তারেকের রায় কার্যকরের প্রচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী
প্রকাশিত: ৮ মে ২০১৯
তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে রায় কার্যকরের প্রচেষ্টা চলছে এবং সেই প্রচেষ্টায় সরকার সফল হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার (০৮ মে) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে ‘অগ্নিকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার ১০৯তম জন্মবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেছেন, জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে বসে যেমন নেতৃত্ব দিতেন, তেমনি তারেক জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করেন এবং বিএনপির নেতৃত্ব দেন। তিনি সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তাকে দেশে ফিরিয়ে আনা হবে। তার বিরুদ্ধে যে রায় রয়েছে, সেটা কার্যকরে সরকারের প্রচেষ্টা সফল হবে।
এসময় প্রীতিলতার কথা স্মরণ করে ড. হাছান মাহমুদ বলেন, যখন মেয়েরা ঘরের বাইরে যেতো না, সেই সময় প্রীতিলতা বিপ্লবী দলে যোগ দেন এবং দেশের মুক্তির জন্য নিজের প্রাণ উৎসর্গ করেন। আজকে রাজনীতিতে আদর্শের বড় অভাব। তাই প্রীতিলতার জীবনীগ্রন্থ আমাদের বেশি বেশি পড়তে হবে। রাজনীতি যে একটা মহান আদর্শ, সেই আদর্শের জন্য প্রয়োজনে দেশের তরে জীবনও বিসর্জন দিতে হয়, প্রীতিলতা আমাদের সেই শিক্ষাই দেন।
জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিবিদদের কেনবেচা শুরু করেছিলেন জিয়াউর রহমান। বিএনপি নেতাদের অতীত দেখলেই বোঝা যায়। তারা বিভিন্ন দলে ছিলেন। তারা বিএনপিতে যোগ দিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্য। ক্ষমতাকে ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠার জন্য। বিএনপি এবং তার নেতাদেরও কোনো আদর্শ নেই। বর্তমান বিএনপির জনবিচ্ছিন্নতার এটি একটি অন্যতম কারণ।
তিনি বলেন, বিএনপি থেকে অনেকে বেড়িয়ে যাচ্ছেন। ২০ দল থেকেও অনেকে যাচ্ছেন। ভবিষ্যতে আরও অনেকেই যাবেন। যে দল জঙ্গিদের সহযোগিতায় প্রতিপক্ষকে বোমা হামলা করে ঘায়েল করতে চায়, প্রতিপক্ষকে হত্যা করে নির্মূল করতে চায়, তারা কখনও রাজনৈতিক দল হতে পারে না। এটি একটি সন্ত্রাসী দল। আন্তর্জাতিক আদালতও বিএনপিকে সন্ত্রাসী দলের আখ্যা দিয়েছেন।
মন্ত্রী বলেন, বিএনপির জন্মটা সঠিক না হলেও রাজনৈতিক দল হিসেবে তারা টিকে থাকুক, এটা আমরাও চাই। বিএনপিকে রাজনৈতিক দল হিসেবে টিকে থাকতে হলে, বিএনপিকে সন্ত্রাসী দলের তকমা থেকে বের হতে হলে, নেতৃত্বের পরিবর্তন আনতে হবে বলে আমি মনে করি।
আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। এতে সভাপতিত্ব করেন ব্যারিস্টার জাকির আহমেদ। পরিচালনা করেন শেখ নওসের আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এমএ করিম প্রমুখ।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
