চুক্তিভুক্ত দেশগুলোকে কিছু পণ্যে শুল্ক ছাড় ট্রাম্পের
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫
শিল্পজাত পণ্য রপ্তানি বিষয়ে চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার একটি নির্বাহী আদেশে সই করেছেন। আদেশটি আজ সোমবার রাত ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে। ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল, স্বর্ণ ও অন্যান্য ধাতু। পাশাপাশি রয়েছে ওষুধ তৈরির যৌগ ও রাসায়নিক।
বিশ্ববাণিজ্য ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাস শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কাজে ব্যয় করেছেন। এর মাধ্যমে তিনি বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করেছেন। আলোচনায় বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টাও ছিল ওয়াশিংটনের।
ট্রাম্পের সর্বশেষ আদেশে ৪৫টির বেশি ক্যাটেগরির পণ্যে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে। এ সুবিধা কেবল সেসব দেশ পাবে, যারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি সম্পাদন করেছে।
সর্বশেষ আদেশে জাপান ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে কিছু পণ্যের শুল্কে সামঞ্জস্য বিধান করা হয়েছে। আদেশে ট্রাম্প বলেছেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্রের প্রতি যাতে দেশগুলো তাদের প্রতিশ্রুতি রাখতে পারে এবং অর্থনৈতিক মূল্য নিরূপণ সহজ হয়, সে জন্য এই নতুন ছাড়ের ঘোষণা এসেছে।
নতুন ছাড়ে এমন পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো যুক্তরাষ্ট্রে জন্মানো কিংবা প্রাকৃতিকভাবে উৎপাদন করা যায় না। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে যেসব পণ্য পর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হয় না। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তিকারী দেশগুলোর কাছে নতুন আদেশের কপি না গেলেও সংশ্লিষ্ট দেশের মার্কিন বাণিজ্য প্রতিনিধি কিংবা শুল্ক বিভাগ তা বাস্তবায়ন করতে পারবে। আদেশে শূন্য শুল্কের পণ্যগুলোর মধ্যে রয়েছে– গ্রাফাইট, বিভিন্ন ধরনের নিকেল, স্টেইনলেস স্টিল তৈরির উপাদান, বৈদ্যুতিক যানবাহনের ব্যাটারি, কৃষিপণ্য, বিমান ও যন্ত্রাংশ এবং ফার্মাসিউটিক্যালসের জন্য ব্যবহৃত কিছু নন-পেটেন্টেড উপাদান।
আদেশটিতে বিভিন্ন ধরনের আমদানি স্বর্ণও অন্তর্ভুক্ত রয়েছে। এর ওপর এখনও মার্কিন শুল্ক ৩৯ ভাগ বহাল আছে। আদেশটি প্রাকৃতিক গ্রাফাইট, নিওডিয়ামিয়াম চুম্বক, আলোক নির্গমনকারী ডায়োডের (এলইডি) ওপর শুল্ক বাতিল করার অনুমতি দেয়। এ ছাড়া নির্দিষ্ট প্লাস্টিক ও সৌর প্যানেলের মূল উপাদান পলিসিলিকনের ওপর আগের শুল্ক ছাড় বাতিল করে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বৈশ্বিক শুল্কের বেশির ভাগ অবৈধ বলে গত ৩০ আগস্ট রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আপিল আদালত। এই রায় ট্রাম্পের বৈদেশিক নীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই রায় বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের ওপর প্রভাব ফেলবে। সেই সঙ্গে চীন, মেক্সিকো এবং কানাডার ওপর আরোপিত অন্যান্য শুল্কেও প্রভাব ফেলতে পারে। খবর রয়টার্সের।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
