নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৭ জুন ২০২৬
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। ড়শ ২৩শে জুন নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভারত থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, দিল্লীতে নিযুক্ত সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।
সন্ধ্যায় নবান্ন পার্টি সেন্টারের বাইরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের শুভ সূচনা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাড়াও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের উদ্যোগে ও মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, ও ছাত্রলীগ অনুুষ্ঠানে অংশ নেয়।
দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু হওয়ার পূর্বেই বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে মিছিল সহকারে পার্টি সেন্টারে নেতাকর্মীদের আগমনের ফলে হলরুম কানায় কানায় ভরে উঠে। তবে জনসমাগমের তুলনায় হলঘরটি বেশ ছোট হওয়ায় অনেকে অস্বস্তি প্রকাশ করেন। এমনকি ছোট বদ্ধ হলঘরে মিছিল ও স্লোগানেও অনেকে বিরক্ত হন। বিশেষ করে নিউইয়র্কের বিভিন্ন জায়গা থেকে আগত মিছিলগুলো নিজেদের আগমণ জানান দিতে হলঘরে প্রবেশের পর কয়েক মিনিট ধরে স্লোগান দেয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মতো এমন অনুষ্ঠান ছোট পরিসরে আয়োজনে জন্য নেতাদের সমালোচনাও করেন অনেকে। জায়গা স্বল্পতায় অনুষ্ঠানে কোন মঞ্চেরও ব্যবস্থা করা হয়নি। বক্তব্যদেয়ার পডিয়ামে এসে সবাই বক্তব্য দিয়ে আবার সিটে বসে যান।
নিউইয়র্ক সিটির বিভিন্ন বরো থেকে আগত নেতাকর্মীরা আলাদা আলাদা ভাবে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে আসে। তারা প্রথমে ডাইভার্সিটি প্লাজার সামনে একত্রি হয়, পরে মিছিল নিয়ে ৭৩ স্ট্রিটের উপর দিয়ে শোডাউন করে নবান্ন পার্টি সেন্টারে আসে। কেউ কেউ মিছিল নিয়ে জ্যাকসন হাইটসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন। একমুখী সড়কে মিছিলের কারণে যানজটের সৃষ্টি হয়। এই সময় জরুরি পুলিশের ভ্রাম্যমাণ গাড়ি এসে কিছু মিছিল কারীদের রাস্তা থেকে সরিয়ে ফুটপাতে তুলে দেয়। অনুষ্ঠান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ছাত্রলীগও আলাদা-আলাদা ব্যানারে বড় শো ডাউন করে।
মূল অনুষ্ঠানের শুরুতে প্রথমে মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন শেষে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। তারপর কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা কারী মঈনুদ্দীন। বড় আকারের ডিজিটাল ব্যানার লাগানো হয় এবং মঞ্চে কোনো বসার ব্যবস্থা রাখা হয়নি।
প্রতিষ্ঠাবার্ষিকীর প্রধান আকর্ষণ ছিল দলীয় সভাপতির ভার্চুয়াল বক্তৃতা। শেখ হাসিনা প্রবাসী নেতাকর্মীদের উদ্দেশ্যে ধন্যবাদ জানিয়ে দেশের অসহায় নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগের সকল রাজবন্দীদের মুক্তি দিতে সরকারের আহবান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন করে দেশের কোনো পরিবর্তন হয়নি হয়েছে শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে। আগের মতই খুন নির্যাতন চলছে। দেশের গরিব জনগণ খেতে পারছে না। আওয়ামীলীগ সরকারের সময়ে সাধারণ মানুষকে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা দেওয়া হয়েছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. মাসুদুল হাসান, নিউইর্য়ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহীন আজমল, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান রফিক, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ কিবরিয়া জামান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ শাহনাজ, যুবলীগের সভাপতি সেবুল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক হৃদয় মিয়া প্রমুখ। প্রবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজনে অনুষ্ঠান শেষ হয়।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
