ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টাকে ‘নির্বোধ’ বললেন ইলন মাস্ক
প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যনীতির তীব্র সমালোচনা করেছেন ইলন মাস্ক। বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এ নিয়ে কড়া মন্তব্য করেছেন। এ ঘটনার পর শুল্কনীতি নিয়ে ট্রাম্প শিবিরে গৃহদাহের ইঙ্গিত পাচ্ছেন অনেকে। যদিও বুধবার থেকেই পাল্টা শুল্ক কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক মঙ্গলবার ট্রাম্পের বাণিজ্যবিষয়ক প্রধান পরামর্শক পিটার নাভারোকে সরাসরি ‘নির্বোধ’ ও ‘অকাট মূর্খ’ বলে আক্রমণ করেন। নাভারো সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে মাস্ককে ‘গাড়ি সংযোজনকারী’ আখ্যা দেন। তিনি বলেন, মাস্ক যা কিছু করেন, সবই তার ‘নিজস্ব স্বার্থ রক্ষার’ জন্য। পরে কড়া ভাষায় এর প্রতিক্রিয়া জানান মাস্ক।
দীর্ঘদিন ধরে বাড়তি শুল্ক আরোপের বিরোধী ইলন মাস্ক। যদিও তিনি ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় বিপুল অর্থ (২৫ মিলিয়ন ডলারের বেশি) দিয়েছেন এবং প্রেসিডেন্টের তথাকথিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির’ (ডোজ) দায়িত্ব পেয়েছেন।
ইলন মাস্ক অবশ্য বেশ কিছুদিন ধরে হোয়াইট হাউসের বাণিজ্যনীতি নিয়ে তার অসন্তোষের কথা নানাভাবে প্রকাশ করে আসছিলেন।
সম্প্রতি ইতালির ডানপন্থী উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি আয়োজিত এক সম্মেলনে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে ইলন মাস্ক আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ ‘কার্যকরভাবে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল’ তৈরি করে শূন্য শুল্কের পরিস্থিতিতে পৌঁছাবে।
এ ছাড়া মাস্ক তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে মুক্ত বাজার অর্থনীতির প্রবক্তা মিল্টন ফ্রিডম্যান একটি পেনসিল তৈরিতে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ ও শ্রমবণ্টনের উদাহরণ দিয়ে বিশ্বায়িত অর্থনীতির সুফল তুলে ধরেন।
গত সোমবার মাস্কের ভাই কিম্বাল এক্সে এক পোস্টে ট্রাম্পের শুল্ককে ‘আমেরিকান ভোক্তাদের ওপর একটি কাঠামোগত, স্থায়ী কর’ বলে অভিহিত করেন। তিনি আরও যোগ করেন, ‘ভোগের ওপর কর মানে কম ভোগ। যার মানে কম চাকরি।’ কিম্বাল টেসলা ও স্পেসএক্সের পরিচালনা পর্ষদের সদস্য।
গত সপ্তাহে বিভিন্ন অঞ্চল ও দেশের পণ্যে ব্যাপক শুল্ক ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে থেকেই অবশ্য ট্রাম্প প্রশাসনে ইলন মাস্কের প্রভাব কমতে শুরু করেছিল। তার রাজনৈতিক প্রভাব দ্রুত কমে আসছে। সম্প্রতি উইসকনসিন অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের একটি নির্বাচনে মাস্কের পছন্দের প্রার্থী বিপুল ব্যবধানে পরাজিত হন।
হোয়াইট হাউস গত সপ্তাহে নিশ্চিত করে, সরকারে ইলন মাস্কের ভূমিকা, ডোজের কাজ শেষ হলেই কয়েক সপ্তাহের মধ্যে সমাপ্ত হতে পারে। এই বিভাগের কার্যক্রম ২০২৬ সাল পর্যন্ত চলার কথা। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইলন মাস্ক সম্ভবত খুব শিগগির ‘পুরো সময় তার ব্যবসায় মনোযোগ দেবেন’।
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্যাকেজ ভ্যাট থাকছে না ক্ষুদ্র ব্যবসায়
- গরুর মাংস রান্না করায় ভারতে বাড়ি থেকে তিন নারীকে গ্রেপ্তার
- ইরানকে আবারও নিশ্চিহ্ন করার হুমকি দিলেন ট্রাম্প
- বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
- হাজার ছাড়াল লাশ নিখোঁজ অর্ধলাখ
- ধসে পড়া ভবন থেকে দুদিন পর গোঙানির শব্দ
- বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার
- ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা
- মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি
- বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে প্রথম
- এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ
- জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক
- তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
- সমঝোতা লঙ্ঘন করলে জবাব হবে দ্রুত ও চূড়ান্ত: ইরানের হুঁশিয়ারি
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
