বৃহস্পতিবার   ২১ মে ২০২৬   জ্যৈষ্ঠ ৭ ১৪৩৩   ০৪ জ্বিলহজ্জ ১৪৪৭

সর্বশেষ:
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও অস্ট্রিয়ায় স্কুলে সন্ত্রাসী হামলায় ৭ শিক্ষার্থীসহ নিহত ৯ যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ভারতীয় শিক্ষার্থীর হাত-পা বাঁধার ভিডিও রুশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা আলোচনা শীঘ্রই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড কী, কখন মোতায়েন করা হয়? যুক্তরাষ্ট্রের টিকা কমিটির সবাইকে বরখাস্ত করলেন কেনেডি ফ্রান্সগামী উড়োজাহাজে চড়ে ইসরাইল ছাড়লেন গ্রেটা থুনবার্গ না ফেরার দেশে চিত্রনায়িকা তানিন সুবাহ সিঙ্গাপুরের ঘাম ঝরিয়েও হার বাংলাদেশের যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ মার্কিন যুদ্ধবিমানের ওপর উপসাগরীয় দেশগুলোর নিষেধাজ্ঞা ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন ইরান-ইয়েমেনের কাছাকাছি পারমাণবিক বোমারু বিমান মোতায়েন কফিতে মশগুল ব্রিটেনে পলাতক সাবেক মন্ত্রীরা! নিউইয়র্ক টাইমসের নিবন্ধে বাংলাদেশের ভুল চিত্র তুলে ধরেছে ভূমিকম্পে ১৭০ প্রিয়জন হারালেন এক ইমাম ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত ট্রাম্প কি আসলেই তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে পারবেন লিবিয়ায় অপহৃত ২৩ বাংলাদেশি উদ্ধার দুদিনে নিহত ১৩, চট্টগ্রামের জাঙ্গালিয়া যেভাবে মরণফাঁদ হয়ে উঠলো বাংলাদেশের অর্থপাচার তদন্তে ব্রিটিশ এমপিদের বিভ্রান্ত করার চেষ্টা ভেনিজুয়েলার তেল-গ্যাস কিনলেই শুল্কারোপের হুমকি ট্রাম্পের সাভারে চলন্ত বাসে আবার ডাকাতি, চালক ও সহকারী আটক ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান রেড ফ্ল্যাগ সতর্কতার আওতায় ২৫ মিলিয়নের বেশি মানুষ এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত ‘অর্ধশতাধিক’ নির্বাচনী ট্রেনে বাংলাদেশ বাংলাদেশ সোসাইটি অব ব্র্রঙ্কসের সাধারণ সভা অনুষ্ঠিত সাবওয়ে ট্রেনে সন্তান প্রসব নিউইয়র্কে আইস পুলিশের বিশাল অফিস উদ্বোধন মেয়রের মামলা প্রত্যাহারে প্রসিকিউটরের পদত্যাগ হাসিনা নিজেই হত্যার নির্দেশদাতা জন্ম নাগরিকত্ব বাতিল আদেশ আটকে দিল আদালতে নিউইয়র্কে ডিমের ডজন ১২ ডলার নিউইয়র্কে ভালোবাসা দিবস উৎযাপন আমেরিকান বাংলাদেশী টেক কোয়ালিশন’র আত্মপ্রকাশ জামালপুর সমিতির সভাপতি সিদ্দিক ও সম্পাদক জাস্টিস শেখ হাসিনার আমলে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বাংলাদেশিদের অস্ত্রোপচার বাতিলে কলকাতাজুড়ে হাসপাতালে হাহাকার দি‌ল্লি যাওয়া ছাড়াই পাওয়া যাবে মে‌ক্সি‌কান ভিসা বাজার থেকে উধাও বোতলজাত সয়াবিন কেউ আপনার স্ত্রীকে ‘হট’ বললে সেটা কি ভালো লাগে, প্রশ্ন সানার পাচারের ১৭ লাখ কোটি ফেরাবে কে এবাদুলের মিলিয়ন ডলারের কোম্পানি হংকং-দুবাইয়ে পাচারকারীরা বেপরোয়া ছিল শেখ পরিবারের প্রশ্রয়ে সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা আবু সাঈদের মৃত্যু নিয়ে শেখ হাসিনার বক্তব্য কতটুকু সত্য? দিনে মাত্র একবেলা খাচ্ছে গাজার অনেক মানুষ পছন্দের লোক নিয়োগ দিতে বদলে দেয়া হয় মেট্রোরেলের নিয়োগবিধি যানজটের কারণে নষ্ট হচ্ছে দৈনিক ১৩৯ কোটি টাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নজর চার খাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন হাথুরুসিংহের অপকর্ম ধামাচাপা দেন পাপন ‘ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ আমেরিকার জন্য বিশাল হুমকি হবে’ নীরবে সরবে চাঁদাবাজি পাকিস্তানকে হোয়াইটওয়াশের দ্বারপ্রান্তে বাংলাদেশ ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহারের উপায় নেতানিয়াহুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাইডেনের ভাড়া