তাপদাহে খুলনায় হাঁসফাঁস
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯
কয়েকদিন ধরে তীব্র তাপদাহে খুলনায় জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। দিনে রাতে তীব্র গরমে ওষ্ঠাগত জনজীবন। ব্যাঘাত ঘটছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায়।
দিন বাড়ার সঙ্গে সূর্যের প্রখরতায় প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় খুব বেশি প্রয়োজন না পড়লে ঘরের বাইরে বের হচ্ছেন না মানুষ।
তবে গরমের কারণে কর্মজীবী মানুষকে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অতিরিক্ত ঘামে পানিশূন্যতায় একটুতেই অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বয়স্ক মানুষ।
নগরীর শান্তিধাম মোড়ের বাসিন্দা এম রহমান বলেন, বৈশাখের তাপদাহে ফ্যানের বাতাসেও কাজ হচ্ছে না। দিনের ন্যায় রাতেও তীব্র গরম থাকায় ঘুমানো যাচ্ছে না। তার সঙ্গে বিদ্যুতের লোডশেডিং ও বিভ্রাট জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।
প্রচণ্ড তাপদাহের ফলে প্রতি দিনের কাজকর্মে ক্লান্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। গরমে একটু প্রশান্তির খোঁজে কেউ বা আশ্রয় নিচ্ছেন গাছের নিচে, আবার কেউ বা বৈদ্যুতিক পাখার নিচে। তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে দোকানগুলোতে ঠাণ্ডা পানীয় পান করা বেড়ে গেছে। এছাড়া অনেককে ডাবের পানি পান করতে দেখা গেছে। তবে প্রচণ্ড তাপদাহে দুপুরে দিনমজুরদের সড়কের পাশে ভ্রাম্যমাণ শরবতের দোকানগুলো থেকে লেবুর ঠাণ্ডা শরবত দিয়ে তৃষ্ণা নিবারণ করতে দেখা গেছে।
স্থানীয় আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় গরম আরো বেশি অসহনীয় হয়ে উঠছে। চলতি মাস থেকে পরবর্তী মাস পর্যন্ত চলতে পারে তাপদাহ। যা ভাঙতে পারে গত বছরের রেকর্ড। গত বছর খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে খুলনাকে বৈরীপূর্ণ আবহাওয়ার কবলে পড়তে হতে পারে।
দক্ষিণ বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ বলয় সৃষ্টি হয়েছে, যা উচ্চ চাপ বলয়ের ওপর প্রভাব বিস্তার করার ফলে পশ্চিমা বায়ু প্রভাব ফেলতে পারে। ফলে আগামী কয়েক দিনে এ অঞ্চলে তাপমাত্রা বাড়তে পারে। খুলনা বিভাগ ও পাশের এলাকার তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করবে। শুক্রবার দুপুর ১২টায় খুলনাঞ্চলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করেছে।
খুলনা আবহাওয়া অফিসের কর্মকর্তা ও আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, অবকাঠামোগত কারণে আমাদের সহনশীল মাত্রা কমে যাচ্ছে। ফলে একটু তাপ বাড়লেই মনে হয়, অনেক তাপ বেড়েছে। চলমান এ দাবদাহ আরো দুদিন চলতে পারে। ২৮ বা ২৯ এপ্রিল নাগাদ বৃষ্টিতে দাবদাহ কিছুটা শিথিল হতে পারে।
এদিকে বৈশাখের খরতাপে খুলনার অধিকাংশ এলাকায় পানি সঙ্কট ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রামের অধিকাংশ পুকুর ও জলাশয় শুকিয়ে গেছে। শহরের ওয়াসার সরবরাহ লাইনে পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। দিনের বেলা পর্যাপ্ত পানি উঠছে না গভীর নলকূপেও। বাসা-বাড়িতে ব্যবহৃত মোটরগুলোও ঠিকমতো ভূগর্ভস্থ পানি তুলতে ব্যর্থ হচ্ছে। এতে জনজীবনে ভোগান্তি বাড়ছে।
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
