ড. সিদ্দিকের ঘোষণায় উত্তপ্ত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪
‘নতুন কমিটি নয়, শূন্য পদ পূরণের নির্দেশ দিয়েছেন নেত্রী’
নতুন কমিটি নয়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটির শূন্য পদগুলি পূরণের নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। দীর্ঘ প্রায় চার মাস বাংলাদেশে অবস্থানের পর নিউইয়র্কে ফিরে এ কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
তার এ ঘোষণায় উত্তপ্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট আওয়ামী লীগ। তাদের অভ্যন্তরীণ কোন্দল আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশের কথা বলে কমিটির শূন্য পদ পূরণের ঘোষণা দিলে সংগঠনের বিবদমান গ্রুপগুলো তৎপর হয়ে ওঠে। প্রায় ছয় মাস ঝিমিয়ে থাকার পর ড. সিদ্দিক বিরোধীরা হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠেছেন। ড. সিদ্দিকের বক্তব্যকে প্রত্যঅখ্যান করে তারা বলেছেন, সিদ্দিকুর রহমানের পদ বানিজ্য মেনে নেয়া যায় না। শূন্য পদ পূরণের সাংগাঠনিক এখতিয়ার তার নেই।
উল্লেখ্য, ৭ জানুয়ারি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের আগেই ড. সিদ্দিক দেশে চলে যান। এরপর থেকে সংগঠনটির কার্যক্রম স্তিমিত হয়ে পড়ে। তাদের কোন কার্যক্রম চোখে পড়েনি। ড. সিদ্দিকুর রহমান প্রায় ছয় মাস বাংলাদেশে অবস্থান করেন। তিনি আজকাল প্রতিবেদককে বলেন, নেত্রীর নির্দেশনা মোতাবেক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কমিটির শূন্য পদগুলো পূরণ করা হবে। ১৪ এপ্রিল তিনি এস্টোরিয়ার হ্যালো বাংলাদেশ রেষ্টুরেন্টে দলের বর্ধিত সভা আহবান করেন। এ ঘোষণার পর ড. সিদ্দিক বিরোধী সহ সভাপতি ফজলুর রহমান, উপদেষ্টা প্রদীপ রঞ্জন কর ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম চৌধুরীরা কার্যকরী কমিটির নামে জরুরী সভা আহবান করেন। সিদ্দিক গ্রুপের সভার একদিন আগেই তারা ১৩ এপ্রিল জ্যাকসন হোইটসের নবান্ন রেস্টুরেন্টে বৈঠক ডাকেন।
গত রোববার ১৪ এপ্রিল ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহসভাপতি ডা. মাসুদুল হাসান, সহসভাপতি শামসুদ্দীন আজাদ, সহসভাপতি লুৎফুল করিম, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, শাহানারা রহমান, আব্দুল মালেক, রব্বানী চৌধুরী, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা শাহনাজ মমতাজ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের আওয়ামী সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহসভাপতি রফিকুল ইসলাম, সিরাজুল ভূঁইয়া, দপ্তর সম্পাদক ফাহিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, সহ সভাপতি মাসুদ সিরাজী, সহসভাপতি এম আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল বিল্লাহ, প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল, সাখাওয়াত হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগ নেতা সিবুল মিয়া, রেজা আব্দুল্লাহ ও রহিমুজ্জামান সুমন।
সভায় ড. সিদ্দিকুর রহমান বর্তমান কমিটির শূন্য পদে সদস্য হতে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা জমা দেবার আহবান জানান।
এদিকে শনিবার ১৩ এপ্রিল সিদ্দিক বিরোধী গ্রুপের জরুরী সভা জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি এম ফজলুর রহমান। সভা পরিচালনা করেন যথাক্রমে দফতর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান। এম ফজলুর রহমান উপস্থিত নেতৃবৃন্দেও কাছে জরুরী সভার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, ড. সিদ্দিকুর রহমান স্বৈরাচারী কায়দায় গত ১৩ বছর দল চালিয়েছেন। তিনি গঠনতন্ত্রের তোয়াক্কা করেন না। ক্রমাগত মিথ্যাচার তার হাতিয়ার। আওয়ামী লীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে ভেঙে বিলীন কওে দিয়েছেন। তার স্ত্রীসহ মাত্র হাতে গোনা ৫/৭ জন লোক তার সাথে আছে। এমতাবস্থায় তিনি বর্ধিত সভার নামে শূন্য পদ পূরণের জন্যে আবার সভা ডেকেছেন অবৈধভাবে। বাণিজ্যই তার উদ্দেশ্য। কার্যকরী কমিটির মেজরিটি সদস্যের অনুমোদন ছাড়া কমিটিতে কোন পদ পূরণের কোন ক্ষমতা গঠনতন্ত্র তাকে দেয়নি। তিনি সম্মিলিতভাবে কমিটির ৯৫ ভাগ সদস্যের মতামত নিয়ে একটি রেজ্যুলেশন গ্রহণ করে জননেত্রী শেখ হাসিনার কাছে প্রেরণের আহ্বান জানান। একই সঙ্গে একটি সম্মেলনের মাধ্যমে একটি নতুন কমিটি গঠনের দাবী জানান।
সভায় বক্তব্য রাখেন আসাফ মাসূক, প্রদীপ কর, নিজাম চৌধুরী, শাহ বখতিয়ার, মিছবাহ আহমেদ, জামাল হোসেন, শহিদুল ইসলাম, শেখ আতিক, আকতার হোসেন, জালালউদ্দিন জলিল, মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রুমানা আখতার, শেখ মো: জুয়েল, খন্দকার জাহিদুল ইসলাম ও জাহিদ মিয়া।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