ফাঁকিবাজদের ধরতে চলছে সাঁড়াশি অভিযান সীমান্তে বাংলাদেশি কিশোরীকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ ভিসা ফি ছাড়াই এবার পাকিস্তান যেতে পারবেন বাংলাদেশিরা ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফি আটক সাবেক আইজিপি বেনজীরের সম্পত্তি ক্রোকের নির্দেশ যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল সফরে ২৬ ব্যাংক এমডি যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ সাবেক সেনাপ্রধান ইরানের ওপর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা দিনের বেলায় মরুভূমির চেয়েও উত্তপ্ত চাঁদ ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩২৭ ৬ কংগ্রেসম্যানের চিঠির সত্যতা চ্যালেঞ্জ করে ২৬৭ প্রবাসী বাংলাদেশি অক্টোবরের মধ্যেই ‘আন্দোলনের ফসল’ ঘরে তুলতে চায় বিএনপি শর্তসাপেক্ষে নিউইয়র্কে মসজিদে আজানের অনুমতি বাংলাদেশ থেকে বিনা খরচে মালয়েশিয়া গেলেন ৩১ কর্মী খেলাপি ঋণ কমাতে কঠোর নির্দেশ জার্মানে পাঁচ বছর বাস করলেই পাওয়া যাবে নাগরিকত্ব বিএনপি-জাপা বৈঠক সিঙ্গাপুরে বাইডেন প্রশাসনকে হাসিনার কড়া বার্তা এবার হাসিনার পাশে রাশিয়া বঙ্গ সম্মেলনের ইতিহাসে ন্যাক্কারজনক ঘটনা স্টুডেন্ট লোন মওকুফ প্রস্তাব বাতিল বাংলাদেশিদের ওপর উপর্যুপরি হামলা যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজ দেশে মানবাধিকার রক্ষা করা: শেখ হাসিনা তামিমের অবসর অভিযোগের তীর পাপনের দিকে নিউইয়র্কে এখন চোরের উপদ্রুব যুক্তরাষ্ট্রের ২৪৭তম স্বাধীনতা দিবস উদযাপন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে হাতিরঝিলের ক্ষতি হবেই ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি, পাঁচ দিনে নিহত ৩৫ যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটছে বাখমুত থেকে পিছু হটেছে সেনারা, স্বীকার করল রুশ প্রতিরক্ষা মন্ত্রণ ঘূর্ণিঝড় ‘মোখা’ সুপার সাইক্লোন হবে না, দাবি আবহাওয়া অধিদপ্তরের সুদানে যুদ্ধে সাড়ে ৪ লাখ শিশু বাস্তুচ্যুত : জাতিসংঘ পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়ায় খেলাপি ঋণে দ্বিতীয় বাংলাদেশ বিদ্যুৎ ও গ্যাস সংকটে সারা দেশে ভোগান্তি রুশ হামলা সামলে ফের বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন রিজার্ভ সংকট, খাদ্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্বল নীতিও দায়ী পূজার ‘জিন’ একা দেখতে পারলেই মিলবে লাখ টাকা! সিরিয়ায় আর্টিলারি হামলা শুরু করেছে ইসরায়েল বাইডেন না দাঁড়ালে প্রার্থী হবেন কে নাইজেরিয়ায় ৭৪ জনকে গুলি করে হত্যা ভারতে বাড়ছে করোনা, বিধিনিষেধ জারি তিন রাজ্যে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা যে কোনো দিন খুলবে স্বপ্নের বঙ্গবন্ধু টানেল শীতে কাঁপছে উত্তরাঞ্চল দেশে করোনার নতুন ধরন, সতর্কতা বিএনপির সব পদ থেকে বহিষ্কার আব্দুস সাত্তার ভূঁইয়া নৌকার প্রার্থীর পক্ষে মাঠে কাজ করবো: মাহিয়া মাহি মর্মান্তিক, মেয়েটিকে ১২ কিলোমিটার টেনে নিয়ে গেল ঘাতক গাড়ি! স্ট্যামফোর্ড-আশাসহ ৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত বর্ষবরণে বায়ু-শব্দদূষণ জনস্বাস্থ্যে ধাক্কা কোনো ভুল মানুষকে পাশে রাখতে চাই না বাসস্থানের চরম সংকটে নিউইয়র্কবাসী ট্রাকসেল লাইনে মধ্যবিত্ত-নিম্নবিত্ত একাকার! ছুটি ৬ মাসের বেশি হলে কুয়েতের ভিসা বাতিল ১০ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত চুক্তিতে বিয়ে করে ইউরোপে পাড়ি আইফোন ১৪ প্রোর ক্যামেরায় নতুন দুই সমস্যা পায়ের কিছু অংশ কাটা হলো গায়ক আকবরের ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১০০ কোটি ডলার নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়ন বাংলাদেশ অতীতের সব রেকর্ড ভেঙে আবার বাড়লো স্বর্ণের দাম
১০

