থ্যাংকসগিভিং ডে
নিউইয়র্কে বর্ণিল প্যারেড
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট
যুক্তরাষ্ট্রজুড়ে উদযাপিত হয়েছে ‘থ্যাংকস গিভিং ডে’। ‘থ্যাংকসগিভিং ডে’র অর্থ কৃতজ্ঞতা জ্ঞাপন বা ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন দিবস। গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কসহ দেশজুড়ে সাড়ম্বরে এদিনটি উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরাও। নিউইয়র্কে বাংলাদেশি বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনটি পালন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করে। গতকাল ছিল সরকারি ছুটির দিন।
বছর শেষে সৃষ্টিকর্তা ও পরিবার-পরিজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেই দিনটি উদযাপন করে থাকেন যুক্তরাষ্ট্রবাসীরা। একইসঙ্গে এদিন থেকেই যুক্তরাষ্ট্রে শুরু হয় মাসব্যাপী ছুটির মৌসুম।
থ্যাংকস গিভিং ডে’র অন্যতম অনুষঙ্গ ঐতিহ্যবাহী টার্কি ভোজ। বাংলাদেশি পরিবারগুলোতেও ছিল সেই আয়োজন।
১৬২১ সালের হেমন্তে আমেরিকার আদি জনগোষ্ঠীর সঙ্গে ইংল্যান্ড থেকে আসা যাজকদের উৎপাদিত শস্য এবং পণ্য বিনিময়ের যে সূত্রপাত হয়েছিল ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন সেটি রাষ্ট্রীয়ভাবে উদযাপনের ঘোষণা দেন। সেই থেকে প্রতিবছর বন্ধুত্ব ও সংহতি প্রকাশের ঐতিহাসিক প্রেক্ষাপটকে স্মরণীয় করে তুলতে নানা আয়োজনে মেতে ওঠে পুরো যুক্তরাষ্ট্র।
টার্কি ও কেক কেটে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব থ্যাঙ্কস গিভিং ডে পালন করে। গতকাল জ্যাকসন হাইটসের শেফ মহলে এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ আহমেদ।
আলোচনায় অংশ নেন সংগীত শিল্পী রথীন্দ্রনাথ রায়, নিউইয়র্কের কনসাল জেনারেল নাজমুল হুদা, ডা. চৌধুরী সারওয়ারুল হাসান, মূলধারার রাজনীতিক মঈন চৌধুরী, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি লাভলু আনসার, সদস্য আদিত্য শাহীন, শামীম আল আমিন, কানু দত্ত, শো-টাইম মিউজিকের সভাপতি আলমগীর খান আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ ফারুক রহমান।
গত ১৮ নভেম্বর শনিবার জ্যামাইকায় বাংলাদেশি আমেরিকান সোসাইটির পক্ষ থেকে থ্যাঙ্কস গিভিং ডে উপলক্ষে দুইশ পরিবারের মাঝে হালাল চিকেন ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া অন্যান্য কমিউনিটির সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ার লক্ষ্যে টার্কি উপহার দেওয়া হয়। কুইন্স টুগেদার ও ইউএস-৩ এইসব উপহার সামগ্রী প্রদান করে।
সোসাইটির সভাপতি মোহাম্মদ আলী ও কার্যকরী পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় এই কার্যক্রমে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি স্পিকার এডরিয়ানী এডামস। সার্বিক দায়িত্বে ছিলেন সাধারণ সম্পাদক আমিন মেহেদী বাবু, সিনিয়র সহসভাপতি সেলিম খান, মিলন মোল্লা, মিয়ান ওহিদুল ইসলাম লিটন, ডা. নার্গিস রহমান, মিয়া মোহাম্মদ দুলাল, কাজী জামান, আবু নাসের, আবদুল্লাহ আল মাহামুদ, মো. আবুল কাশেম চৌধুরী, মামুন খান, সাহিদা পারভিন লাবনী, খালেদ আক্তার, আব্দুর রহমান, শামীম আহামেদ, শেখ হায়দার আলী প্রমুখ।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
