ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে বিতর্কিত প্রায় ২০ হাজার ব্যালটের গণনা বন্ধে ট্রাম্প প্রশাসনের করা আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এর ফলে ওই ব্যালটগুলো আলাদা করে রাখার বিষয়ে নিম্ন আদালতের দেওয়া সিদ্ধান্ত বহাল থাকল।
সোমবার সুপ্রিম কোর্ট এক লাইনের আদেশে বিচার বিভাগের আবেদন নাকচ করেন। এর আগে দুটি নিম্ন আদালতও আবেদনটি খারিজ করেছিলেন। বিচার বিভাগ দাবি করেছিল, এসব ব্যালটের কিছু অমার্কিন নাগরিকদের দেওয়া হয়ে থাকতে পারে।
তবে ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তারা কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যের যথার্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য, যেসব ব্যক্তিকে অমার্কিন নাগরিক হিসেবে শনাক্ত করে তালিকা দেওয়া হয়েছে, তাতে অনেক ভুল রয়েছে। ফলে যোগ্য ভোটারদের ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগমুহূর্তে সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্ত এল। এই নির্বাচনের মধ্য দিয়ে কংগ্রেসের নিয়ন্ত্রণ কোন দলের হাতে থাকবে, তা নির্ধারিত হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরের জন্যও বিষয়টি গুরুত্বপূর্ণ।
আদালতের আদেশে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারির যে আবেদন বিচার বিভাগ করেছিল, তা নাকচ করা হলো। এর ফলে ব্যালটগুলো আলাদা করে রাখার জন্য ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা কার্যত শেষ হলো।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ভোটার নিবন্ধিত রয়েছেন প্রায় ২ কোটি ৩০ লাখ। অঙ্গরাজ্যের নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, রোববার রাত পর্যন্ত ডাকযোগে পাঠানো ৬০ লাখের বেশি ব্যালট পাওয়া গেছে।
আদালতের নথি অনুযায়ী, গত মাসে বিচার বিভাগ ক্যালিফোর্নিয়ার সেক্রেটারি অব স্টেট এবং লস অ্যাঞ্জেলেস কাউন্টির নির্বাচন কর্মকর্তার কাছে চিঠি পাঠায়। এতে ২০ হাজার নিবন্ধিত ভোটারের ব্যালট আলাদা করে রাখার দাবি জানানো হয়। ট্রাম্প প্রশাসনের ধারণা, এসব ভোটারের কেউ কেউ অমার্কিন নাগরিক হতে পারেন।
এর প্রায় এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সশস্ত্র কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কাউন্টির কর্মকর্তা-কর্মচারীদের কাছে চিঠি পৌঁছে দেন। ব্যালটগুলো আলাদা করে না রাখলে তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার হুমকি দেওয়া হয়েছিল বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।
বিচার বিভাগ আদালতে ২২ পৃষ্ঠার এক লিখিত বক্তব্যে দাবি করে, অমার্কিন নাগরিকদের দেওয়া ভোট বৈধ ভোটের মূল্য কমিয়ে দিতে পারে। তবে শুক্রবার একটি ফেডারেল আপিল আদালত ব্যালটগুলো আলাদা করে রাখার আবেদন প্রত্যাখ্যান করেন।
ক্যালিফোর্নিয়ার নির্বাচন কর্মকর্তারা বলেছেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া তালিকায় ভুল রয়েছে। ভোট গ্রহণ চলার সময় ব্যালট আলাদা করে রাখার উদ্যোগ বাস্তবায়ন করাও কঠিন। এতে বৈধ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি রয়েছে।
ট্রাম্প ও তার প্রশাসন কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে কথিত ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ তুলে আসছে। তবে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দেশটিতে ভোট জালিয়াতির ঘটনা অত্যন্ত বিরল। ট্রাম্প বারবার অভিযোগ করেছেন, অভিবাসীদের অবৈধভাবে ভোট দেওয়ার সুযোগ করে দিয়ে ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে। ডাকযোগে ভোট দেওয়ার ব্যবস্থাকেও তিনি এ অভিযোগের সঙ্গে যুক্ত করেছেন।
সূত্র: বিবিসি
- বেলজিয়াম ও সুইডেনের সুপারমার্কেটের ফ্রিজে ফের সাইবার হামলা
- হামে ৩০ বছরের মধ্যে প্রথম শিশুমৃত্যু দেখল নিউইয়র্ক
- বৃহত্তর জাতীয় সরকার গঠনে রাজি নেতানিয়াহু, থাকতে চান প্রধানমন্ত্রী
- জুয়ার ওয়েবসাইটের লিংক পাঠিয়ে বিসিবির ইনস্টাগ্রাম হ্যাকের চেষ্টা
- ই-রিকশার নিবন্ধন কীভাবে, কারা পাবেন জেনে নিন
- হ্যালোইন উৎসবে আমেরিকাজুড়ে বন্দুক হামলা, নিহত ২৪
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ
- টিন নিয়ে বিপাকে? বাতিল করতে পারবেন যেসব শর্তে
- ফ্রান্সে স্কুল ছুটি শেষে আবার বিক্ষোভ
- ইরানে ফের মার্কিন হামলা, উপকূলীয় এলাকায় দফায় দফায় বিস্ফোরণ
- ক্যালিফোর্নিয়ায় ২০ হাজার ভোট বাতিলে ট্রাম্প প্রশাসনের আবেদন খারিজ
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
