিত রাখার জন্য ই-মেইল করেছে। অবশ্য ক্ল্যাসিক ফ্যাশনের সহকারী মার্চেন্ডাইজিং ম্যানেজার ফারুক সৈকত প্যাট্রিয়ট ইকো অ্যাপারেল লিমিটেডের অর্ডার স্থগিতের ব্যাপারে রয়টার্সকে বলেন, অর্ডার স্থগিতের সিদ্ধান্ত ওয়ালমার্ট নয় ক্ল্যাসিক ফ্যাশন নিজেই নিয়েছে।
যুক্তরাষ্ট্রে বছরে এক হাজার কোটি টাকার বেশি রপ্তানি করে স্প্যারো গার্মেন্টস। এ গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম যুগান্তরকে বলেন, বর্ধিত শুল্ক বহাল থাকলে ভবিষ্যতে অনেক অর্ডার বাতিল হবে। সেটা প্রায় ২ বিলিয়ন ডলার। কেননা আমেরিকায় মোট রপ্তানির ২৫ ভাগ পণ্য রপ্তানি হয় সাধারণ আমদানিকারক ও বায়িং হাউজের মাধ্যমে। এ ধরনের আমদানিকারকদের স্থানীয় ভোক্তা ও সরবরাহকারীদের প্রতি দায়বদ্ধতা থাকে না। তাই বর্ধিত শুল্ক সমন্বয় করতে না পারলে অর্ডার বাতিল করবেই। অন্যদিকে স্থানীয় ভোক্তা ও পোশাক সরবরাহকারীদের প্রতি দায়বদ্ধতা থাকায় হয়তো বড় ব্র্যান্ডগুলো তাৎক্ষণিকভাবে অর্ডার বাতিল করবে না। কিন্তু তারাও একটা সময় সেই অর্ডারগুলো সরিয়ে নেবে। কারণ ৩৫ শতাংশ বাড়তি শুল্ক দিয়ে ব্যবসা করা সম্ভব নয়, সেটা যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডরাও জানে। ইতোমধ্যে জর্ডান, কেনিয়া, ইথিওপিয়া, মিসর ও সাউথ আফ্রিকার মতো গার্মেন্টস খাতে বিনিয়োগে সরব হয়ে উঠেছে এবং এর পেছনে চীনা বিনিয়োগকারীরা রয়েছেন। সামগ্রিকভাবে পারস্পরিক শুল্ক প্রত্যাহার না হলে বাংলাদেশের রপ্তানি খাতে সামনে ভয়াবহ সময় অপেক্ষা করছে।
তিনি আরও বলেন, পোশাক রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের বাজারে অন্যতম বৃহৎ রপ্তানিকারক হিসাবে নিজেকে অসহায় ও হতাশ অনুভব করছি। যেসব প্রতিনিধি বাংলাদেশ পক্ষ থেকে আলোচনায় অংশ নিচ্ছেন, তারা নিজেরাও হয়তো জানেন না ট্রাম্প প্রশাসন কী প্রত্যাশা করছে তাদের কাছে। বাংলাদেশের এখন প্রতীকী বা ধীরে ধীরে কূটনৈতিক অগ্রগতি নিয়ে সন্তুষ্ট থাকার সময় নয়। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কের বোঝা এড়াতে এবং আমাদের প্রবেশাধিকার সুরক্ষিত রাখতে হলে জ্বালানি, প্রতিরক্ষা ও কৃষিভিত্তিক একটি সাহসী, কৌশলগত চুক্তি উপস্থাপন করতে হবে-যেটি রাজনৈতিকভাবে দৃষ্টিগোচর হবে এবং যেখানে পারস্পরিক স্বার্থও সুনির্দিষ্টভাবে বিবেচনায় নেওয়া হবে। বাংলাদেশকে এখনই আলোচনার গতি বাড়াতেই হবে। এই গতি না পেলে আমরা আমাদের বাণিজ্যিক প্রতিযোগিতামূলক সুবিধা হারাব। এখন দরকার সাহসী কৌশল ও দৃঢ় সিদ্ধান্ত। অপেক্ষা বা দ্বিধার সময় পেরিয়ে গেছে।
এদিকে শনিবার বিকালে উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাহী কমিটির সঙ্গে আলোচনায় অংশ নেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান (বাবু)। বৈঠকে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আলোচনায় অংশ নেন। সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপকালে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, যুক্তরাষ্ট্রের পালটা শুল্ক নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের চেষ্টা করেছিলাম, তবে তা সম্ভব হয়নি। পরে অন্য চার উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। বৈঠকের মাঝখানে বাণিজ্য উপদেষ্টা ফোনে জানতে চেয়েছেন, যদি ৪০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্ত চাপানো হয়, তাহলে ব্যবসা চালানো সম্ভব হবে কিনা? ৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত এখনো চূড়ান্ত নয়। এটিসহ আরও কিছু বিষয় আলোচনার মধ্যে রয়েছে। এ ধরনের আলোচনায় ব্যবসায়ীদের সম্পৃক্ত করা উচিত ছিল, কারণ এটি তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
বিজিএমইএর সভাপতি অভিযোগ করেন, সরকারের একজন প্রতিনিধি সময়মতো সঠিকভাবে আলোচনা করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে দুই মাস সময় নষ্ট হয়েছে। পরে আরেকজন প্রতিনিধি আলোচনায় যুক্ত হন। সরকার যদি সত্যিই এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিতে চায়, তাহলে সবচেয়ে বড় অংশীজন ব্যবসায়ীদের উপেক্ষা কীভাবে করে? এখন সরকার অজুহাত দেখাচ্ছে তথাকথিত একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্টের (অপ্রকাশযোগ্য চুক্তি)। আবার সরকার যখন দাবি করছে মার্কিন পণ্যের শুল্ক কমানোর, তখন বাজেটে তুলা আমদানিতে ২ শতাংশ অগ্রিম আয়কর আরোপ করেছে। এই বার্তা যদি মার্কিন প্রশাসনের কাছে পৌঁছায়, তখন তারা বলতে পারে, বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ নেওয়ার কথা বলে তুলার ওপর অগ্রিম আয়কর আরোপ স্ববিরোধী অবস্থান কিনা?
অন্যদিকে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম শনিবার সন্ধ্যায় যুগান্তরকে বলেন, বাংলাদেশি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত বাজার প্রবেশাধিকার দাবি করেছে, বিশেষ করে যেসব পোশাক যুক্তরাষ্ট্রের তুলা দিয়ে তৈরি হয়। এতে যুক্তরাষ্ট্রের তুলার আমদানি বাড়বে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমবে। বাণিজ্য উপদেষ্টার কথা উল্লেখ করে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে। তবে কিছু বিষয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে আরও আলোচনা প্রয়োজন। তিনি বলেন, যদি ৪০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত আরোপ করা হয়, তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ওভেন পোশাক রপ্তানি মারাÍকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তবে নিটওয়্যার ও ডেনিম খাতের ওপর এর প্রভাব পড়বে না।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
