কেউ আতঙ্কিত হবেন নাঃ সেলিম ওসমান
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
নারায়ণগঞ্জে বর্তমান পরিস্থিতিতে কাউকে আতঙ্কিত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সদর-বন্দর আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।
তিনি বলেন, সমস্যা যত বড়ই হোক না কেন আলোচনার মাধ্যমে অবশ্যই সকল সমস্যার সমাধান সম্ভব। আমাকে যেহেতু সকলে মুরুব্বি মনে করেন তাই আমি এক এক করে সবার সাথেই আলোচনায় বসে বর্তমান সমস্যার সুষ্ঠু সমাধান করতে পারবো বলে বিশ্বাস করি। কিন্তু কোন অবস্থায় কারো দম্ভ করা উচিৎ নয়, সে প্রশাসন হোক আর জনপ্রতিনিধি হোক। রাস্তাঘাট বন্ধ করে নারায়ণগঞ্জ স্তদ্ধ করার প্রয়োজন পড়বে না। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা হবে।
তিনি আরো বলেন, বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে ব্যবসা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ব্যবসায়ীদের সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ না হয়। সেখানে কেউ যদি আমার ব্যবসায়ী ভাইদের ক্ষতিগ্রস্থ করার চেষ্টা করে তাহলে আমরা চুপ করে বসে থাকবো না। আমিই নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের নিয়ে সাদা পতাকা নিয়ে মিছিল করে ছিলাম। প্রয়োজনে ব্যবসায়ীদের নিয়ে এবার লাল পতাকা মিছিল করবো। তবে আমি আশাবাদী আসন্ন বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ এবং ইসলাম ধর্মীয় পবিত্র মাহে রমজান উৎসব গুলোর মধ্য দিয়ে সৃষ্টিকর্তা আমাদের সকল সমস্যা থেকে মুক্ত করে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা হবে। গতকাল রোববার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের তৃতীয় তলায় অডিটোরিয়ামে আসন্ন মহাতীর্থ লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ হিন্দু নেতৃবৃন্দের সাথে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে লাঙ্গলবন্দ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা নারায়ণগঞ্জে বিদ্যমান বর্তমান পরিস্থতি নিয়ে শংঙ্কা প্রকাশ করার পরিপ্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে সেলিম ওসমান এসব কথা বলেন।
উক্ত সভায় এমপি সেলিম ওসমান দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি কমান্ডার গোপি নাথদাসের সুস্থতা কামনা করে সকলকে মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করার অনুরোধ করেন। সেই সাথে তিনি গোপি নাথের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা এবং অন্যান্যদের সহযোগীতায় আরো ৫ লাখ টাকার ব্যবস্থা করতে মানবিক বিবেচনায় ব্যবসায়ী সংগঠন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে অসুস্থ গোপীনাথের পাশে দাড়ানোর আহবান করেন। লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসিন মিয়া, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন, লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত সাহা, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, লাঙ্গলবন্দ উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাসুদেব চক্রবর্তী প্রমুখ।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
