চাঁদা না পেয়ে রিসোর্ট বন্ধ করে দিল বিএনপি নেতা
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫
গাজীপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে একটি রিসোর্ট বন্ধ হয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গাজীপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের টেক কাথোরা এলাকার রিভেরি নামের একটি রিসোর্টের প্রধান ফটকের সামনে বালি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। রিসোর্টে গেস্ট প্রবেশে বাধা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
অভিযুক্ত বিএনপি নেতা হলেন গাজীপুর সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং টেক কাথোরা এলাকার আবদুল ওয়াদুদ মোক্তারের ছেলে মো. রাসেল রানা।
রিসোর্ট বন্ধ করে দেওয়া এবং চাঁদার অভিযোগ এনে রিসোর্টের কর্তৃপক্ষ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসীদের চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও রিসোর্ট অপারেশান চালু রাখতে গত সোমবার (১৩ অক্টোবর) গাজীপুরের জেলা প্রশাসকের কাছে আবেদন জানানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, এহছানুল কাদীর নামের এক ব্যবসায়ী প্রায় ১০ বছর ধরে গাজীপুর মহানগরীর টেক কাথোরা এলাকায় রিভেরি নামের একটি রিসোর্টটি পরিচালনা করে আসছেন। গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর থেকে বিএনপি নেতা রাসেল রানা বিভিন্ন ভাবে রিসোর্টে অতিথিদের যাতয়াত, কর্মকর্তা ও কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে আসছেন। কয়েকমাস ধরে তিনি প্রতিমাসে ৬৫ হাজার করে চাঁদা দাবি করে আসছেন। বিভিন্ন সময়ে রিসোর্টে কর্মরত ২ ম্যানেজারকে ফোন করে চাঁদা না দিলে রিসোর্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেন এবং তাদের চাকরি ছেড়ে এলাকা থেকে চলে যেতে বলেন বলে অভিযোগে বলা হয়।
গত ৪ অক্টোবর সকাল সাড়ে ১১টার মধ্যে রিসোর্ট পরিচালনা বন্ধ করার জন্য বলে বিএনপি নেতা রাসেল রানা। অন্যথায়, তিনি এবং তার লোকজন রিসোর্টে আক্রমণ করে ভাঙচুর করবেন এবং রিসোর্টে কর্মরত ম্যানেজার ও স্টাফদের শারীরিকভাবে মারধরের হুমকি দেন।
বিএনপি নেতা রাসেল রানা রিসোর্টের এক ব্যবস্থাপককে ফোন করে। সেই ফোন রেকর্ডে তিনি বলেন, ‘তুই ম্যানেজার বেডা তোরে আমি বললাম, সমাধান না হওয়া পর্যন্ত আমার পক্ষে না আসা পর্যন্ত চেয়ারম্যান রিসোর্টে প্রবেশ করতে পারবে না। আর মাহবুব, এখন থেকে গেষ্ট ডুকানো বন্ধ। একটা গেষ্টও যাতে না ডুকে। আমি সিকিউরিটি গার্টকে বলে দিতাছি। আজকে মনে হয় গেষ্ট ডুকসে তাই না। এখন থেকে আর একটা গেষ্টও ডুকবে না। এসময়ে ম্যানেজার মাহবুব বলেন, চেয়ারম্যান আসলে আমি কথা বলি। তখন রাসেল রানা ভয় দেখিয়ে বলেন, চেয়ারম্যান এখানে আসতে পারবে না। আসলে আমি এলাকার সবলোক নিয়ে ভিতরে ডুকমু। আবার ওয়াজ আছে, ওয়াজের সব লোক নিয়া ডুকতাছি খারা।
ম্যানেজার মাহবুব পার্কের নিরাপত্তার দায়িত্বে থাকা খায়রুলকে ফোন ধরিয়ে দিলে বিএনপি নেতা রাসেল রানা তাকে বলেন, তুমিকি আমারে চিন? বাড়ি কই তোমার? শোন এই রিসোর্টে অবৈধ ব্যবসা হয়, খারাপ অপকর্ম হয় বুঝছ। এখন থেকে একটা গেস্টও ডুকবে না। রিসোর্টের চেয়ারম্যানকে ডুকতে দিবা না। সে যদি ডুকে তাইলে আমি কিন্তু তোমারে বাইর কইরা দিমু। ১১টার পরে যদি একটা লোক ডুকে তাইলে তোমার পিঠের চামড়া থাকবো না। বইলা দিলাম। গেইটে এখনই তালা দেও।
এ বিষয়ে রিসোর্টের চেয়ারম্যান এহছানুল কাদীর বলেন, এলাকার লোকজনের সঙ্গে রিসোর্টের কোনো সমস্যা নেই। রাসেল রানা তার দলবলকে নিয়ে অবৈধভাবে প্রতিমাসে ৬৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছেন। তাছাড়া রিসোর্টের কাছে তাকে একটি অফিস করে দেওয়া এবং তার খবর বহন করার জন্য আমাদের চাপ দেন। আমরা তা দিতে অস্বীকার করলে তাদের লেলিয়ে দিয়ে ভয়ভীতি দেখান।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা রাসেল রানা বলেন, রিসোর্টে অসামাজিক কার্যক্রম হয়। এটি নিয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ। রিসোর্ট মালিকের কাছে কোনও চাঁদা দাবি করিনি। এটা আমার বিরুদ্ধে অপপ্রচার। আমি রিসোর্টে ইন্টারনেট ও ডিসের সংযোগ ফি বাবদ ৬৫ হাজার টাকা পাব। ওই টাকা চেয়েছি। রিসোর্টে অবৈধ কাজ হয় বলে এলাকার স্থানীয় লোকজন এটি বন্ধ করে দিয়েছে। এতে আমার কোনো হাত নেই।
গাজীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সিদ্দিক হোসেন বলেন, রিসোর্ট কর্তৃপক্ষ পুলিশ কমিশনার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি সদর থানা পুলিশ তদন্ত করছে। অভিযোগে রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি, হুমকি এবং রিসোর্ট বন্ধ করে দেওয়ার অভিযোগ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
- নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার `হলিডে গিফট` দিলেন ট্রাম্প
- ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি
- অবহেলায় রুগ্ণ বাপেক্স
- ইরাকের ১১ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার করে দেবেন ট্রাম্প !
- ‘মাননীয়’ বাদ দেয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই বাস্তবায়ন
- আমাকে সংসদে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে: রুমিন ফারহানা
- বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: প্রধানমন্ত্রী
- দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
