নতুন বছরে ইতিহাস গড়া নতুন সরকার
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০১৯
গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পাতা উল্টে গেছে। শুরু হয়েছে নতুন বছর ২০১৯। শপথ নেবে নতুন সরকার। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। আর বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা টানা তৃতীয়বার এবং মোট চারবারের মতো প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।
২০১৮ সালের শেষ মুহূর্তে ৩০ ডিসেম্বরের ভোটে বিস্ময়কর জয় পেয়েছে আওয়ামী লীগ। নির্বাচনে দলটির হ্যাটট্রিক জয়। ২৬৬টি আসনেই দুর্বার এগিয়ে গেছে নৌকা। ১৯৭৩ সাল থেকে হিসাব কষলে আওয়ামী লীগও দল হিসেবে পাঁচবার ক্ষমতার মসনদে বসার ইতিহাস গড়তে যাচ্ছে এ বছরই। তাই ২০১৯ সাল আমাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
২০১৮ সাল পুরোটাই ছিল উত্তেজনায় ঠাসা। কেন্দ্রে ছিল একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সব দল আসবে কি-আসবে না, নির্বাচন ঠিক সময়ে হবে কি-হবে নাÑএমন প্রশ্নের শেষ ছিল না। ৩০ ডিসেম্বরের ভোট সব প্রশ্নের শেষে দাড়ি টেনেছে।
এখন সময়টা এগিয়ে যাওয়ার। টানা চতুর্থবার ক্ষমতায় আসা আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশাও বাড়বে। কারণ যারা প্রত্যাশাপূরণ করতে পারেন, তাদের কাছে মানুষের চাওয়াটাও বেশি থাকে। এটাই স্বাভাবিক।
মোটাদাগের উন্নয়ন কাজ এগিয়ে নিতে পাঁচ বা দশ বছর খুব বেশি সময় নয়। তাই এবার আওয়ামী লীগের জয়ের ধারাবাহিকতা উন্নয়নের স্বার্থেই প্রয়োজন ছিল। নতুন সরকারের ওপর এখন অনেক দায়িত্ব। চলমান উন্নয়ন কাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি এবার নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা পালন করা।
এবারের সরকারের সামনে দুটো বড় উপলক্ষ উদযাপনের অপেক্ষায় আছে। ২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শত বছর পূরণ হবে। তাদের পরের বছর ২০২১ সালে বাংলাদেশ পৌঁছবে অর্ধশত বছরে। দুটি বড় উপলক্ষ উদযাপনে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে তুলে আনার যে ঘোষণা শেখ হাসিনা দিয়েছেন তা বাস্তবায়নের বিকল্প নেই।
তিনি অবশ্য সেই পথেই হাঁটছেন। জয়ের পর বিজয় মিছিল না করতে দলের নেতাকর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছেন। বলেছেন, এখন সময় দেশ গঠনের। সবাইকে সেই লক্ষ্যেই কাজ করতে বলেছেন। সোমবার গণভবনে অভিনন্দন জানাতে আসা অতিথিদের উদ্দেশে তিনি বলেন, ‘এই বিজয় আমার ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। বরং এই বিজয় দেশ ও জনগণের প্রতি আরও বড় ধরনের দায়িত্ব বাড়িয়ে দেয়।’ এই বক্তব্য আগামীতে শুভদিনের ইঙ্গিত দিচ্ছে।
গতকাল রাত ১২টার পরপরই বিশে^র বিভিন্ন দেশ নানা আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়েছে। বাংলাদেশও ব্যতিক্রম নয়। কমবেশি আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইংরেজি নতুন বছরের শুরুটা উদযাপন করেছে আমোদপ্রিয় মানুষ।
গ্রেগরিয়ান ক্যালেন্ডারেই সারা বিশে^র বছর ঘোরে। এর যাত্রা শুরু হয়েছিল ১৫৮২ খ্রিস্টাব্দে। পোপ ত্রয়োদশ গ্রেগরি নতুন এক বর্ষপঞ্জির চালু করেন। এটাই গ্রেগরিয়ান ক্যালেন্ডার।
তবে ক্যালেন্ডার বা বর্ষপঞ্জির প্রচলন হয়েছিল খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে প্রচীন রোমে। রোম শহরের শুরুর দিনের ওপর ভিত্তি ধরে হিসাব করা হতো রোমান ক্যালেন্ডার।
এর আগে খ্রিস্টপূর্ব ৭০৩ সালে দ্বিতীয় রোমান নুমা পম্পিলিউস এক বছরে ৩৫৫ দিন ঠিক করেন। আর মাসের হিসাবে ঠিক করেন ১২ মাস। খ্রিস্টপূর্ব ৪৫ রোমান সম্রাট জুলিয়াস সিজারের নাম অনুসারে খ্রিস্টপূর্ব ৪৫ সালে চালু হয় জুলিয়ান ক্যালেন্ডার। এর ভিত্তি ছিল সূর্যের প্রদক্ষিণকাল। জুলিয়ান ক্যালেন্ডারের হাত ধরেই লিপ ইয়ার বা অধিবর্ষের উৎপত্তি।
পুরনো বছরের অপ্রাপ্তি, ব্যর্থতা ভুলে নতুন বছর শুরু হোক ঘুরে দাঁড়ানোর শপথে। অতীতের ব্যথর্তায় ভেঙে পড়া নয়, হতাশা নয়, হোক এগিয়ে যাওয়ার শক্তি। কল্যাণ বয়ে আনুক ২০১৯ সাল।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
