প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর
তিস্তা নিয়ে মমতার হুশিয়ারি
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৯ জুন ২০২৪
রেল ট্রানজিটে অগ্রগতি
উভয় দেশের ভেতর দিয়ে চলবে ট্রেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকালে তিস্তা নিয়ে জটিল এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শেখ হাসিনার সফরের পর পরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া বার্তা দিয়েছেন। চিঠিতে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিস্তা চুক্তি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চয়ই কিছু না কিছু কথা বলেছেন। এই আলোচনায় পশ্চিমবঙ্গের কোনও প্রতিনিধি রাখা হয়নি। পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে তিস্তা চুক্তি করা হলে তার পরিণতি সম্পর্কেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। মমতা ব্যানার্জি গঙ্গার পানিবন্টন চুক্তি নবায়ন করার ব্যাপারেও তাঁর আপত্তি উত্থাপন করে বলেছেন, কলকাতা বন্দরের নাব্যতার জন্য যথেষ্ঠ পানি অবশ্যই রাখতে হবে। এদিকে, চীনের অর্থায়নে তিস্তায় প্রকল্প গ্রহণে আপত্তি জানিয়েছে খোদ মোদির সরকার। চীনের অর্থায়ন বন্ধ করতে ভারত নিজে তিস্তা প্রকল্পে অর্থায়নের প্রস্তাব দিয়েছে। এই লক্ষ্যে ভারত একটি কারিগরি দল বাংলাদেশে পাঠাবে। জটিল সমীকরণে তিস্তা আটকে গেলেও নতুন একটি রেল ট্রানজিকের ব্যাপারে অগ্রগতি হয়েছে। দুই প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে, গেদে-দর্শনা থেকে চিলাহাটি-হলদিবাড়ি হয়ে ডালগাঁওয়ের উপর দিয়ে হাশিমারা পর্যন্ত একটি পণ্যবাহী ট্রেন চলাচল করবে। এছাড়া, নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের রেল সংযোগ স্থাপনের লক্ষ্যে ট্রানজিট সুবিধা দেবে ভারত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দিয়েছেন।
নরেন্দ্র মোদি টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন। ওই সময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তি সই করার বিষয়ে আলোচনা হয়। শেখ হাসিনা দিল্লিতে বিরোধী কংগ্রেস দলের নেত্রী সোনিয়া গান্ধী, তার পুত্র রাহুল গান্ধী এবং কন্যা প্রিয়াঙ্কা গান্ধীসহ অন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। শপথ অনুষ্ঠান শেষে দেশে ফেরার ১০ দিনের মাথায় গত ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় সফরে দিল্লি যান। যদিও প্রধানমন্ত্রী প্রথমে মনস্থির করেছিলেন যে, এত তাড়াতাড়ি দ্বিপক্ষীয় সফর করবেন না। কিন্তু দিল্লির পীড়াপিড়িতে শেষ পর্যন্ত সফরটি অনুষ্ঠিত হলো। অনেকে মনে করেন, শেখ হাসিনার আসন্ন চীন সফরে কী কী চুক্তি হচ্ছে সে সম্পর্কে জানার লক্ষ্যে এই সফর আয়োজনে দিল্লি অধিক আগ্রহী ছিল। শেষ পর্যন্ত সফরে বাংলাদেশের অর্জন কী সে বিষয়ে এখন চলছে নানা বিশ্লেষণ। এবারের সফরের বিশেষত্ব হলো, প্রতিবার দ্বিপক্ষীয় সফরের পর লম্বা একটি যৌথ বিবৃতি দেয়া হয়। এবার তা দেয়া হয়নি। এবার তুলানামূলক সংক্ষিপ্ত আকারে ‘শেয়ার্ড ভিষণ ফর ফিউচার’ ঘোষণা করা হয়। এই ভিশন স্টেটমেন্ট দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী।
ভিশন স্টেটমেন্টে তিনটি ‘সি’ দিয়ে তৈরী করা হয়েছে। এই তিন ‘সি’ হলো, কানেকটিভিটি, কমার্স ও কলাবোরেশন। এই তিন ‘সি’ বিষয়ক স্টেটমেন্টের মাধ্যমে অনেকটা ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে দিক নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। কানেকটিভিটিকে অধিক গুরুত্ব দিয়ে বলা হয়েছে, মানুষ, পণ্য ও সেবাসমূহ চলাচলে ট্রানজিট তথা কানেকটিভিটি গুরুত্বপূর্ণ। ভিশন স্টেটমেন্টে নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের মাধ্যমে শক্ত একটা অবস্থান সৃষ্টি হয়েছে। এটা হয়েছে দ্বিপক্ষীয় যৌথ বিবৃতির মাধ্যমে। ভিশন স্টেটমেন্ট একটি নতুন ডকুমেন্ট সংযুক্ত করছে ভবিষ্যৎমুখী সহযোগিতার দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে গড়ে তোলার জন্য নতুন নতুন ক্ষেত্র যেমন, তথ্য প্রযুক্তি, মহাকাশ গবেষণা প্রভৃতি অর্ন্তভুক্ত। এছাড়াও, জ¦ালানী, শিক্ষা, প্রশিক্ষণ, উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।
- ঢাকার সড়ক মগের মুল্লুক
- আরেক প্রমোদতরীতে ভাইরাস ছড়ানোর সন্দেহ, ফ্রান্সে অবরুদ্ধ ১৭০০
- ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মিডিয়ার সংবাদকে ‘ভার্চুয়াল বিশ্বাসঘাতকতা’
- হামে আক্রান্ত সেই শিশুর পাশে দাঁড়ালেন জুবাইদা রহমান
- ইরান যুদ্ধে ৩৯টি মার্কিন বিমান ধ্বংস
- সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান
- প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ
- ইরানে এক রাতে ৯ বার ভূমিকম্প, বড় বিপর্যয়ের আশঙ্কা
- তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে: সারজিসকে নীলা ইসরাফিল
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- আজকাল ৮৯৬
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