কিউবাকে কি ভেনেজুয়েলা ভেবেছে ওয়াশিংটন?

প্রকাশিত: ২১ মে ২০২৬  

গত ৩০ বছরে নিয়মিত কিউবা সফরের অভিজ্ঞতা থেকে এক ঘটনার কথা স্মরণ করেন ব্রিটিশ গবেষক ও পডকাস্টার হেলেন ইয়াফে। একবার ক্যাটাগরি-ফোর ঘূর্ণিঝড় কিউবার দিকে ধেয়ে আসছিল। তখন তিনি আরও ১৩ জনের সঙ্গে একটি বাড়িতে থাকতেন। ঝড় আঘাত হানার পরও সেখানে কোনো আতঙ্ক দেখা যায়নি, কারণ সবাই আগে থেকেই জানত, কার দায়িত্ব কী। কেউ বৃদ্ধ ও অসুস্থ প্রতিবেশীদের আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছিলেন, কেউ আবার ঝড় থেমে গেলে ধ্বংসাবশেষ সরানোর প্রস্তুতি নিচ্ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় কিউবার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রাণহানি কমানোর জন্য জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বহুবার প্রশংসা করেছে। এখন হাভানা একই ধরনের কাঠামো ব্যবহার করতে চাইছে আরেকটি সম্ভাব্য হুমকি মোকাবিলায়—যুক্তরাষ্ট্রের সামরিক হামলা।

বুধবার কিউবাকে ঘিরে ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

একই দিনে মার্কিন ফেডারেল প্রসিকিউটররা সাবেক কিউবান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন, যা দুই দেশের সম্পর্কে সাম্প্রতিক বছরগুলোর সবচেয়ে বড় উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

অভিযোগটি ১৯৯৬ সালের এক ঘটনার সঙ্গে সম্পর্কিত, যেখানে কিউবার যুদ্ধবিমান কিউবান নির্বাসিতদের পরিচালিত বিমান ভূপাতিত করলে চার মার্কিন নাগরিক নিহত হন বলে অভিযোগ রয়েছে। রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্র, চারটি হত্যা এবং দুটি বিমান ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।

এই উত্তেজনার মধ্যেই শনিবার কিউবার সিভিল ডিফেন্স ‘সামরিক আগ্রাসন থেকে সুরক্ষার জন্য পারিবারিক নির্দেশিকা’ শিরোনামে একটি বিস্তারিত গাইড প্রকাশ করে। সেখানে যুক্তরাষ্ট্র হামলা চালালে পরিবারগুলোর দায়িত্ব ও নিরাপত্তা প্রটোকল তুলে ধরা হয়েছে।

গাইডটি কিউবার ‘ওয়ার অব অল পিপল’ বা ‘সবার যুদ্ধ’ প্রতিরক্ষা নীতির ওপর ভিত্তি করে তৈরি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর কিউবা এই কৌশল গ্রহণ করে।

