চুপচাপ ছেলেটা যেভাবে বদলে গেল
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
রাজীব বৈষ্ণব সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ইন্টার্নি করছেন। তাঁর এক বন্ধুর দাবি, রাজীবকে নাকি পুরো সিলেটবাসী চেনে! দেখা হওয়ার সঙ্গে সঙ্গে তাই প্রথমেই এই বক্তব্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলাম। হেসে বললেন, ‘না না, অনেকে চেনে। সবাই না। শিক্ষকেরা ভালো ছাত্র হিসেবে চেনেন। আমার গান, অভিনয়, ছবি আঁকা বা সংগঠনের মাধ্যমেও অনেকের কাছে একটা পরিচিতি তৈরি হয়েছে।’ পড়ালেখা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরে বন্ধুদের মধ্যে ‘দুঃসময়ের সাথি’ হিসেবে রাজীব সবচেয়ে বেশি পরিচিত। একবার হলো কি, চট্টগ্রাম থেকে মেডিকেল কলেজের কিছু শিক্ষার্থী ছুটি শেষে হলে ফিরবেন। যথারীতি ট্রেন লেট। সেই শিক্ষার্থীরা সিলেট রেলস্টেশনে পৌঁছালেন রাত একটায়। ফোন দিলেন বিপদের বন্ধু রাজীবকে। রাজীব আরও কয়েকজন বন্ধুকে নিয়ে হাজির হয়ে গেলেন স্টেশনে। অটোরিকশা ঠিক করে দিয়ে সাইকেলে চড়ে তাঁদের পাশে থাকলেন রাজীব ও তাঁর বন্ধুরা। ক্যাম্পাসে যখন ফিরেছেন, রাত তখন আড়াইটা।
রাজীব প্রতি মাসে থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য নিজের পকেট থেকে খরচ দেন। সারা বাংলাদেশের চিকিৎসকদের সংগঠন ডক্টরস ওয়েলফেয়ার ট্রাস্টের সিলেট অঞ্চলের দুজন প্রতিনিধির একজন রাজীব। যে ছেলে মেডিকেল কলেজে উঠে এত কিছুর সঙ্গে যুক্ত হয়েছেন, স্কুল-কলেজে কিন্তু এসব ভাবতেও পারেননি। ঢাকার নটর ডেমে পড়ার সময়ও নাকি বাসা আর কলেজ ছাড়া কিছু চিনতেন না। তা নিয়ে বন্ধুদের টিপ্পনীও কম শুনতে হয়নি।
সেই চুপচাপ শান্ত ছেলেটি এখন তাঁর কলেজের ডিবেটিং ক্লাব, মেডিসিন ক্লাব এবং প্রতিবেশী নাট্যগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। মেডিকেল কলেজে এসেই তিনি আবিষ্কার করেছেন, শুধু হৃৎপিণ্ড বা মানব অস্থিই নয়, মানুষ বা প্রকৃতির ছবিও তিনি ভালোই আঁকেন। বন্ধুরা মুখচ্ছবি আঁকিয়ে নেওয়ার জন্য এখন হাজির হন রাজীবের দরজায়।
প্রথম বর্ষের সরস্বতী পূজায় তাঁকে জোর করে নাটকের দলে ঢুকিয়ে দেওয়া হলো। তবে রাত একটা-দুইটা পর্যন্ত মহড়ায় মন ছিল না। পালিয়ে নিজের ঘরে গিয়ে চুপচাপ পড়াশোনা শুরু করেছিলেন। দ্বিতীয় বর্ষে যখন তাঁকে নাটকে পেয়ে বসল, তখন খুব আফসোস করেছিলেন প্রথম বর্ষের মহড়ার রাতগুলোর জন্য। দ্বিতীয় বর্ষে তিনি রামায়ণ নাটকে রাম সাজেন। তৃতীয় বর্ষে গীতিনাট্য বাল্মীকি প্রতিভাতে বাল্মীকির কণ্ঠ দেন। এই নাটক দিয়েই তিনি ক্যাম্পাসের সবার হৃদয়ে স্থান করে নেন। এরপর দক্ষযজ্ঞতে শিবের ‘পাট’ করেন। করেছেন প্রতিবেশী নাট্যগোষ্ঠীর শৃঙ্খলও। এখানে আবার চিকিৎসক রাজীব চরিত্রের জন্য লেখক হয়ে মারাও যান!
শুধু নাটক করেই ক্ষান্ত হননি। পূজা উপলক্ষে সূর্যপুত্র কর্ণ নামে একটি নাটকের নির্দেশনা দিয়েছেন। ভবিষ্যতে নাটককে জীবনের সঙ্গে নিয়েই নিউরোসার্জন হিসেবে দেশের মানুষের সেবা করতে চান এই মেধাবী প্রিয়মুখ।
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
