দায়িত্ব নিয়েই যেসব নির্বাহী আদেশ দিতে পারেন ট্রাম্প
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৫
ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে শপথ নিয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জারি করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ‘ওবামা কেয়ার’ বাতিল।
ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হলে প্রথম দিনেই নির্বাহী আদেশ জারির প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনী প্রচারণা ও নির্বাচিত হওয়ার পর তিনি এ কথা বলেছেন। এসব আদেশ মার্কিন অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গণপ্রত্যাবাসন কর্মসূচি
ট্রাম্প অভিবাসন নীতিকে তার প্রথম দিনের প্রধান অগ্রাধিকার বলে ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, মার্কিন ইতিহাসের বৃহত্তম গণপ্রত্যাবাসন কর্মসূচি শুরু করবেন। নিউইয়র্কের এক সমাবেশে তিনি বলেন, প্রথম দিনেই অপরাধী অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই প্রতিশ্রুতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, এটি বাস্তবায়ন করা যেমন কঠিন, তেমনি মানবিক দিক থেকেও বিতর্কিত।
জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল
ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন প্রচারণায় যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিলের কথা বলেছেন। তার মতে, প্রথম দিনেই আমি এই অধিকার বাতিল করব। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান সংশোধন একটি জটিল প্রক্রিয়া, যা ব্যাপক আইনি বাধার সম্মুখীন হতে পারে।
ক্যাপিটল হিল দাঙ্গায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা
ট্রাম্পের আরেকটি বিতর্কিত প্রতিশ্রুতি হলো ৬ জানুয়ারির ক্যাপিটল হিল হামলায় অভিযুক্তদের সাধারণ ক্ষমা ঘোষণা। তিনি বলেছেন, দায়িত্ব গ্রহণের প্রথম ৯ মিনিটের মধ্যেই আমি এ বিষয়ে কাজ শুরু করব। সমালোচকদের মতে, এ পদক্ষেপ আইন ও বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করতে পারে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় যাওয়ার আগেই তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। তিনি দাবি করেছেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। তারা আমাকে সম্মান করেন, যা বাইডেনের ক্ষেত্রে হয় না। তবে বিশেষজ্ঞরা এ প্রতিশ্রুতিকে বাস্তবায়নযোগ্য মনে করছেন না।
শুল্ক আরোপ
ট্রাম্প ঘোষণা দিয়েছেন, মেক্সিকো ও কানাডার সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন। তবে অর্থনীতিবিদেরা সতর্ক করেছেন, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জ্বালানি খাত উন্নয়ন
জীবাশ্ম জ্বালানি উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমেরিকার জ্বালানি খরচ কমাতে আরও বেশি তেল উত্তোলন করব। তবে পরিবেশবাদীরা আশঙ্কা করছেন, এটি জলবায়ু সংকটকে আরও তীব্র করবে।
ট্রান্সজেন্ডার ও লিঙ্গ-সম্পর্কিত নীতি
ট্রান্সজেন্ডার নারীদের খেলাধুলায় অংশগ্রহণ নিষিদ্ধ এবং লিঙ্গ পরিচয় নিশ্চিত করার জন্য নেওয়া নীতিমালা বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। এসব উদ্যোগ এলজিবিটিকিউ প্লাস সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
মেড-ইন-
আমেরিকা উদ্যোগ
ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন, মার্কিন গাড়ি শিল্পকে পুনরুজ্জীবিত করবেন। তিনি বলেন, আমার নেতৃত্বে আমেরিকার অটোমোবাইল শিল্প আবার শীর্ষস্থানে যাবে।
উদ্বেগ ও চ্যালেঞ্জ
প্রথম কর্মদিবসে ট্রাম্পের প্রতিশ্রুতিগুলো উচ্চাভিলাসী এবং বিতর্কিত। তবে এগুলো বাস্তবায়নে তাকে ব্যাপক আইনি বাধা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং সমালোচনার মুখোমুখি হতে হবে। অনেকেই বলছেন, এসব পরিকল্পনা কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
ট্রাম্পের এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতি এবং অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র : এনবিসি নিউজ
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
