নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
প্রকাশিত: ২৫ মে ২০২৬
ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মসজিদে ও খোলা মাঠে ঈদের জামাত আয়োজনের ব্যাপক প্রস্তুতি নিয়েছে নিউইয়র্ক সিটির সাড়ে তিন শতাধিক মসজিদ ও ইসলামিক সেন্টার কর্তৃপক্ষ। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে পার্ক, স্কুলের খেলার মাঠ, নগর কর্তৃপক্ষের পার্কিং লট এবং মসজিদসংলগ্ন সড়কে নামাজ আদায়ের অনুমতি নেওয়া হয়েছে।
যেসব মসজিদ খোলা মাঠে নামাজের আয়োজন করেছে, সেখানে একটি জামাত অনুষ্ঠিত হবে। আর যেসব মসজিদ অভ্যন্তরে নামাজের ব্যবস্থা করেছে, সেখানে সর্বোচ্চ চারটি পর্যন্ত জামাত অনুষ্ঠিত হবে। বেশিরভাগ মসজিদে জামাতে মহিলাদের অংশ নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া যেসব মুসল্লি দূরের খামারগুলোতে কোরবানির জন্য যাবেন, তাঁদের সুবিধার্থে কোনো কোনো মসজিদে ভোরে জামাতের আয়োজন করা হয়েছে।
নিউইয়র্কে ঈদগাহ তথা খোলা জায়গায় ঈদের নামাজের আয়োজন প্রতিবছর বাড়ছে। গত বছরের তুলনায় এবার আরও বেশি সংখ্যক মসজিদ ও কমিউনিটির আয়োজনে খোলা মাঠে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ছয়টি জামাতের ব্যতিক্রমী আয়োজন করেছে নিউইয়র্ক ঈদগাহ কর্তৃপক্ষ। জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় খোলা মাঠে সকাল ৬টা, ৭টা, ৮টা, ৯টা, ১০টা ও ১১টায় এসব জামাত অনুষ্ঠিত হবে।
ঐতিহ্যবাহী জামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে পাশ্ববর্তী থমাস এডিসন স্কুল মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।
ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় সকাল সাড়ে ৮টায় সড়কের ওপর ঈদের জামাতের আয়োজন করেছে বায়তুল জান্নাহ জামে মসজিদ। তবে কোরবানি করতে যাওয়া মুসল্লিদের সুবিধার্থে মসজিদে সকাল ৫টা ৪৫ মিনিটে প্রথম জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেক্রেটারি ওমর ফারুক মাসুদ।
ব্রঙ্কসের পার্কচেস্টারে বাংলাবাজার জামে মসজিদের আয়োজনে সকাল ৮টায় মসজিদসংলগ্ন পিএস ১০৬ স্কুলের প্লে-গ্রাউন্ডে খোলা আকাশের নিচে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি হলে সকাল ৮টা, পৌনে ৯টা এবং সাড়ে ৯টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এ জামাতে নিউইয়র্ক সিটির মেয়র মামদানি উপস্থিত হওয়ার কথা রয়েছে।
ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কের (ইউক্লিড) ১০৩৩ গ্লেনমোর এভিনিউস্থ বায়তুল মামুর মসজিদের পক্ষ থেকে মসজিদের সামনের সড়কে খোলা আকাশের নিচে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। বৃষ্টি হলে মসজিদের অভ্যন্তরে সকাল ৭টা, ৮টা ও ৯টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
ওজোন পার্ক সিটিলাইনের মসজিদ আল-আমানে সকাল ৭টায় প্রথম জামাত এবং সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।
ওজোন পার্কের ফুলতলী জামে মসজিদের আয়োজনে ১০১ এভিনিউ ও ৮২-৮৩ স্ট্রিটে অবস্থিত পিএস ৬৪ স্কুলের মাঠে সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেক্রেটারি জামাল হোসেন।
ওজোন পার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ মুনা সেন্টার অব নিউইয়র্কে সকাল ৭টা ও ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদেরও নামাজ আদায়ের ব্যবস্থা থাকবে।
ব্রুকলিনের নিউ উট্রেখটে হযরত বেলাল (রা.) মসজিদে সকাল সাড়ে ৬টায়, সাড়ে ৭টায় এবং সাড়ে ৮টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে। সাড়ে ৮টার জামাতে পুরুষদের পাশাপাশি মহিলারাও অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন সভাপতি মফিজুর রহমান।
ব্রুকলিনের ইস্ট নিউইয়র্কের ২১৩৫ পিটকিন এভিনিউস্থ মসজিদ আন-নামিরাহে সকাল ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
ব্রুকলিনের ৭২২ চার্চ এভিনিউস্থ ব্রুকলিন ইসলামিক সেন্টারের (বিআইসি) উদ্যোগে প্রসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডের ফিল্ড-৮এ-তে সকাল ৮টায় ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। তবে বৃষ্টি হলে মসজিদের অভ্যন্তরে সকাল ৬টা, ৭টা ও ৮টায় মোট তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
ম্যানহাটনের ফার্স্ট এভিনিউ ও ইলেভেন্থ স্ট্রিটে অবস্থিত মদিনা মসজিদের পক্ষ থেকে পাশের ওপেন রোড পার্কে (ইলেভেন্থ স্ট্রিটে, ফার্স্ট এভিনিউ ও এভিনিউ ‘এ’-এর মধ্যবর্তী) সকাল ৯টায় ঈদের নামাজের আয়োজন করা হয়েছে।
ম্যানহাটনের ৯৬তম স্ট্রিট ও সেকেন্ড এভিনিউয়ের কর্নারে অবস্থিত দ্য ইসলামিক কালচারাল সেন্টারের মসজিদে সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় মোট চারটি জামাত অনুষ্ঠিত হবে।
ম্যানহাটন ডাউনটাউনের আস-সাফা ইসলামিক সেন্টার মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় তিনটি জামাত অনুষ্ঠিত হবে।
কুইন্সের ওজোন পার্কের লিবার্টি ও ৮৯ স্ট্রিটের কর্নারে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদে প্রথম জামাত সকাল ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাতে মহিলারা অংশ নিতে পারবেন।
জ্যামাইকায় হাজী ক্যাম্প মসজিদের আয়োজনে ১৭৩-১৭৫ হিলসাইড এভিনিউস্থ মেজর মার্ক পার্কে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। বৃষ্টি হলে মসজিদে সকাল ৬টা ও ৭টায় দুটি জামাত অনুষ্ঠিত হবে।
মসজিদের পক্ষ থেকে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদ জামাতের স্থানে কোনো গাড়ি পার্কিং না হয়, সে জন্য নগর পুলিশের সংশ্লিষ্ট প্রিসিঙ্কটের পক্ষ থেকে সরবরাহকৃত ‘নো পার্কিং’ সাইন লাগানো হয়েছে। বাড়ানো হয়েছে পুলিশের টহলও। মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে পুলিশের নিবিড় যোগাযোগ রয়েছে বলে মসজিদ কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
