কাঠগড়ায় বাইডেন পুত্র ট্রাম্প কন্যা ইভাঙ্কা
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন, তার ভাই জেমস বাইডেন ও হান্টার বাইডেনের সাবেক ব্যবসায়িক সহযোগী রব ওয়াকারের উদ্দেশ্যে জবানবন্দির জন্য আদালতে হাজির হওয়ার জন্যে বেশ কয়েকটি তলবনামা পাঠিয়েছেন হাউজ ওভারসাইট কমিটির চেয়ারম্যান জেমস কোমার। বুধবার তাদেরকে তলবনামা পাঠানো হয়।
কোমার গত কয়েক মাস ধরেই প্রেসিডেন্ট পুত্রদের তলব করতে চাচ্ছিলেন। এতে করে বাইডেনের বিরুদ্ধে তার প্যানেলের চলমান অভিশংসন তদন্তে একটি উল্লেখযোগ্য অগ্রগতি সম্পন্ন হয়েছে। কমিটি এর আগে হান্টার ও জেমস বাইডেনের আর্থিক নথির জন্য ব্যাঙ্কগুলোকে তলবনামা পাঠিয়েছিল।
রিপাবলিকানরা তাদের প্রায় তদন্তে শক্ত ভিত্তি অর্জনের আশা করছেন। এখন পর্যন্ত তারা প্রেসিডেন্টের বিরুদ্ধে সরাসরি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকার প্রমাণ দাখিলে সফল হননি। জেমস কোমার এক বিবৃতিতে বলেন, ‘হাউজ ওভারসাইট কমিটি অর্থ লেনদেনের পথ অনুসরণ করেছে এবং প্রমাণ পেয়েছে যে, জো বাইডেন পুরো পরিকল্পনা জানতেন, জড়িত ছিলেন ও তার পরিবারের প্রভাব বিস্তারের পরিকল্পনা থেকে উপকৃত হয়েছেন। এখন, হাউজ ওভারসাইট কমিটি বাইডেন পরিবারের সদস্যদের এবং তাদের সহযোগীদের এই প্রমাণের রেকর্ড নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করেছে।’
তলবনামায় বলা হয়, হান্টার বাইডেন, জেমস বাইডেন এবং সাবেক ব্যবসায়িক সহযোগী রব ওয়াকারকে সাক্ষ্য দিতে তদন্ত কমিটির সামনে হাজির হতে হবে। আইনপ্রণেতারা জেমস বাইডেনের স্ত্রী সারা বাইডেন এবং প্রেসিডেন্টের মৃত ছেলে বিউয়ের স্ত্রী হ্যালি বাইডেনকে স্বেচ্ছায় সাক্ষ্যপ্রদানের জন্য উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন। এই বিষয়ে হান্টার ও জেমস বাইডেনের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
হোয়াইট হাউজ ও বাইডেন পরিবারের ব্যক্তিগত আইনজীবীরা এই তদন্তকে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্টের বিরুদ্ধে রাজনৈতিক চক্রান্ত বলে প্রত্যাখ্যান করেছেন। তারা বলছেন, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এগিয়ে থাকা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতেই এই তদন্ত করা হচ্ছে।
হান্টার বাইডেনের আইনজীবী আবি লোয়েল বলেছেন, তদন্তটি ভিত্তিহীন ও মিথ্যা। হাউজ স্পিকার মাইক জনসনকে বুধবার সকালে লেখা এক চিঠিতে লোয়েল নতুন স্পিকারকে ‘পক্ষপাতদুষ্ট রাজনৈতিক খেলা’ বন্ধ করার আহ্বান জানান।
এদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান অর্থ জালিয়াতি মামলায় বুধবার সাক্ষ্য দিয়েছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। এ সময় তিনি ট্রাম্প অরগানাইজেশনে তার ভূমিকা ও তার বাবার ভবনে লিজ নেয়া একটি অ্যাপার্টমেন্ট সম্পর্কিত প্রশ্নের উত্তর দেন।
মামলার শুনানিতে ডোনাল্ড ট্রাম্প ম্যানহাটানে অবস্থিত তার মালিকানাধীন একটি ভবনের একটি পেন্টহাউজ অ্যাপার্টমেন্টের মূল্য বাড়িয়ে দেখিয়েছেন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ইভাংকা ট্রাম্প।
বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা এই মামলার বিবাদী নন ইভাঙ্কা ট্রাম্প। তবে ট্রাম্প ও তার ছেলেদের বিরুদ্ধে চলা এ মামলার সাক্ষী তিনি।
কার্যক্রম চলাকালীন অ্যাটর্নি জেনারেলের আইনজীবী লুইস সলোমন পার্ক এভিনিউতে ইভাংকার পেন্টহাউজটির ক্রয়মূল্য নিয়ে প্রশ্ন করেন। জবাবে অ্যাপার্টমেন্টটির ক্রয়মূল্য ৮.৫ মিলিয়ন ডলার ছিল বলে নিশ্চিত করেন ইভাংকা ট্রাম্প।
ফাইনান্সিয়াল স্টেইটমেন্টে ডোনাল্ড ট্রাম্প অ্যাপার্টমেন্টটির মূল্য ২০.৮ মিলিয়ন ডলার দেখানো হয়েছে বলে অ্যাটর্নি জেনারেলের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে ইভাঙ্কা ট্রাম্প বলেন, ‘দেড় বছর আগে আমি যেমনটা বলেছিলাম, আমি আমার বাবার আর্থিক স্টেইটমেন্টের সঙ্গে জড়িত ছিলাম না। তাই সেখানে উপস্থাপিত কোনো তথ্য ভুল ছিল কিনা সে সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে পারব না।’
ইভাংকা ট্রাম্পকে ডয়চে ব্যাংকের মাধ্যমে ফ্লোরিডার ডোরাল গল্ফ রিসোর্ট অ্যান্ড স্পা-তে ঋণ অর্থায়নের ব্যপারেও জিজ্ঞাসাবাদ করা হয়। ঋণগুলো পাওয়ার জন্য ট্রাম্পের বার্ষিক ফাইনান্সিয়াল স্টেইটমেন্ট জমা দেয়া গুরুত্বপূর্ণ ছিল। উচ্চ হারে ঋণ পাওয়ার জন্য ট্রাম্প তার ফাইনান্সিয়াল স্টেইটমেন্টে সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখিয়েছেন ও মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