এর মূল ধারণা হলো, বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে গোটা জনগণকে গেরিলা যুদ্ধ, স্থানীয় মিলিশিয়া এবং সিভিল ডিফেন্স নেটওয়ার্কের মাধ্যমে প্রতিরোধে যুক্ত করা।

গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের লাতিন আমেরিকার রাজনৈতিক অর্থনীতির অধ্যাপক এবং ‘কিউবা অ্যানালাইসিস’ পডকাস্টের উপস্থাপক হেলেন ইয়াফে আল জাজিরাকে বলেন, “কিউবার প্রায় সবাই সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এবং জাতীয় প্রতিরক্ষা কাঠামোর অংশ।”

রাউল কাস্ত্রোর বিরুদ্ধে অভিযোগকে তিনি যুক্তরাষ্ট্রের চাপ বাড়ানোর ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন। সাম্প্রতিক মাসগুলোতে কিউবার উপকূলের কাছে মার্কিন নজরদারি ফ্লাইট বেড়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসন কিউবাকে ‘যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি’ বলেও ঘোষণা করেছে। ট্রাম্প নিজেও বলেছেন, ‘কিউবাই পরবর্তী লক্ষ্য’।

হেলেন ইয়াফে বলেন, জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের অভিযানে অপহরণ করা হলে বিশ্ব হতবাক হয়েছিল। তবে সেই অভিযানে নিহতদের মধ্যে ৩২ জন ছিলেন কিউবান সেনা, যারা তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।

কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-কানেল সোমবার বলেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘রক্তস্নান’ হবে।

ইয়াফের ভাষায়, ‘কিউবার নেতারা এবং সাধারণ মানুষ বলছেন, ওরা যদি ৩২ কিউবানের প্রতিরোধকে ভয়ংকর মনে করে থাকে, তাহলে এখানে এলে ১ কোটি মানুষ প্রতিরোধ করবে।’

স্পেনের এলকানো রয়্যাল ইনস্টিটিউটের বিশ্লেষক কার্লোস মালামুদও মনে করেন, কিউবা ভেনেজুয়েলার তুলনায় সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। তার মতে, কিউবার সেনাবাহিনী ভেনেজুয়েলার চেয়ে বেশি প্রশিক্ষিত ও সংগঠিত।

তবে ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কিউবান স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক সেবাস্তিয়ান আরকোস ভিন্নমত পোষণ করেন। তার দাবি, “কিউবার সামরিক বাহিনী অনেক পুরোনো ও দুর্বল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের প্রতিরোধের সুযোগ খুব কম।”

বিশ্লেষকদের মতে, কিউবার সবচেয়ে বড় শক্তিগুলোর একটি তার ভৌগোলিক অবস্থান। মালামুদ বলেন, কিউবা যুক্তরাষ্ট্রের এত কাছাকাছি যে, হামলা হলে কিউবার পাল্টা আঘাত মার্কিন শহর পর্যন্ত পৌঁছাতে পারে। তার ভাষায়, “মিয়ামির মতো শহরে বেসামরিক হতাহতের আশঙ্কা অনেক বেশি।”

রোববার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে দাবি করে, কিউবা ৩০০ সামরিক ড্রোন সংগ্রহ করেছে এবং গুয়ান্তানামো বে, মার্কিন নৌযান ও কি ওয়েস্টে হামলার পরিকল্পনা করছে।

তবে ইয়াফে ও মালামুদ এই গোয়েন্দা তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে, কিউবা সামরিক সংঘাত চায় না।

অন্যদিকে আরকোস বলেন, এই প্রতিবেদন ‘অবিশ্বাস্য নয়’, কারণ কিউবার সঙ্গে রাশিয়া ও চীনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

কিউবা অবশ্য প্রতিবেদনটিকে ‘যুক্তরাষ্ট্রের হামলার অজুহাত তৈরির চেষ্টা’ বলে প্রত্যাখ্যান করেছে।

বিশ্লেষকদের মতে, কিউবায় হামলা ভেনেজুয়েলার তুলনায় রাজনৈতিকভাবেও অনেক বেশি জটিল হবে।

হেলেন ইয়াফে বলেন, “হামলা হলে তাৎক্ষণিকভাবে কিউবা থেকে বিপুল অভিবাসী ঢল শুরু হবে। সমুদ্রপথে লাখো মানুষ যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করবে।”

