ট্রাম্প কি আবারও ফিলিস্তিনিদের জন্য ফাঁদ পাতলেন?
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫
যুদ্ধের ভয়াবহতা যখন গাজার আকাশকে গ্রাস করেছে, তখন মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি এক নতুন নাটকীয় মোড় নিয়েছে। রক্তক্ষয়ী এই সংঘাতের মাঝে আশার আলো দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প গাজায় ২০ দফার ‘যুদ্ধবিরতি প্রস্তাব’ দিয়েছেন। তার এই প্রস্তাবকে 'ঐতিহাসিক' উল্লেখ করে স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু এই আপাত শান্তির পরিকল্পনায় রয়ে গেছে বিস্তর অস্পষ্টতা এবং চ্যালেঞ্জ, যা ফিলিস্তিনের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
এই পরিকল্পনার মূল কাঠামো চমকপ্রদ। হোয়াইট হাউসে ট্রাম্পের ঘোষিত এই পরিকল্পনায় প্রথম ধাপে ৭২ ঘণ্টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথা বলা হয়েছে, যার বিনিময়ে মুক্তি পাবে ফিলিস্তিনি বন্দিরা। তবে চূড়ান্ত শান্তি নির্ভর করছে গাজাকে উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত অঞ্চলে পরিণত করার ওপর।
সবচেয়ে বড় দিক হলো, গাজার শাসনের ভার ফিলিস্তিনি গোষ্ঠী বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে না দিয়ে, একটি অস্থায়ী টেকনোক্র্যাট কমিটি গঠন করা হবে। এই প্রশাসনিক কমিটির তদারকির জন্য ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নেতৃত্বে গঠিত হবে ‘বোর্ড অব পিস’। তবে কমিটি কীভাবে গঠিত হবে এবং তাদের দৈনন্দিন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া কী হবে, তা স্পষ্ট নয়।
এই আপাত-শান্তিচিত্রে রয়েছে বহু ‘কিন্তু’। নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন না, যা ফিলিস্তিনিদের মূল দাবির পরিপন্থি। আবার, ফিলিস্তিনি সংগঠনগুলোও দখলদারিত্ব শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করতে রাজিও নয়।
‘সংস্কার’ এবং গাজার নিয়ন্ত্রণ নেওয়ার সক্ষমতা অর্জন না করার আগ পর্যন্ত মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষকে গাজার দায়িত্ব দেওয়া হবে না। ততক্ষণ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন টেকনোক্র্যাট কমিটি। কিন্তু এই মানদণ্ড কে নির্ধারণ করবে বা এর সময়সীমা কী— তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
নিরাপত্তার জন্য ‘অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী’ বা আইএসএফ নিযুক্ত হবে গাজায়। কিন্তু এই বাহিনীতে কারা থাকবে, তাদের ক্ষমতা কতটা হবে, কিংবা তারা ইসরায়েলি সেনা হিসেবে কাজ করবে নাকি পর্যবেক্ষক হিসেবে— সে বিষয়েও কোনো স্পষ্ট নির্দেশনা নেই। অন্যদিকে, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো সুনির্দিষ্ট সময়সীমাও প্রস্তাবে নেই; বরং তা নির্ভর করছে ‘নিরস্ত্রীকরণের মান’ পূরণের ওপর।
শুধু তাই নয়, ট্রাম্পের প্রস্তাবে ফিলিস্তিন রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে, শান্তি প্রস্তাব বাস্তবে রূপ নেবে কিনা— তা নিয়ে সংশয় রয়ে গেছে।
এদিকে সৌদি আরব, কাতার, মিসরসহ বেশ কয়েকটি দেশ এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, যা আশার সঞ্চার করেছে। তবে গাজার ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকা মানুষ, যারা প্রিয়জন হারিয়েছে, তাদের কাছে হয়তো এই আলোচিত প্রস্তাব— অস্পষ্টতা সত্ত্বেও— একমাত্র ভরসা।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
