কবির জন্য একটি সন্ধ্যা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২ আগস্ট ২০২৫
আড্ডা মানেই প্রাণের উচ্ছ্বাস। এমন একটা সময়, যেটা আমরা মনেপ্রাণেই চাই। কখন হবে, কোথায় হবে, কারা আসবেন-এসব প্রশ্ন ঘুরতে থাকে মাথার ভেতরে।
আর যদি শুনি অতিথি একজন খ্যাতিমান কবি ও কথাসাহিত্যিক, তাহলে তো প্রাণের ছন্দ আরও গুঞ্জরিত হয়ে ওঠে। এবারের সাহিত্য আড্ডার বিষয় ছিল-"কবির সাথে কবিদের আলাপন" , যেখানে আমন্ত্রিত অতিথি ছিলেন কবি মাহবুব আজীজ।
মাহবুব আজীজ-একটি পরিচিত নাম, এক সমৃদ্ধ সত্তা। নব্বই দশকে কবিতা দিয়ে সাহিত্যজগতে আত্মপ্রকাশ করা এই মানুষটি গল্প, উপন্যাস, প্রবন্ধ ও নাটক রচনার মাধ্যমে বাংলা সাহিত্যে স্থায়ী আসন গড়ে তুলেছেন। বর্তমানে তিনি দৈনিক সমকালের উপসম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এই গুণী মানুষ যখন প্রথম আলো উত্তর আমেরিকার অফিসে অতিথি হয়ে আসেন, তখন আমরা সবাই যারপরনায় আনন্দিত হই। ২৮ জুলাই সোমবার। সপ্তাহের প্রথম কর্মদিবস হলেও প্রচণ্ড গরম উপেক্ষা করে সকলে ছুটে এসেছিলাম কবির সাথে একটু সময় কাটানোর আশায়।
প্রথম আলোর কক্ষটি কানায় কানায় পূর্ণ। কবি এসেছিলেন তাঁর কিশোরী কন্যা রূপকথাকে সঙ্গে করে। কবির ঝাঁকড়া চুল দেখে অনেকের মনে পড়ে গিয়েছিল নজরুলকে। প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী স্বভাবসুলভ হাস্যরস ও উষ্ণতা নিয়ে অনুষ্ঠান শুরু করেন।
তিনি বলেন, “বাংলাদেশের প্রথম সারির যে কয়টি দৈনিক পত্রিকা আছে, সমকাল তার মধ্যে অন্যতম। কবি আজিজ দীর্ঘদিন ধরে এই পত্রিকার সঙ্গে যুক্ত। একটি পত্রিকা তাঁর কাছে পরিবারের মতো।” কবিও বলেন, “আমার কন্যা রূপকথা যেভাবে আমাকে ভালোবেসে আগলে রেখেছে, সমকাল পত্রিকাও আমার কাছে তেমনি এক অনুভূতি। আমার জীবনেরই আরেক রূপ।”
কবি মাহবুব আজীজ বলেন, “আমার দুই কন্যা আমার জীবনকে স্থিতি দিয়েছে, জীবনবোধকে নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে। আমরা যে বোধ নিয়ে বড় হয়েছি, যে চিন্তা লালন করেছি, তার সামান্য অংশও যদি পরবর্তী প্রজন্ম গ্রহণ করে-তাহলেই আমরা সার্থক।”
প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের চর্চা দেখে তিনি আশাবাদী। বলেন, “এই প্রবাসেই একদিন জন্ম নেবে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি ও লেখকেরা।”
এরপর কবি তাঁর নিজের কণ্ঠে কবিতা আবৃত্তি করেন। কবির আবৃত্তির গভীরতা ছিল যেন এই গরম বিকেলে এক পশলা শান্তির বৃষ্টি। আমরা মুগ্ধ হয়ে শুনি তাঁর আবৃত্তি-নিরবতা ছাপিয়ে হৃদয় ছুঁয়ে যাওয়া শব্দের ঢেউ।
কথা বলেছেন কবিকন্যা রূপকথা। রূপকথা লেখাপড়ার জন্য যুক্তরাষ্ট্রে এসেছেন। বাবাকে নিয়ে কবি সাহিত্যিকদের আড্ডা কেমন হয়, তা দেখার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বলে জানান।
এর আগে প্রথম আলো উত্তর আমেরিকার জনপ্রিয় " কবিতার এক পাতা"র সম্পাদক কবি ফারুক ফয়সল মাহবুব আজীজকে নিয়ে কথা বলেন। তিনি বাংলা সাহিত্যের এ কবি ও পত্রিকার উপসম্পাদককে সকলের কাছে পরিচয় করিয়ে দেন।
