দুপুরে হালকা বিশ্রাম নেওয়ার সুফল
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৫
দুপুরে কিছু সময় বিশ্রাম নেওয়াকে আরবিতে ‘কায়লুলাহ’ বলা হয়। যদি রাতের সময় যথেষ্ট পরিমাণে ঘুম না হয় বা কোনো কারণে রাতের ঘুম পূর্ণ না হয়, তবে দুপুরে কিছু সময় ঘুমানো উচিত। এটি ইসলামী শিক্ষা এবং প্রিয় নবী মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর অংশ। সাহাবায়ে কিরামের আমল থেকেও জানা যায় যে তাঁরা দুপুরে কায়লুলাহ (দ্বিপ্রাহরিক বিশ্রাম) করতেন।
সাহল বিন সাদ (রা.) থেকে বর্ণিত, ‘আমরা নবীজি (সা.)-এর সঙ্গে জুমার নামাজ আদায় করতাম, এরপর কায়লুলাহ (দ্বিপ্রাহরিক বিশ্রাম) করতাম।’ (সহিহ বুখারি, হাদিস : ৯৪১)
একাধিক হাদিসে দুপুরে ঘুমানোর বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। নবীজি (সা.) বলেছেন, ‘দুপুরে কিছুক্ষণ ঘুমাও, কারণ শয়তান কায়লুলাহ করে না।’ (মুজামুল আওসাত, খণ্ড-১, পৃষ্ঠা-১৩, হাদিস : ২৮)
আরেকটি হাদিসে বলা হয়েছে, ‘দুপুরে কিছুক্ষণ ঘুমালে রাতের ঘুম পূর্ণ করার পাশাপাশি তাহাজ্জুদের জন্য ওঠা সহজ হয়।’ (সুনানে ইবনে মাজাহ, হাদিস : ১৬৯৩)
চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে দ্বিপ্রাহরিক বিশ্রাম
ইংল্যান্ডের স্লিপ রিসার্চ ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক জিম হর্ন বলেন, ‘দুপুর ২টা থেকে ৪টার মধ্যে মানবদেহে কিছু প্রাকৃতিক পরিবর্তন ঘটে। এ সময় বেশির ভাগ মানুষের শরীর ক্লান্ত অনুভব করে এবং ঘুম পায়। যদি এই সময় ২০ মিনিটের জন্য ঘুমানো যায়, তবে কাজ করার শক্তি বেড়ে যায় এবং শরীরে সজীবতা ও আরাম অনুভূত হয়।’ (Sleeplessness - Assessing Sleep Need in Society Today)
পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক জাভেদ চৌধুরী লিখেছেন, ‘মানব অভ্যাস নিয়ে গবেষণায় দেখা গেছে, পৃথিবীতে ৯৯ শতাংশ ভুল সিদ্ধান্ত দুপুর ২টা থেকে ৪টার মধ্যে নেওয়া হয়।
গবেষণা আরো বলছে, সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত দুপুর ২টা ৫০ থেকে ৩টার মধ্যে নেওয়া হয়। এই তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বুঝেছেন, আমরা মানুষ, টানা সাত ঘণ্টার বেশি সক্রিয় থাকতে পারি না। সাত ঘণ্টা পর আমাদের মস্তিষ্ককে মোবাইল ফোনের ব্যাটারির মতো রিচার্জ করার প্রয়োজন হয়। যদি আমরা এটি রিচার্জ না করি, তবে আমাদের মস্তিষ্ক ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমাদের ক্ষতির দিকে নিয়ে যায়।’
গবেষকরা আরো আবিষ্কার করেন যে আমরা যদি সকাল ৭টায় জেগে উঠি, তবে দুপুর ২টার মধ্যে আমাদের সাত ঘণ্টা পূর্ণ হয়ে যায়।
এর পর থেকে আমাদের মস্তিষ্ক ধীরে ধীরে ঝিমিয়ে পড়তে শুরু করে এবং আমরা একের পর এক ভুল সিদ্ধান্ত নিতে থাকি। তাই যদি আমরা ভালো সিদ্ধান্ত নিতে চাই, তবে আমাদের উচিত দুপুর ২টার পর বড় কোনো সিদ্ধান্ত নেওয়া বন্ধ করা এবং অন্তত ৩০ মিনিটের জন্য দুপুরে ঘুমানো।
এই ৩০ মিনিটের হালকা ঘুম আমাদের মস্তিষ্কের ব্যাটারি আবার চার্জ করে দেয়, যা আমাদের ভালো ও সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম করে।
দুপুর ২টা থেকে ৩টার মধ্যে অল্প সময়ের জন্য আরাম বা ঘুম আমাদের মস্তিষ্ককে সতেজ করে তোলে, যা আমাদের কর্মদক্ষতা বাড়ায় এবং আরো কার্যকর করে তোলে। (Hattar, Saad. G. Jordanian Scientist Determines Single Cell Could Control Bodzs Internal Clock. Jordanian)
প্রকৃতির প্রজ্ঞা
সৃষ্টিকর্তার নিখুঁত সৃষ্টিতে লক্ষ করুন, গ্রীষ্মের দিনগুলো দীর্ঘ হয় এ জন্যই যে দুপুরে যখন প্রচণ্ড গরম পড়ে, শ্রমজীবী মানুষ কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে এবং তার পরও তাদের কাজের সময় পূর্ণ হয়। অন্যদিকে, শীতের দিনগুলো ছোট হওয়ায় মানুষ বিশ্রাম না নিয়েও কাজ চালিয়ে যেতে পারে।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
