কোন রাস্তায় মঙ্গল শোভাযাত্রা?
প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯
বাঙালির দোয়ারে এসে দাঁড়িয়েছে আরো একটি নতুন বছর। আর পাঁচদিন পরই বাঙালি মাতবে বর্ষবরণের আনন্দে। সাজবে বাহারি রঙের সাজে। তাই নতুন বছরকে বরণ করে নিতে এখন দারুণ ব্যস্ত সময় পার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চরুকলা অনুষদ। উপলক্ষ্য মঙ্গল শোভাযাত্রা।
বাংলা বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। নান্দনিক এই আয়োজন ছাড়া নতুন বছরকে স্বাগত না জানালে যেন পানসে হয়ে যায় সব আয়োজন। তাই প্রতি বছরের প্রথম সূর্যোদয়ে চারুকলার গেট থেকে বের হয়ে রূপসী বাংলা হোটেল (বর্তমান ইন্টারকন্টিনেন্টাল) পর্যন্ত নানা রকমের মুখোশ ও শিল্পকর্ম নিয়ে মিছিল বের করে শিল্পী-বুদ্ধিজীবী ও ছাত্র-জনতা। তবে এ বছর মঙ্গল শোভাযাত্রা নিয়ে দেখা দিয়েছে সংশয়!
শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেল পর্যন্ত রাস্তাটি খুড়ে রাখা হয়েছে মেট্রোরেলের কাজের জন্য। চারুকলার সামনে থেকে টিএসসি পর্যন্তও চলছে কাজ। তাহলে এবার কি রাস্তা বদলাবে মঙ্গল শোভাযাত্রার?
চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রকলা বিষয়ের শিক্ষক নিসার হুসেইন বলছেন, হ্যাঁ, এবার মঙ্গল শোভাযাত্রা রাস্তা পরিবর্তন করা হচ্ছে। এ বছরে আমরা রূপসী বাংলার দিকে না গিয়ে ঢাকা ক্লাব হয়ে রমনায় ঘুরে চারুকলায় ফিরবো। এই সিদ্ধান্ত আমরা আগেই নিয়েছি।
তিনি আরো বলেন, আগে বারডেমের ওখানে একটা উড়াল সেতু ছিলো। সেখান থেকে গণমাধ্যমের কর্মীরা ছবি নিতে পারতো। সেই উড়াল সেতুটা আর নেই। তাই ঢাকা ক্লাবের ওদিকে যাবো আমরা। সেখান থেকেই গণমাধ্যমের কর্মীরা ছবি ও ফুটেজ নিতে পারবে।
এতে করে কি মঙ্গল শোভাযাত্রার জৌলুশ কমবে? এ প্রশ্নের উত্তরে নিসার হুসেন বলেন, মোটেও না। আগে যতটুকো রাস্তা যেতাম এবারো ততটুকোই যাবো। আগের মতোই নান্দনিক হবে সবকিছু। আর সব সময় যে একই পথে হাঁটতে হবে সেই নিয়মও তো কোথাও বলা নেই। সময়ের প্রয়োজনে পরিবর্তন আসতেই পারে।
এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘নতুন রাস্তায় এ বছরের মঙ্গল শোভাযাত্রা হচ্ছে। রমনার মূল আয়োজনের দিকে ঘুরে এসে চারুকলার গেটে থামবে মঙ্গল শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হবে। থাকবে সরকারি নিরাপত্তাও।’
এবারের শোভাযাত্রার শ্লোগান ঠিক করা হয়েছে ‘মস্তক তুলিতে দাও অনন্ত আকাশে’। এর জন্য মাছ, পাখি, পেঁচা, ছোট সরা, বড় সরা, পেপার মাস্ক, মুখোশ, মাস্কট, টেপাপুতুল, বাঘ, মা ও শিশুসহ নানা ধরনের শিল্পকর্ম তৈরি করা হচ্ছে। কিছু শিল্পকর্ম বিক্রি করে শোভাযাত্রার তহবিলও গঠন করতে হচ্ছে। ঐতিহ্য ও শেকড়ের টানের এমন আয়োজনকে সফল করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও উদার ভাবে সহযোগিতা করছে তাদের।
‘মঙ্গল শোভাযাত্রা’র তহবিল গঠনে জলরঙের পেপার ওয়ার্কসের দাম নির্ধারণ করা হয়েছে এক থেকে পাঁচ হাজার টাকা, শিক্ষকদের পেপার ওয়ার্কসের দাম ৫ হাজার থেকে ১০ হাজার টাকা। বড় সরার দাম ৫০০ থেকে ১ হাজার টাকা, ছোট সরা ২০০ থেকে ৫০০ টাকা। এ ছাড়া হাত পাখা, বিভিন্ন শো-পিস ১০০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, ১৯৮৯ সালে চারুকলা অনুষদের উদ্যোগে প্রথমবারের মতো আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এরপর এই আয়োজন বাংলা বর্ষবরণের অপরিহার্য উপাদান হয়ে উঠে। ১৯৯৬ সালে চারুকলার এই আনন্দ শোভাযাত্রাকে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামকরণ করা হয়। ২০১৬ সালের নভেম্বরে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান-বিষয়ক সংস্থা ইউনেস্কোর ‘ইনটেনজিবল হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি পায় মঙ্গল শোভাযাত্রা।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