এরপর শুরু হয় আমাদের চিরচেনা চা-পর্ব। চা-নাশতা শেষে জাকির হোসেন গেয়ে শোনান “প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই”-তার কণ্ঠে ভেসে আসে প্রেমের গভীর সুর।
সুরের আবেশ মুছে না যেতেই শুরু হয় ফটোসেশন। কবিকে বিদায় জানিয়ে সবার ঘরে ফেরা। তবে মনে রয়ে যায় একটি প্রশ্ন-আবার কবে দেখা হবে, অন্য কোনো খানে, অন্য কোনো আয়োজনে।
এ দিনের আড্ডায় উপস্থিত ছিলেন প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, সাহিত্য সম্পাদক এইচবি রিতা, মাহবুব রহমান, ফারুক ফয়সাল, জাকির হোসেন, শামস চৌধুরী রুশো, মোঃ আব্দুল কাইয়ুম, দীপক কুমার আচার্য, হুমায়ুন কবির লিটন, মিয়া এম আছকির, ভায়লা সালিনা, সোহানা নাজনীন, বদরুন নাহার, রাশিদা আক্তার, ইসরাত জাহান ইভা, রওশন জাহান, রূপকথা, উৎবা চৌধুরী, জেবুন্নেসা জোৎস্না এবং ফরিদা ইয়াসমীন প্রমুখ।
আড্ডা শেষ হলেও মনের ভেতর তার রেশ রয়ে গেছে। শব্দ, সুর আর স্মৃতির এক অপূর্ব সন্ধ্যা, কবির জন্য। (লেখক-ফরিদা ইয়াসমিন)
- ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি
- ‘হামাসকে নিরস্ত্রীকরণ ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সুদূরপ্রসারী ফাঁদ’
- পাকিস্তানে বিক্ষোভস্থলের মাঝে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭
- রাজধানীর চারপাশের নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
- পোলাও এখন পাতে তোলাও দায়
- পেরুতে বিমান বিধ্বস্ত, নিহত ১৩
- অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা
- মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের
- দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকার পুলিশ
- এনবিআরের বিজ্ঞপ্তি, নির্দিষ্ট সময়ে রিটার্ন দিলে যেসব সুবিধা মিলবে
- কোরআনের আয়াত উল্লেখ করে প্রতিবেশী দেশগুলোকে ইরানের বার্তা
- শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
- ইসরায়েলে আরও ১০টি রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
- পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- ‘শয়তানের ধোঁকায় পড়ে শুরু করেছিলাম, দেখে ফেলায় শেষ করতে পারিনি’
- দক্ষিণ এশিয়ার সবচেয়ে অপরাধপ্রবণ-অনিরাপদ শহর ঢাকা
- ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- এরশাদ খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে চেয়েছিল : গিয়াস
- রাজবাড়ী ডিস্ট্রিক্ট এসোসিয়েশন এর বনভোজন সম্পন্ন
- ব্রংকসের পার্কচেষ্টারের ফার্মাসীগুলোতে আতংক
- মঈন চৌধুরী ডিস্ট্রিক্ট লিডার পদে পুনঃনির্বাচিত নির্বাচিত
- প্রকৃতির ছায়ায় একখন্ড সিরাজগঞ্জ
- সাংবাদিক তামান্না মৌ’র স্বামীর অকাল মৃত্যু
- ট্যাক্সি ও উবার ড্রাইভারদের উপর হামলা থামছেই না
- বিএনপি’র বিজয় ও তারেকের প্রধানমন্ত্রীত্ব ইতিবাচক
- ট্রাম্পের দূতের ব্যস্ততা ঢাকায়
- ৯ জুলাই সাউথ এশিয়ান প্যারেডের প্রস্তুতি সভা
- অবৈধ অভিবাসীদের বিমানে ভ্রমণ নয় :আইস করছে গ্রেফতার
- প্রধানমন্ত্রী তারেক জিয়া নিউইয়র্কে আসছেন সেপ্টেম্বরে
- ‘ইমারজেন্সী ঘোষণার ষড়যন্ত্রে ছিলেন চুপ্পু’!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
