ট্রাম্পের খামখেয়ালি মন্তব্যই শান্তির পথে প্রধান বাধা
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরস্পরবিরোধী বক্তব্য তেহরানকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করছে। যে কোনো বিষয়ে তেহরানকে আরও বেশি সন্দিহান করে তুলছে ট্রাম্পের বিভ্রান্তিকর বক্তব্য। মার্কিন প্রেসিডেন্ট প্রায়ই ইরানকে তাচ্ছিল্য করে বিভিন্ন হুমকি ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়ে থাকেন। ফলে ইরানের শীর্ষ নেতারা উত্তেজনাপূর্ণ সিদ্ধান্ত দিতে বা কথা বলতে বাধ্য হন। এতে দুই দেশের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা দিন দিন দূরে সরে যাচ্ছে। বুধবার গার্ডিয়ানের এক বিশ্লেষণে এসব বলা হয়।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সময় বাড়ালেও ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি পাকিস্তানে শান্তি আলোচনা পৌঁছাতেও জোর চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। তবে মাঝে মাঝেই ট্রাম্প বিভিন্ন খামখেয়ালিমূলক বক্তব্য দিচ্ছেন, যা সমাধানের কোনো পথ দেখাচ্ছে না। বরং তা শান্তিচুক্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রতিদিন সামাজিক মাধ্যমে পোস্ট দেন ট্রাম্পসহ তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। এমনও দিন গেছে, শুধু ট্রাম্প একাই ইরানকে নিয়ে সাতটি মন্তব্যও করেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যতই জোর দিয়ে বলুক, তারা মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যের জবাব দেবে না; তবে সব মন্তব্যকে তারা উপেক্ষাও করতে পারে না। ইরানকে কিছু কিছু মন্তব্যের জবাব দিতেই হয়। প্রকৃতপক্ষে ট্রাম্পের অধৈর্য ও রূঢ় কূটনৈতিক শৈলী বর্তমানের সামরিক সংকট সমাধানের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।
ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ সতর্ক করে বলেছেন, অবরোধ আরোপ করে ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে ট্রাম্প আলোচনার টেবিলকে নিজের কল্পনামাফিক সাজাতে চান। তিনি আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান। তিনি নতুন করে যুদ্ধবাজ মনোভাবের ন্যায্যতা দিতে চাচ্ছেন। আমরা হুমকির ছায়ায় আলোচনা গ্রহণ করি না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধক্ষেত্রে নতুন তাস উন্মোচন করার জন্য প্রস্তুত হয়েছি।’
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম জেন অস্টেনের উদ্ধৃতি দিয়ে একই ধরনের মন্তব্য করেছেন। তিনি বলেন, সর্বজনস্বীকৃত সত্য হলো, একটি বৃহৎ সভ্যতার অধিকারী কোনো একক দেশ হুমকি ও বলপ্রয়োগের মুখে আলোচনা করবে না।
ট্রাম্পকে যেমন তাঁর খিটখিটে রাজনৈতিক সমর্থক গোষ্ঠী এবং শেয়ারবাজার সামলাতে হয়, তেমনি ইরানের নেতৃত্বকেও যুক্তরাষ্ট্রের নানা দাবির (পরমাণু কর্মসূচি, ইউরেনিয়াম) মুখে পাল্টা জবাব দিয়ে দেশের অভ্যন্তরীণ জনমতকে আশ্বস্ত করতে হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির টুইটে বলা হয়েছিল, ‘ইরান হরমুজ প্রণালির কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে।’ ইরান আশা করেছিল, তেহরানের বক্তব্য ট্রাম্প ইতিবাচকভাবে নেবেন এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার মাধ্যমে ইতিবাচক পরিবেশ তৈরি করবেন। কিন্তু ট্রাম্প ইরানকে খোঁচা দেন এবং বলে বসেন, ‘ইরানের পরাজয় ঘটে গেছে।’
আরাঘচির ওই বক্তব্যের পাল্টা জবাবে ট্রাম্প বলেন, তারা (ইরান) চায় আমি অবরোধ তুলে দিই। ইরানিরা মরিয়া হয়ে তা চাচ্ছে। তবে চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত অবরোধ তুলছি না। আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা সবকিছুতে রাজি হয়েছে। বিশেষ করে তারা হরমুজ প্রণালি আর কখনও বন্ধ না করতে রাজি হয়েছে।’ এর এক দিন পর ইরান প্রণালি বন্ধ করে দেয়। এই ঘটনা প্রমাণ করে, ট্রাম্প বারবার ইরানের পরিকল্পনাকে অবমূল্যায়ন করেছেন।
ঘানার ইরানি কূটনৈতিক চৌকি গত মঙ্গলবার উল্লেখ করেছে, ‘গত ২৪ ঘণ্টায় ট্রাম্প অনেক বেশি পোস্ট করেছেন। হরমুজ বন্ধ করার জন্য ইরানকে ধন্যবাদ জানান, আবার হুমকিও দেন। চীনকে দোষারোপের পাশাপাশি প্রশংসাও করেন। ইরানের সঙ্গে চুক্তির প্রতিশ্রুতির পাশাপাশি বোমা ফেলার প্রতিশ্রুতিও দেন।
দূতাবাসটি আখ্যা দিয়েছে, ‘ট্রাম্প নিজেই একটি হোয়াটসঅ্যাপ চ্যাট গ্রুপ।’ এ জন্যই বোধ হয় ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ট্রাম্প সম্পর্কে বলেছেন, ‘তিনি খুব বেশি কথা বলেন।’
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
