নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
প্রকাশিত: ৫ আগস্ট ২০২৩
নাগরিক -
কবে থেকে নিউইয়র্কে শুরু হয়েছিল বাঙালি ধারার মিষ্টান্ন তৈরি? বাঙালি ধারার মিষ্টি মানে সেই রসনা তৃপ্ত করা রসগোল্লা, সন্দেশ, চমচম, পানতোয়া, রাজভোগ, এমনি আরো কত কি! এ সব মিষ্টি তো একান্তভাবে শুধু বাঙালিদেরই সম্পদ। বাঙালিদের এই নিজস্ব সম্পদ, এইসব মুখরোচক মিষ্টান্ন সামগ্রী এখন অতি সহজলভ্য এই সাত সমুদ্র তের নদীর পারের দেশ আমেরিকায়, বিশেষ করে নিউইয়র্কে। শুধু সহজলভ্যই নয়, উৎকর্ষের দিক দিয়ে এসব মিষ্টি এখন নিঃসন্দেহে বেশ উন্নত মানের, বেশ মুখরোচক।
কিন্তু কবে থেকে এই বিদেশ-বিভূঁইয়ে শুরু হয়েছিল এইসব মিষ্টি তৈরি করা? সে হিসাব সঠিকভাবে পাওয়া যায় না। তবে বাণিজ্যিক ভিত্তিতে বাঙালি মিষ্টি তৈরি এবং মিষ্টির ব্যবসা শুরু যতদূর জানা যায় গত শতকের নব্বইয়ের দশকের গোড়ার দিকে। বাঙালি মালিকানায় প্রথম একটি মিষ্টির দোকান চালু হয় ১৯৯৩ সালে এস্টোরিয়ায়। মিষ্টির দোকান সঙ্গে রেস্টুরেন্ট। এর পর পরই জ্যাকসন হাইটসে চালু হয় আরো একটি রেস্টুরেন্ট কাম মিষ্টির দোকান। এই দোকানগুলিতে নিজস্ব কারিগর দিয়ে মিষ্টি তৈরির সূচনা ঘটে।
কিন্তু দোকান না থাকলেও নিউ ইয়র্কে বাঙালি মিষ্টি তৈরি অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। গ্রোসারিগুলিতে পাওয়া যেত বাঙালির মিষ্টি। বাণিজ্যিক ভিত্তিতে নয়, ঘরোয়াভাবে এ মিষ্টি বানাতেন বাংলাদেশি গৃহবধূরা। পরে তাদের অনেকেই তাদের তৈরি মিষ্টি সরবরাহ করতেন বাঙালি গ্রোসারিগুলিতে। ঘরে বসে তাদের মিষ্টি তৈরির এই উদ্যোগ কবে থেকে শুরু হয়েছিল তার সন্ধান যথার্থ পাওয়া যায় না। অনেকেই বাড়িতে মিষ্টি তৈরি করতেন নিজেদের প্রয়োজনে, বিশেষ করে অতিথি আপ্যায়নে, ঘরোয়া অনুষ্ঠানে। নিজেদের প্রয়োজনে ঘরে মিষ্টি তৈরি শুরু সত্তর-আশির দশকেই। পরে কমিউনিটিতে চাহিদার দিকে লক্ষ্য রেখে কোন কোন গৃহবধূ মিষ্টি সরবরাহ করতে শুরু করেন গ্রোসারিগুলিতে। তাদের তৈরি এসব মিষ্টি যথেষ্ট সাড়া তুলেছিল বাজারে। তাদের মিষ্টির চাহিদা বেড়েছিল, উৎপাদন বেড়েছিল, সরবরাহও বেড়েছিল। এস্টোরিয়া নিবাসী একজন মহিলা, যিনি একদা নিউইয়র্কের সাংস্কৃতিক অঙ্গনের একজন উদ্যমী সংগঠক ছিলেন, তিনি ব্যাপক ভিত্তিতে মিষ্টি তৈরি করে বিভিন্ন গ্রোসারিতে সরবরাহ করতেন। দীর্ঘ দিন ধরেই তিনি এই কাজটি করেছেন। তার হাতের মিষ্টি সবার প্রশংসা পেয়েছিল। বর্তমানে তিনি কানাডা প্রবাসী। কিন্তু কানাডা চলে যাওয়ার আগে পর্যন্ত তিনি মিষ্টি তৈরির কাজটি অব্যাহত রেখেছিলেন।
১৯৯৩ সালের দিকে নিউইয়র্কে বাণিজ্যিক ভিত্তিতে মিষ্টির উৎপাদন শুরু এবং মিষ্টির দোকান চালু হওয়ার পর মিষ্টান্নের ব্যবসা ক্রমে ক্রমে বিস্তার লাভ করে। এখন নিউইয়র্কে তো বটেই বলা অত্যুক্তি হবে না যে সারা আমেরিকা জুড়েই বাঙালি মিষ্টির ছড়াছড়ি। যেখানেই দু’ঘর বাঙালির আস্তানা সেখানেই পাওয়া যায় বাঙালির মিষ্টি। কথাটা এভাবেও বলা যায, বাঙালি যেখানেই গেছে সেখানেই সঙ্গে করে নিয়ে গেছে তাদের মিষ্টিকে।
বাঙালি সঙ্গে করে সর্বত্র নিয়ে গেছে তাদের মিষ্টিকে কিন্তু এই প্রবাসে তৈরি সে সব মিষ্টিতে কি বাঙালি মিষ্টির আদি ও অকৃত্রিম স্বাদ পাওয়া যায়? এ নিয়ে মিষ্টিরসিকরা যথেষ্ট খুঁতখুঁতে। এখানে তৈরি চমচমে কি পাওয়া যায় পোড়োবাড়ির চমচমের স্বাদ? কিংবা কুমিল্লা মাতৃভান্ডারের রসমালাইয়ের সেই রসনা জুড়ানো স্বাদ কি এখানকার রসমালাইতে মেলে? বগুড়ার দইয়ের বিকল্প কি হতে পেরেছে এখানকার দই? কিংবা টাঙ্গাইলের মন্ডা?
