নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২ মে ২০২৬
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ এর উদ্বোধক হিসেবে যোগ দিচ্ছেন কালজয়ী কথাশিল্পী ইমদাদুল হক মিলন। ঢাকা আগামী ২২ মে থেকে নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হতে যাচ্ছে মুক্তধারা ফাউন্ডেশনের ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা। উত্তর আমেরিকায় বাঙালির প্রাণের এই মিলনমেলার ৩৫তম আসরের উদ্বোধন করবেন বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ও শক্তিশালী কথাসাহিত্যিক এবং বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন। নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। গত ৩৪ বছরে বাংলা সাহিত্যের শীর্ষস্থানীয় দিকপালরা এই মেলা উদ্বোধন করে এর মর্যাদা বৃদ্ধি করেছেন। পূর্ববর্তী আসরগুলোর উদ্বোধকদের হিসেবে ছিলেন- হাসান আজিজুল হক, পবিত্র সরকার, সেলিনা হোসেন, আবদুল্লাহ আবু সায়ীদ, সৈয়দ শামসুল হক, সুনীল গঙ্গোপাধ্যায় ও হুমায়ূন আহমেদ প্রমুখ। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ইমদাদুল হক মিলন তার অসাধারণ লেখনীর মাধ্যমে দুই বাংলার পাঠকদের মোহাবিষ্ট করে রেখেছেন। গ্রামীণ জীবনের জটিল সমীকরণ, মুক্তিযুদ্ধ এবং মানুষের অন্তর্গত আবেগ তার উপন্যাসে অত্যন্ত নিপুণভাবে ফুটে ওঠে। তার মহাকাব্যিক সৃষ্টি ‘নূরজাহান’ বাংলা সাহিত্যের ইতিহাসে একটি শ্রেষ্ঠ মাইলফলক হিসেবে স্বীকৃত। তিনি বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার সহ দেশ-বিদেশের বহু সম্মাননায় ভূষিত হয়েছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে— নূরজাহান (তিন খণ্ড), পরাধীনতা, কালাকাল, কালো ঘোড়া, দেশভাগের পর এবং ভালোবাসার সুখ-দুঃখ। বইমেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের মেলাটি উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির প্রসারে আরও বড় ভূমিকা রাখবে। ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬: তারকাখচিত আয়োজন, চারদিনব্যাপী উৎসব ২২-২৫ মে নিউ ইয়র্কে প্রবাসী বাঙালির অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন ৩৫তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা নিয়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। নতুন লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এবারের আয়োজন, যা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্ত। ১৯৯২ সালে যাত্রা শুরু করা এই বইমেলা আজ প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির অন্যতম প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। এবারের ৩৫তম আসরকে কেন্দ্র করে থাকছে চারদিনব্যাপী সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার এক বর্ণাঢ্য আয়োজন। এছাড়া অংশ নিচ্ছেন বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের খ্যাতনামা শতাধিক লেখক। নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য এই বইমেলায় অংশ নিচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য প্রকাশকরা। চারদিনব্যাপী এই আয়োজনে থাকছে সেমিনার, সিম্পোজিয়াম, বই উন্মোচন, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক পরিবেশনা। ফলে বইমেলাটি হয়ে উঠবে প্রবাসী বাঙালির এক অনন্য মিলনমেলায় যেখানে ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক পরিচয়ের এক গভীর সংযোগ তৈরি হয়। আয়োজকরা আশা করছেন, ৩৫তম এই বইমেলা প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির বিস্তারে নতুন দিগন্ত উন্মোচন করবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
