ড. ইউনূসকে নিয়ে ‘খল নায়কে’র চরিত্রে খালেদ মহিউদ্দীন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ি ড. মোহাম্মদ ইউনূসের নোবেল পুরষ্কার এবং তাঁর দায়িত্ব নিয়ে বিদ্রুপ করে বক্তব্য দেওয়ায় সাংবাদিক খালেদ মহিউদ্দীন নিজেকে ‘খল নায়কে’র চরিত্রে উপস্থাপন করেছেন বলে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির মানুষ অভিমত জানিয়েছেন। খালেদ মহিউদ্দীনের উদ্ভট বক্তব্যে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটস ও জ্যামাইকায় সাধারণ মানুষ তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ড. মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবার জন্য ২৪ সেপ্টেম্বর সংক্ষিপ্ত এক সফরে নিউইয়র্কে আসছেন। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে এবারই প্রথম ড. ইউনূস দেশের বাইরে আসছেন। ঠিক এমন সময় তাঁকে নিয়ে নিউইয়র্কে বসে খালেদ মহিউদ্দীনের বক্তব্য কতটুকু সমিচিন হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশ প্রেমিক প্রবাসিরা। তারা প্রশ্ন তুলেছেন, কার গুটি হয়ে খালেদ মহিউদ্দীন নিউইয়র্কে বসে ড. মোহাম্মদ ইউনূসকে বিদ্রুপ করে বক্তব্য রাখলেন?
জ্যাকসন হাইটস-এর জুইশ সেন্টারের একটি অনুষ্ঠানে জার্মানির ডয়েচে ভেলের বাংলা বিভাগের সাবেক প্রধান খালেদ মহিউদ্দীন প্রধান অতিথি হিসেবে সম্প্রতি ড. ইউনূসকে নিয়ে বক্তব্য দিয়ে নতুন করে আলোচনায় আসেন।
ড. মোহাম্মদ ইউনূস নিউইয়র্কে আসার মাত্র কয়েকদিন আগে তাঁকে নিয়ে বিদ্রুপ করে বক্তব্য দেওয়ায় কমিউনিটির সব অনুষ্ঠান থেকে খালেদ মহিউদ্দীনকে বয়কট করার দাবী তোলা হয়েছে।
খালেদ মহিউদ্দীন নোবেল প্রাইজ নিয়ে বিদ্রুপ করে বক্তব্য দিয়ে বলেন, ‘জনগণ সকল ক্ষমতার উৎস’ এটি রং স্টেটমেন্ট। আমাদের সংবিধানটি খোলেন। জনগণ হলো সকল ক্ষমতার মালিক। উৎসতো দূরের কথা। তারা এপোয়েন্টেড গাই। তারা জনগণের কর্মচারি। বাংলাদেশে পয়সাওয়ালা হতে হলে ফটকাবাজ হতে হবে। সে পলিটিক্যাল লিডার হবে। পলিটিক্যাল লিডার হলে কি হবে? সে একটা এমপি হবে। শেখ হাসিনার একটু ভালো নজরে থাকতে পারলে, খালেদা জিয়ার একটু ভালো নজরে থাকতে পারলে চোর হবে, বাটপার হবে, মন্ত্রী হবে। তাইতো? আমি কিছুদিন সরকারি চাকুরি করেছি। নরসিংদীতে পোস্টিং ছিল। ম্যাজিস্ট্রেট ছিলাম। ছোট চাকর। শেখ হাসিনা বড় চাকর ছিল। বড় চাকর!! তা নিয়া ইয়া করার কি আছে। বেতন নেয়। আড়াই তিন লাখ টাকা বেতন নেয়। আপনারা কফি খান মাসে তিনজন মিলা এই টাকার সমান। হিসেব কইরা দেখেন।’
