নিউইয়র্ক ও নিউজার্সি হাতছাড়া হচ্ছে
কঠিন চ্যালেঞ্জের মুখে বাইডেন
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
ডেমোক্র্যাটদের ঘাঁটি হিসেবে পরিচিত নিউইয়র্ক ও নিউজার্সিতে ক্রমাগত সর্মথন হারাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ব্লু স্টেট হিসেবে স্বীকৃত নিউইয়র্ক ও নিউজার্সি এখন ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’-এ পরিণত হচ্ছে বলে পর্যবেক্ষক মহল মনে করছেন। এতে ডেমোক্র্যাট নীতিনির্ধারকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন জরিপের তথ্যানুসারে নিউইয়র্ক স্টেট ও সিটির বাসিন্দারা ইমিগ্র্যান্ট ইস্যুতে ভীষণ ক্ষুব্ধ। সমন্বিত পরিকল্পনার অভাব ও নেতৃত্বের দূরদর্শিতার অভাবে পুরো নিউইয়র্ক বসবাসের অযোগ্য হয়ে উঠছে বলে তাদের অভিযোগ। যত্রতত্র হোমলেসদের দৌরাত্ম্য, আইনশৃংখলার অবনতি ও সম্প্রতি দক্ষিণ সীমান্ত হয়ে আসা ইমিগ্রান্টদের হাতে সাধারণ নাগরিকদের নাজেহাল হবার ঘটনায় মারাত্মক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নিউইয়র্কাররা মনে করেন, বাইডেন, মেয়র এডামস ও গর্ভনর হোকুল কেউই ইমিগ্র্যান্ট সংকট মোকাবেলা করতে পারেননি। ডোনাল্ড ট্রাম্পের কাছে বিতর্কে বাইডেনের বিপর্যয় বাইডেন বিরোধী মনোভাবে আরেক মাত্রা যোগ করেছে। অনেক রেজিস্টার্ড ডেমোক্র্যাটকেই বলতে শোনা যাচ্ছে তারা বাইডেনকে ভোট দিতে আগ্রহী নয়। নিউজার্সিতে সর্বশেষ পরিচালিত জরিপে ডোনাল্ড ট্রাম্প শতকরা ৪১-৪০ মার্জিনে এগিয়ে আছেন। গার্ডেন স্টেটে এই জরিপ পরিচালনা করেছে কো ইফিসিয়েন্ট মার্চেন্ট কোম্পানী।
ইমারসন কলেজ জরিপে ট্রাম্প শতকরা ৪৬ ভাগ সর্মথনে এগিয়ে আছেন। বাইডেন পক্ষে সেখানে সমর্থন শতকরা ৪৩ ভাগ। অনেকে বাইডেন ও ট্রাম্প উভয়কেই অযোগ্য হিসেবে আখ্যায়িত করে ভোট কেন্দ্রে না যাবার কথা বলেছেন। জরিপ অনুসারে, শতকরা ৭৮ ভাগ রিপাবলিকান ট্রাম্পের পক্ষে শক্ত অবস্থানে রয়েছেন। পক্ষান্তরে বাইডেনের পক্ষে ‘মোটিভেটেড’ ডেমোক্র্যাটের সংখ্যা ৬৫ ভাগ। পর্যবেক্ষকরা বলছেন, বরঞ্চ ভাইস প্রেসিডেন্ট কামালা হারিস কিংবা সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হলে ডেমোক্র্যাটরা বেশি উজ্জীবিত হবেন। এদিকে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। একমাত্র ঈশ্বরই তাকে সরাতে পারেন, অন্য কেউ নন।
এদিকে ‘আনডিসাইডেড ও স্বতন্ত্র’ ভোটাররা মুখ ফিরিয়ে নিচ্ছেন বাইডেনের দিক থেকে। গত বিতর্কের আগে স্বতন্ত্র ভোটারদের শতকরা ৬৫ ভাগ ছিল বাইডেনের দিকে। বির্তকের পর তা নেমে এসেছে শতকরা ৪৮ ভাগে। আর এর ফলে নিউইয়র্কসহ সুইং স্টেটগুলো বাইডেনের জন্য বিপদজনক হয়ে উঠছে। নির্বাচনী পর্যবেক্ষকরা বলছেন, নিউইয়র্ক ও নিউজার্সি ব্যাটলগ্রাউন্ড স্টেট হিসেবে আবির্ভূত হলে সুইং স্টেটগুলো বাইডেনের জন্য সুখকর বার্তা দিবে না।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