অভিবাসনবিরোধী অবস্থানকে কেন্দ্র করেই ট্রাম্পের রাজনৈতিক পরিচয় গড়ে উঠেছে। ফলে এই পরিস্থিতি তার জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রে কিউবান-আমেরিকানদের রাজনৈতিক প্রভাবও অনেক বেশি।

কার্লোস মালামুদ বলেন, ভেনেজুয়েলানদের তুলনায় কিউবান নির্বাসিতদের মার্কিন কংগ্রেস ও প্রশাসনে বহু দশকের শক্ত অবস্থান রয়েছে। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবান বংশোদ্ভূত।

এই গোষ্ঠী কাস্ত্রো-পরবর্তী ব্যবস্থার বাইরে প্রকৃত শাসন পরিবর্তন ছাড়া কিছু মেনে নেবে না বলে মনে করেন তিনি। হেলেন ইয়াফের মতে, কিউবা ইস্যুতে ট্রাম্প ও মার্কো রুবিওর মধ্যেও মতপার্থক্য থাকতে পারে।

রুবিও কিউবার বিরুদ্ধে কঠোর অবস্থান নিলেও ট্রাম্প বেশি ‘চুক্তিভিত্তিক’ দৃষ্টিভঙ্গির মানুষ এবং দীর্ঘদিন ধরেই কিউবায় ব্যবসায়িক আগ্রহ রয়েছে তার। এছাড়া ট্রাম্প নিজেই বলেছেন, ইরান যুদ্ধের বিষয়টি শেষ না হওয়া পর্যন্ত কিউবায় মনোযোগ দেওয়া সম্ভব নয়।

ইয়াফের মতে, রাউল কাস্ত্রোকে অপহরণ করা হলেও তা কিউবান সরকারকে নতি স্বীকারে বাধ্য করবে না। তিনি বলেন, ‘কিউবায় বিপ্লবী সম্মান শহীদত্বের সঙ্গে জড়িত’। কিউবার রাষ্ট্রীয় স্লোগান ‘পাত্রিয়া ও মুয়ের্তে, ভেন্সেরেমোস’। অর্থাৎ ‘স্বদেশ না মৃত্যু, আমরা জয়ী হব’।

উরুগুয়ের ওআরটি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক মাতিয়াস ব্রুম বলেন, কিউবার পরিস্থিতি পুরো লাতিন আমেরিকার জন্য সতর্কবার্তা।

তার ভাষায়, “আগে ভাবতাম যুক্তরাষ্ট্র কখনো হামলা করবে না। কিন্তু তারা ভেনেজুয়েলায় মাদুরোকে অপহরণ করেছে। এখন ট্রাম্পকে আমি গুরুত্ব দিয়েই দেখি।”

তিনি বলেন, কলম্বিয়া ও মেক্সিকোর মতো বামঘেঁষা সরকারগুলোও উদ্বেগ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বুধবার মার্কো রুবিও কিউবার জন্য ১০ কোটি ডলারের খাদ্য ও ওষুধ সহায়তার প্রস্তাব দেন। তবে তিনি কিউবার অর্থনৈতিক সংকটের জন্য যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবরোধকে দায়ী না করে হাভানার নেতৃত্বকেই দায়ী করেন।

আরকোসও একই সুরে বলেন, কিউবার সংকট শুরু হয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর এবং সরকারের অনমনীয় অবস্থানই অর্থনৈতিক বিপর্যয়ের মূল কারণ।

তবে মালামুদ মনে করেন, মানবিক সংকট গভীর হলেও যুক্তরাষ্ট্রকে নিরুৎসাহিত করার মতো কিছু সক্ষমতা এখনো কিউবার আছে। তিনি বলেন, ‘কিউবার পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ এবং প্রায় চূড়ান্ত পর্যায়ের’। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও কিউবার কয়েক দশকের বৈরিতা নতুন মোড়ে পৌঁছেছে।

হাভানায় এখন একটি স্লোগানই সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বলে জানান হেলেন ইয়াফে: ‘আকি নো সে রিন্দে নাদিয়ে’। অর্থাৎ, ‘এখানে কেউ আত্মসমর্পণ করে না’।

সাপ্তাহিক আজকাল
সাপ্তাহিক আজকাল
এই বিভাগের আরো খবর