পশ্চিম তীর শান্ত রাখতে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬
অধিকৃত পশ্চিম তীর নিয়ে ইসরায়েলকে তার নীতি পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টারা। যুক্তরাষ্ট্রের দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
পশ্চিম তীরে প্রায় ২৭ লাখ ফিলিস্তিনি বসবাস করছে। ভবিষ্যতে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনার অঞ্চলটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
মার্কিন প্রশাসনের আশঙ্কা, পশ্চিম তীরে সহিংসতা বাড়লে গাজায় শান্তি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টা ব্যাহত হবে। একই সঙ্গে ট্রাম্পের মেয়াদের মধ্যে আব্রাহাম চুক্তির পরিধি সম্প্রসারণও ঝুঁকিতে পড়তে পারে।
সূত্রগুলো জানায়, গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সর্বশেষ বৈঠকে পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। নেতানিয়াহুকে উসকানিমূলক পদক্ষেপ এড়িয়ে পরিস্থিতি শান্ত রাখতে আহ্বান জানান।
আলোচনায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা, ফিলিস্তিনি কর্তৃপক্ষের আর্থিক অস্থিতিশীলতা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণের বিষয়গুলোও তুলে ধরা হয়।
মার্কিন পক্ষের বার্তা ছিল, পশ্চিম তীরের নীতিতে পরিবর্তন আনা জরুরি। কেননা, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক মেরামত এবং ভবিষ্যতে আব্রাহাম চুক্তি সম্প্রসারণের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্রটি জানায়, বৈঠকে নেতানিয়াহু বসতি স্থাপনকারীদের সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। এ বিষয়ে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।
তবে, ট্রাম্পের এ বার্তার পরেও পশ্চিম তীরে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বুধবার উত্তরাঞ্চলের একটি শরণার্থী শিবিরের ২৫টি ভবন ভাঙার কার্যক্রম শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তাদের দাবি, ওই এলাকায় সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর তৎপরতা দমন করতে এ অভিযান চালানো হচ্ছে।
১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রেখেছে ইসরায়েল। ১৯৪৮ সালে রাষ্ট্রটি প্রতিষ্ঠার পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য নূর শামসসহ এসব শরণার্থী শিবির গড়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো ঘন জনবসতিতে পরিণত হয়েছে।
সূত্র: আরব নিউজ
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