মহিউদ্দীন আরও বলেন, ‘আপনারা ড. ইউনূসকে নিয়ে কথা বলছেন। ড. ইউনূস- এর আগে যতবার আসছেন তো আপনাদের মধ্যে কোন চাঞ্চল্যতা ছিল না। এখন সে একটা চেয়ারের মধ্যে বসছে। তাই বড় ব্যাপার হয়ে গেছে। না। তার হাতে আলাদীনের চ্যারাগ এসে গেছে। সে নোবেল পেতে পারে। নোবেল একটা প্রাইজ রে ভাই। আমি ঠিকানা গ্রুপ থেকে একটা বড় প্রাইজ দিতে পারি আকাশ ভাই’র কাছ থেকে চান্দা-মন্দা নিয়া। একটা প্রাইজ দিতেই পারি। নোবেল প্রাাইজের চেয়ে বড়ও হতে পারে। তা ১ কোটি, ২ কোটি কিংবা ১০০ কোটি হতে পারে। এটা প্রাইজ! শুনলাম আপনারা তার কাছে ১৩ দফা দাবিনামা পেশ করবেন। এতে কোন কাজ হবে বলে আমি বিশ্বাস করি না। আমি আশাবাদী না। আমাকে এখানে প্রধান অতিথি করে এনেছেন। আমি তার অফিসে কথা বলেছিলাম। এবার তিনি অনেক ব্যস্ত। কথা ও দেখা নাও হতে পারে। আমার সাথে ড. ইউনূসের সাথে অফ ক্যামেরা কথা হতেও পারে। আমি আপনাদের দাবি দাওয়ার ব্যাপারে দেখা হলে বলবো।’
খালেদ মহিউদ্দীন যখন বক্তব্য দিচ্ছিলেন তখন মঞ্চে ছিলেন লেবার ইউনিয়ন লিডার মাফ মিছবাহ উদ্দীন, ডা. ওয়াদুদ ভূঁইয়া, এম এন মজুমদার, আকাশ রহমান ও ফকরুল আলম সহ অনেকে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাকটিভিস্ট আবু নাসের, এনামুল হায়দার, কাজী আজহারুল হক মিলন, শাহজাহান শেখ, হানিফ মজুমদার, খুরশীদ চৌধুরী, ডা. নাফিজ, মোহাম্মদ আবুল কাশেম, আব্দুর রহিম হাওলাদার, আমিন খান জাকির, সোলায়মান ভূঁইয়া, হাজী আব্দুর রহমান, কামরুজ্জামান বাচ্চু, ইঞ্জিনিয়ার আলতাফ চৌধুরী, জাকারিয়া মাসুদ জিকু, মোহাম্মদ কাশেম, আনোয়ার হোসেন লিটন, বদরুল হক, হাকিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট মজিবউর রহমান প্রমুখ।
খালেদ মহিউদ্দীনের এমন বক্তব্যের পর গত মঙ্গলবার জ্যাকসন হাইটসে বৈষম্যবিরোধী প্রবাসী সচেতন সমাজ ইউএসএ ও প্রবাসী বাংলাদেশী নাগরিক সমাজ সম্মিলিতভাবে প্রতিবাদ সভা করে। সভায় গৃহিত রেজুলেশনে বলা হয়, ‘ডয়েচে ভেলে থেকে বিতাড়িত সালমান এফ রহমান ওরফে দরবেশ বাবার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক খালেদ মহিউদ্দিন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনূস সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক, উদ্ধত্যপূর্ণ ও কান্ডজ্ঞানহীন মন্তবের তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হচ্ছে। পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের কতিপয় দালাল দ্বারা পরিবেষ্টিত হয়ে নিউ ইয়র্কস্থ জ্যাকসন হাইটস-এর একটি অনুষ্ঠানে এ ধরনের অশালীন ও অসভ্য মন্তব্যের প্রতিবাদে খালেদ মহিউদ্দীনকে প্রধান উপদেষ্টার নিউইয়র্ক সফরের সময়ে কনস্যুলেট ও জাতিসংঘসহ অন্যান্য সকল অফিসে বয়কট করার জোড়ালো দাবি জানানো হয়েছে সভা থেকে।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
