পশ্চিমবঙ্গে ভোটে সহিংসতা, বাবুলের বিরুদ্ধে বিক্ষোভ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোটগ্রহনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ও অশান্তি ছড়ালো পশ্চিমবঙ্গে। এদিন পশ্চিমবঙ্গের ৮ টি লোকসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহন। রাজ্যের বীরভূম ও আসানসোল কেন্দ্রে চরম উত্তেজনার মধ্যেই চলছে ভোটগ্রহন।
তবে এরমধ্যে বীরভূম ও আসানসোল কেন্দ্রেই সবথেকে বেশি অশান্তির খবর মিলেছে। এদিন সকালে বীরভুমের নানুরে ভোটদানে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়। তৃণমূল ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে এই খবর চাউর হতেই লাঠি হাতে বেরিয়ে আসেন গ্রামের নারীরা। ভোট কেন্দ্রের কাছে তৃণমূলের অস্থায়ী শিবিরে চালানো হয় ভাঙচুর। এমনকি গ্রামে ঢুকে তৃণমূল সমর্থকদের বাড়িতেও চড়াও হন গ্রামের নারীরা। এই নানুরের ২১৭ নম্বর বুথে ভোট দিতে যাওয়ার সময় এক বিজেপি সমর্থককে তৃনমূল আশ্রিত দুস্কৃতীরা মারধোর করার অভিযোগ ওঠে। তারপরেই গ্রাম থেকে বাঁশ ও লাঠি হাতে নিয়ে নারীরা এসে যেখানে তৃনমূলের অস্থায়ী অফিসে রান্নাবান্না হচ্ছিলো সেই রান্নার আয়োজন ভেস্তে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে ঘটনাস্থলে পৌছায় বিশাল পুলিশবাহিনী। ঘটনার জেরে ওই এলাকায় আতঙ্কে রয়েছেন তৃণমূল কর্মীরা।
অন্যদিকে, এদিন সকালে ভোট গ্রহন শুরু হওয়ার পরেই আসানসোলের বারাবনির একটি বুথে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সংগীতশিল্পী বাবুল সুপ্রিয়। এমনকী তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
এদিন সকালে বারাবনি এলাকার বুথে বিজেপির এজেন্টদের বসতে বাধা দেওয়া হচ্ছে এই খবর পেয়েই ঘটনাস্থলে যান বাবুল সুপ্রিয়। বুথে ঢোকার পর তার সঙ্গে তীব্র বাদানুবাদ হয় পোলিং অফিসারের। এরপর বাবুল বুথ থেকে বের হতেই তৃণমূলের কর্মীরা বাবুলকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। সেইসঙ্গে বাবুলের গাড়ির কাচও ভেঙ্গে দেওয়া হয়।
তৃনমূলের অভিযোগ, বাবুল সুপ্রিয়র নেতৃত্বে বিজেপির কর্মীরা তৃনমূল কর্মীদের মারধোর করেছে। যদিও বাবুল বলেন, আমি জানতাম, প্রথম যেখানে যাবো, সেখানেই গণ্ডগোল করবে তৃণমূল। ওরা আমাকে আটকাতে চাইছে। কিন্ত সেটা পারবে না।
পাশাপাশি বীরভূমের নলহাটির হাবিসপুরে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল এই কেন্দ্রে বিজেপি কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করছিলো। এক বিজেপি কর্মীর মাথা ফেটে যায় বলেও অভিযোগ ওঠে। ঘটনাকে কেন্দ্রে করে তৃণমূল ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠি কেড়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বিক্ষোভকারীরা।
পরিস্থিতি সামাল দিয়ে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের জেমুয়ায় কেন্দ্রীয় বাহিনীর দাবিতে বিক্ষোভ দেখান ভোটাররা। বীরভুমের ল বাগানে ভোটারদের ভোটদানে বাধা ও ভোটারদের ভোটার কার্ড কেড়ে নেওয়ার অভিযোগ উঠলো তৃনমূলের বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় গ্রামবাসীদের প্রথমে এলাকার তৃণমূল পার্টি অফিসে নিয়ে গিয়ে সেখানে তাদের ভোটার কার্ড আটকে রেখে চা খেতে দেওয়া হয়। তারপর তাদের ভোট না দিতে যাওয়ার জন্য বলা হয়। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে অবশ্য পুলিশের সহযোগিতায় ওই ভোটাররা ভোট দান করেন।
রাজ্যের বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস কর্মীদের মারধোর করার অভিযোগ ওঠে তৃণমুলের বিরুদ্ধে। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী ঘটনাস্থলে এলে তাকে তৃণমূল কর্মীরা গালিগালাজ করে বলেও অভিযোগ। এছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন ভোট কেন্দ্রে ছাপ্পা ভোট, ভোটদানে বাধা, ভুয়ো ভোটার-এর মাধ্যমে ভোটদানের অভিযোগ উঠেছে।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
