নিউইয়র্কে ভাড়া স্থিতিশীল রাখার দাবিতে বিক্ষোভ
প্রকাশিত: ১৮ জুন ২০২৬
নিউইয়র্ক সিটির প্রায় ২৪ লাখ ভাড়া-নিয়ন্ত্রিত (Rent Stabilized) অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের জন্য ভাড়া বৃদ্ধি স্থগিত বা 'রেন্ট ফ্রিজ' করার দাবিতে মঙ্গলবার ম্যানহাটনে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক স্টেট টেন্যান্ট ব্লক (New York State Tenant Bloc), CAAAV এবং ম্যানহাটনের বিভিন্ন ভাড়াটিয়া সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশের আগে অংশগ্রহণকারীরা জোয়ান অব আর্ক পার্কে (Joan of Arc Park) সাংস্কৃতিক পরিবেশনা, ড্রামলাইন ও নৃত্যের আয়োজন করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা সিম্ফনি স্পেস (Symphony Space)-এ পৌঁছে সমাবেশ করেন। বক্তারা বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ভাড়া না বাড়ানোই সময়ের দাবি।
আয়োজকদের দাবি, গত মাসে নিউইয়র্ক সিটির রেন্ট গাইডলাইনস বোর্ড (Rent Guidelines Board) প্রাথমিক ভোটে এক ও দুই বছরের উভয় ধরনের নবায়নযোগ্য লিজের ক্ষেত্রে শূন্য শতাংশ (০%) ভাড়া বৃদ্ধির বিকল্প বিবেচনায় রেখেছে। সংগঠনগুলোর মতে, দুই বছরের লিজেও প্রথমবারের মতো ভাড়া না বাড়ানোর প্রস্তাব আলোচনায় এসেছে।
নিউইয়র্ক স্টেট টেন্যান্ট ব্লকের নির্বাহী পরিচালক সুমাথি কুমার বলেন, বর্তমানে ভাড়াটিয়ারা মূল্যস্ফীতি, ফেডারেল সামাজিক সুবিধা কমে যাওয়া এবং অভিবাসন অভিযানের মতো নানা সংকটের মুখোমুখি। অন্যদিকে, তাঁর দাবি অনুযায়ী, বাড়িওয়ালাদের পরিচালন মুনাফা গত কয়েক বছরে বেড়েছে। তাই এক ও দুই বছরের লিজে ভাড়া বৃদ্ধি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজক সংগঠনগুলোর বক্তব্য, নিউইয়র্কের সবচেয়ে ব্যয়বহুল বরো ম্যানহাটনে ভাড়া-নিয়ন্ত্রিত বাসস্থান অনেক নিম্ন ও মধ্যম আয়ের পরিবারের জন্য উচ্ছেদ এবং অতিরিক্ত ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সুরক্ষা হিসেবে কাজ করে। তারা দাবি করেন, সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, ভাড়া স্থগিত রাখলে অধিকাংশ বাড়িওয়ালার ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না। একই সঙ্গে তারা উল্লেখ করেন, ভবন রক্ষণাবেক্ষণের জন্য বাড়িওয়ালাদের সহায়তায় বিভিন্ন সরকারি কর্মসূচিও রয়েছে।
সমাবেশে বক্তব্য দেন চায়নাটাউনের দীর্ঘদিনের বাসিন্দা এবং CAAAV-এর ভাড়াটিয়া নেতা শুঝেন লিউ। তিনি বলেন, গত ৩১ বছরে তাঁর ভবনের মালিক বহুবার পরিবর্তিত হয়েছে, কিন্তু ভবনের রক্ষণাবেক্ষণে উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তাঁর অভিযোগ, ভাড়া বৃদ্ধি বাড়িওয়ালাদের দায়িত্বজ্ঞানহীন আচরণকেই উৎসাহিত করে। তাই তিনি ভাড়া বৃদ্ধির পরিবর্তে সব ধরনের লিজে রেন্ট ফ্রিজ কার্যকর করার আহ্বান জানান।
সংগঠনগুলোর দাবি, নিউইয়র্কে ভাড়াটিয়ারা শহরের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ। তারা বলছে, গত কয়েক বছরে ভাড়া বাড়লেও অনেক ভবনে বসবাসের পরিবেশের উন্নতি হয়নি। বরং গরম পানি ও তাপ সরবরাহের মতো মৌলিক সেবা না পাওয়ার অভিযোগ বেড়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করে, কিছু বাড়িওয়ালা ভবন সংস্কারের পরিবর্তে ভাড়ার অর্থ ব্যবহার করেছেন ঋণ পরিশোধ বা নতুন সম্পত্তি কেনার কাজে।
এদিকে, বাড়িওয়ালাদের বিভিন্ন সংগঠন অতীতে ভাড়া বৃদ্ধির পক্ষে যুক্তি তুলে ধরে বলেছে, ভবন রক্ষণাবেক্ষণ, কর, বীমা এবং পরিচালন ব্যয় ধারাবাহিকভাবে বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয় প্রয়োজন। রেন্ট গাইডলাইনস বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে উভয় পক্ষের বক্তব্য ও অর্থনৈতিক তথ্য পর্যালোচনা করে থাকে।
রেন্ট গাইডলাইনস বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছেন নিউইয়র্কের লাখো ভাড়াটিয়া ও বাড়িওয়ালা।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
