ন্যাটোর মুখোশ ফাঁস হলো ট্রাম্পের স্ক্রিনশটে
প্রকাশিত: ২৫ জুন ২০২৫
বৈশ্বিক রাজনীতিতে অধিকাংশ নেতা বিতর্ক এড়িয়ে চলার নীতিতে বিশ্বাসী। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঠিক তার বিপরীত।
মার্কিন রাজনীতিতে তার আবির্ভাবের শুরু থেকেই একের পর এক বিতর্ক তার পিছু নিয়েছে- নারী কেলেঙ্কারির অভিযোগ থেকে শুরু করে অযাচিত মন্তব্য, বিভাজনমূলক নীতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বেপরোয়া আচরণ।
কিন্তু সব বিতর্ককে ছাপিয়ে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসে ট্রাম্প যেন আরও বেশি আগ্রাসী ভূমিকায়।
এবার তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র জোট ন্যাটো-কে কেন্দ্র করেই তৈরি করলেন নতুন আলোচনার ঝড়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ তিনি একটি ব্যক্তিগত স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে দাবি করা হয়, এটি ন্যাটোর মহাসচিব মার্ক রুটে-র পাঠানো বার্তা। খবর স্কাই নিউজ।
বার্তাটি ছিল ভরপুর প্রশংসায়। রুটে সেখানে ট্রাম্পের ইরান নিয়ে নেওয়া পদক্ষেপকে বলেন ‘অসাধারণ, যা কেউ করার সাহস দেখায়নি। এই পদক্ষেপ আমাদের সবাইকে আরও বেশি নিরাপদ করেছে।’
এছাড়াও বার্তায় দাবি করা হয়, ট্রাম্পের নেতৃত্বে ন্যাটো সদস্যরা ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দিতে সম্মত হয়েছে।
রুটে বলেন- তুমি এমন কিছু অর্জন করতে যাচ্ছো, যা গত কয়েক দশকে কোনো আমেরিকান প্রেসিডেন্ট পারেনি। ইউরোপ এবার বড় অঙ্কের মূল্য দিতে যাচ্ছে, যেমনটা তাদের উচিত এবং এটি হবে তোমার জয়।
রুটের বার্তার আরও একটি অংশে ছিল : তুমি আমেরিকা, ইউরোপ ও সারা বিশ্বের জন্য এক অতি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছো। সন্ধ্যায় দেখা হবে রাজকীয় ভোজে!
এই স্ক্রিনশট প্রকাশের পরপরই আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে- এটি কি সত্যি? নাকি ট্রাম্পের নির্বাচনী কৌশলের অংশ?

বিশ্লেষকদের মতে, এটি নিছক একটি ‘প্রচারণামূলক নাটক’ হতে পারে, যেখানে ট্রাম্প নিজেকে আবারও শক্তিশালী বিশ্বনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। অন্যদিকে কেউ কেউ বলছেন, বার্তাটি যদি সত্যি হয়, তবে তা ন্যাটোর নিরপেক্ষতা ও কূটনৈতিক শালীনতা নিয়ে বড় প্রশ্ন তোলে।
তবে এখনো পর্যন্ত ন্যাটো বা মার্ক রুটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি, যা পুরো বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।
বিশেষজ্ঞদের ভাষায়, এটা হয়ত নির্বাচনের আগে ট্রাম্পের নিজের অবস্থান দৃঢ় করার একটা চাল। তবে এই চাল কতটা বাস্তবসম্মত কিংবা বিশ্বাসযোগ্য, তা নির্ভর করছে ন্যাটোর প্রতিক্রিয়ার ওপর।
ট্রাম্প বরাবরই প্রচলিত কূটনীতির গণ্ডি ভেঙে নিজের মতো করে রাজনীতি করে থাকেন। তবে এবার যেভাবে একটি বহুপাক্ষিক সামরিক জোটের অভ্যন্তরীণ বার্তা প্রকাশ করেছেন, তা কেবল বিতর্ক নয়, বরং আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা ও নিরাপত্তা নীতির প্রশ্নে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
টেক্সটের কিছু চুম্বকাংশ এমন ছিল
‘You will achieve something NO American president in decades could get done.’
‘Europe is going to pay in a BIG way, as they should, and it will be your win.
‘Safe travels and see you at His Majesty’s dinner!’
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
