তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধ
হাসান মাহমুদ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৪
মাছ, মাংস, ডিম থেকে কম্পিউটার পর্যন্ত সারিসারি চীনা পণ্য আমদানি
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২০ জানুয়ারি ২০২৫ ক্ষমতা গ্রহণ করার পর চীনের বিভিন্ন পণ্যের ওপর ট্যারিফ আরোপ করার ঘোষণা দিয়েছেন। এর ফলে চীন থেকে আমদানীকৃত বিপুল পণ্যের দাম বেড়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। তাতে সাধারণ ভোক্তাকে অনেক বেশি দামে পণ্য ক্রয় করতে হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্রাম্প সরকারের ‘বাণিজ্য যুদ্ধ’ পরিস্থিতি দেখা দিতে পারে বলে আশঙ্কা তাদের। ২০২৩ সালে ৫০১.২২ বিলিয়ন ডলারের চীনা পণ্য যুক্তরাষ্ট্র আমদানি করেছে বলে তথ্যসূত্রে জানা গেছে। এর মধ্যে মাছ, মাংস, সী ফুড থেকে শুরু করে মূল্যবান কম্পিউটার পর্যন্ত রয়েছে। বর্তমানে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক উত্তেজনা দেখা দিয়েছে।
২০২৩ সালে চীন থেকে যুক্তরাষ্ট্র ইলেকট্রনিক যন্ত্রপাতি আমদানি করেছে ১২৪.৫২ বিলিয়ন ডলারের। একই বছর ২.৩৫ বিলিয়ন ডলারের তামাক জাতীয় পণ্য আমদানি করেছে। মাছ, মাংস, সীফুড আমাদানি করেছে ৮৯৮.৩০ মিলিয়ন ডলারের। ৬.২৩ মিলিয়ন ডলারের ডিম আমদানি করা হয়। একই সময়ে মিনারেল, ফুয়েল, অয়েল আমদানি করেছে ৯২৬.১৯ মিলিয়ন ডলারের। পারফিউম থেকে শুরু করে বিভিন্ন কসমেটিক্স আমদানি করেছে ১.৮১বিলিয়ন ডলারের। রেলের বিভিন্ন যন্ত্রপাতি আমদানি করা হয়েছে ১.১৮ বিলিয়ন ডলারের। কম্পিউটার আমদানি করেছে ৫১.৯ বিলিয়ন ডলার মূল্যের। এছাড়া আমদানি করা বিপুল নিত্যপণ্যে ওপর নির্ভরশিল সাধারণ ভোক্তাদের জীবন থমকে যাবে যদি পণ্যমূল্য ক্রয়সীমার বাইরে চলে যায়।
বাণিজ্য নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে এমন উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ২০শে জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করে পরবর্তী চার বছরের জন্য যাত্রা শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর পরই শি জিনপিংকে জানুয়ারির অভিষেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। তবে শি জিন পিং এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। বার্তা সংস্থাকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস। তবে সম্প্রতি শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের যোগাযোগ হয়েছে বলে জানা গেছে। এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ বিষয়টি জানিয়েছেন। ক্ষমতা গ্রহণের আগেই চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। বলা হয়েছে, বেইজিং যদি ভয়াবহ মাদকদ্রব্য ‘ফেন্টানাইল’র পাচার বন্ধে কোনো উদ্যোগ না নেয় তাহলে অতিরিক্ত শুল্কনীতির কবলে পড়বে চীন। এর আগে নির্বাচনী প্রচারণার সময় চীনা পণ্যের ওপর ৬০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেইজিং ইতোমধ্যে সতর্ক করে বলেছে, পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বাস্তবায়িত হলে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক বলয়ের মধ্যে পারস্পরিক বাণিজ্য যুদ্ধ দ্রুতই ত্বরান্বিত হবে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