এই বিষয়টি মাথায় নিয়েই সেই আদি মিষ্টির স্বাদে এখানকার খাদ্যরসিকদের মন ভরিয়ে দিতে সচেষ্ট রয়েছেন ব্যবসায়ীরা। এখন নিউইয়র্কে সরাসরি আমদানি হচ্ছে বাংলাদেশের আদি ও অকৃত্রিম মিষ্টান্নগুলি। এখানকার ক্রমবর্ধমান চাহিদার কারণে বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এখন রফতানি করছেন দেশের প্রসিদ্ধ সব মিষ্টি। মিষ্টিগুলিকে এমনভাবে প্রক্রিয়াজাত এবং প্যাকিং করা হচ্ছে যাতে এ পর্যন্ত আসতে তা টাটকা ও তার খাদ্যগুণ অক্ষুন্ন থাকে। এগুলি বাক্স বন্দী হয়ে বাংলাদেশ থেকে জাহাজে আমেরিকা পর্যন্ত আসতে তিন মাসের মতো সময় লাগে বলে একটি সূত্র জানিয়েছেন।
বিভিন্ন বাংলাদেশি গ্রোসারিতে এখন সরাসরি বাংলাদেশ থেকে আমদানি করা মিষ্টির সমাহার লক্ষ্য করা যাচ্ছে। গ্রোসারি কর্তৃপক্ষ জানিয়েছেন, এগুলি বিক্রিও হচ্ছে যথেষ্ট।
- কঠিন বাস্তবতার মুখোমুখি দক্ষিণ এশিয়ার ‘জেন জি’ অভ্যুত্থান
- আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত, ৫ সেনা নিহত
- পুলিশের মারধর ও হয়রানির বর্ণনা দিলেন ক্রিকেটার নাঈম হাসান
- বৈঠকে বসতে যাচ্ছেন মোদি ও ট্রাম্প
- ৯২ বছর ধরে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচ হারেনি ব্রাজিল
- অভিনেত্রী ঝিলিককে ৮ তলা থেকে ফেলে হত্যার অভিযোগ
- এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে: প্রধানমন্ত্রী
- ড. মতিন চৌধুরীর সাথে মৌলভীবাজারবাসীর মতবনিমিয়
- মুগ্ধতা ছড়িয়ে শেষ হলো ব্রুকলিন পথমেলা
- বাংলাদেশ ফেস্টিভ্যালে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
- বাংলাদেশ সোসাইটিকে নিউইয়র্ক স্টেটের ৪৫ হাজার ডলার অনুদান
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ডে শহীদ
- প্রিমিয়ামের মালিকানায় সংযোজন
- জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু মেক্সিকোর
- ওয়ার্ক পারমিট হারানোর শংকায় অভিবাসীরা
- বিশ্বকাপ ফুটবল ২০২৬
- ৯ লাখ কোটি টাকার বাজেট: থাকছে ‘প্রবাসী কার্ড’
- বিশ্বকাপ নিয়ে গণক মামদানিঃ জিতবে মরক্কো
- ইন্টারভিউ ছাড়াই অ্যাসাইলাম আবেদন বাতিলের উদ্যোগ
- ল’ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আকমাম ও সম্পাদক শাবু
- মামলা নিষ্পত্তি না হলে নির্বাচন বিলম্বিত
- ৫ ব্যরোতেও বিশ্বকাপ দেখার আয়োজন
- ৫০ হাজার মানুষের খেলা উপভোগের সুযোগ
- ৭৫০ ডলারে দ্রুত ভিসা সাক্ষাৎকার
- শাকিরার নাচেগানে বিশ্বকাপের পর্দা উঠলো
- আজকাল ৯২৬
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
