দিদারুলকে ‘বীর’ বলল নিউ ইয়র্ক পুলিশ
প্রকাশিত: ৩০ জুলাই ২০২৫
নিউ ইয়র্ক সিটির একটি ব্যস্ত এলাকায় ভবনে গুলি চালানোর ঘটনায় নিহত ৪ জনের মধ্যে একজন পুলিশ অফিসার ছিলেন ৩৬ বছর বয়সী দিদারুল ইসলাম। হত্যার কয়েক ঘণ্টা পর ঘুমন্ত ব্রঙ্কস এলাকার রাস্তায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং মুসলিম সম্প্রদায়ের নেতারা তার প্রতি শ্রদ্ধা জানাতে জড়ো হন।
কর্মকর্তারা জানিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছিলেন। তার দুটি সন্তান ছিল এবং তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে তৃতীয় সন্তানের প্রত্যাশায় ছিলেন।
দিদারুলের মৃত্যুর পর এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, আমরা তাকে যে কাজ করতে বলেছিলাম, তিনি সেই কাজটিই করছিলেন। তিনি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছেন, সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তিনি মৃত্যুর মধ্য দিয়ে বেঁচে আছেন - একজন বীর।
নিউ ইয়র্ক পুলিশ সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছে, কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া পুলিশ অফিসার দিদারুল ইসলামের মর্মান্তিক মৃত্যুতে আমরা নিউ ইয়র্ক পুলিশ বিভাগ এবং সমগ্র নিউ ইয়র্কবাসীর শোকে শরীক। ৪৭তম প্রিসিঙ্কটের ৩৬ বছর বয়সী একজন স্বামী এবং বাবা দিদারুল নিউ ইয়র্ক পুলিশ বিভাগে সাড়ে ৩ বছরের অভিজ্ঞতা অর্জন করেছিলেন। তিনি তার স্ত্রী, দুই ছোট ছেলে এবং এক অনাগত শিশুকে রেখে গেছেন।
নিউ ইয়র্ক পুলিশ আরও বলেছে, এই ভয়াবহ ঘটনায় তিনজন নিরীহ বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটে। আমাদের হৃদয় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের সঙ্গে রয়েছে। নিউ ইয়র্ক পুলিশ এই গভীর ক্ষতির সময়ে শোকাহত সকলের পাশে দাঁড়িয়ে আছে। অফিসার দিদারুলের সেবা এবং ত্যাগ কখনো ভোলা যাবে না।
এদিকে ম্যানহাটন হাসপাতাল থেকে এক সংবাদ সম্মেলনে শহরের মেয়র এরিক অ্যাডামস আরও বলেন, 'তিনি জীবন রক্ষা করছিলেন। তিনি নিউ ইয়র্কবাসীদের রক্ষা করছিলেন। তিনি এই শহরের আসল ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।'
মেয়র জানান, হামলার পর তিনি দিদারুলের পরিবারের সঙ্গে দেখা করেছেন। তিনি বলেন, 'তিনি তার বাবার একমাত্র ছেলে ছিলেন। আমি আমার সন্তান জর্ডানের কথা ভাবছি...। এত বড় ক্ষতি অকল্পনীয়।'
কর্তৃপক্ষ জানিয়েছে, লাস ভেগাস থেকে একজন বন্দুকধারী গাড়ি চালিয়ে একটি অফিস ভবনের বাইরে গুলি চালিয়ে চারজনকে হত্যা করে এবং নিজেকেও আত্মহত্যা করে। তার উদ্দেশ্য স্পষ্ট নয়। দিদারুলই প্রথম মারা যান।
দিদারুলের বেসমেন্টের ভাড়াটে ৪৯ বছর বয়সী শুয়েব চৌধুরী বলেছেন, তিনি পরিবারের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন। 'আমি বিশ্বাস করতে পারছি না (সে মারা গেছে)...। সে খুব ছোট ছিল। আজ সকালে আমি তাকে দেখেছি...১২ ঘণ্টা পরে মারা গেল।'
দিদারুলের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু ৩১ বছর বয়সী মারজানুল করিম বলেন, দিদারুল (নিউ ইয়র্কে) বাংলাদেশি সম্প্রদায়ের তরুণদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছেন। তিনি একজন অভিবাসী হিসেবে এসেছিলেন, একটি স্কুলে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ শুরু করেছিলেন। তিনি পরিবারকে সাহায্য করতে এবং আরও ভালো অবস্থানে থাকতে চেয়েছিলেন।
মারজানুল করিম আরও বলেন, নিরাপত্তার কাজ করার সময় তিনি (দিদারুল) আইন প্রয়োগকারী সংস্থার প্রেমে পড়ে গিয়েছিল। সেই সময়, আমার মা তাকে বলেছিলেন, 'তুমি একটি স্কুলে নিরাপদ চাকরি ছেড়ে দিয়েছ...পুলিশ হওয়া বিপজ্জনক। তুমি কেন এমন করলে?' তিনি মাকে বলেছিলেন, তার পরিবারের জন্য এমন একটি উত্তরাধিকার রেখে যেতে চান, যা নিয়ে তারা গর্ব করতে পারে।
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকায় পাকিস্তান হাইকমিশনার আগুনে অসুস্থ
- ৫ আগষ্ট জীবনহানির আশংকায় ছিলাম
- হাসিনার সংবাদ সম্মেলনে ঢাকা-দিল্লি সম্পর্ক উত্তপ্ত
- মিশিগানে আল সাইয়িদের ঐতিহাসিক বিজয়
- আজকাল ৯৩৩
- ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়তে চায় ভারত
- মাঝ আকাশে মুখোমুখি ট্রাম্পের হেলিকপ্টার ও যাত্রীবাহী বিমান, অতঃপর
- যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানে চীনের নিষেধাজ্ঞা
- বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেলেন কাজী জেসিন
- ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
- ‘২ দেশের সম্পর্ক কোন দিকে যাবে, সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’
- বিমানবন্দরে সবার জন্য সমান নিরাপত্তা প্রটোকলের নির্দেশ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
