ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত হাজার হাজার নথি তাদের ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে। এসব নথি প্রকাশের কারণে ভুক্তভোগীদের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে—এমন গুরুতর অভিযোগ ওঠার পর এ সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
ভুক্তভোগীদের আইনজীবীরা জানিয়েছেন, গত শুক্রবার প্রকাশিত নথিগুলোতে তথ্য গোপন করার ক্ষেত্রে বা ‘রিডাকশন’-এ মারাত্মক ত্রুটি ছিল। এর ফলে প্রায় ১০০ জন ভুক্তভোগীর জীবন ‘উলটপালট’ হয়ে গেছে বলে দাবি তাদের। নথিতে ই–মেইল ঠিকানা ও নগ্ন ছবি থাকায় সম্ভাব্য ভুক্তভোগীদের নাম ও চেহারা শনাক্ত করা সম্ভব হচ্ছিল।
এক বিবৃতিতে ভুক্তভোগীরা এ ঘটনাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে বলেন, তাদের নাম প্রকাশ, যাচাই-বাছাই বা নতুন করে ট্রমার শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিওজে জানিয়েছে, যেসব নথির বিষয়ে অভিযোগ এসেছে, সেগুলো সব সরিয়ে নেওয়া হয়েছে।
সোমবার এক ফেডারেল বিচারকের কাছে জমা দেওয়া চিঠিতে ডিওজে জানায়, রোববার সন্ধ্যার মধ্যে ভুক্তভোগী বা তাদের আইনজীবীদের অনুরোধে সংশ্লিষ্ট সব নথি আরও ভালোভাবে রিড্যাকশনের জন্য প্রত্যাহার করা হয়েছে। নতুন অনুরোধগুলো পর্যালোচনায় রয়েছে।
এর আগে কংগ্রেসের উভয় কক্ষ একটি প্রস্তাব অনুমোদনের মাধ্যমে ডিওজেকে এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশে বাধ্য করে। তবে নির্দেশনায় স্পষ্টভাবে বলা ছিল—ভুক্তভোগীদের শনাক্ত করা যায়, এমন সব তথ্য গোপন রাখতে হবে।
মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এপস্টেইনের ভুক্তভোগী অ্যানি ফার্মার বলেন, নতুন তথ্যের দিকে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়েছে। ডিওজে যেভাবে ভুক্তভোগীদের প্রকাশ করেছে, তাতে যে ক্ষতি হয়েছে তা ভয়াবহ।
আরেক ভুক্তভোগী লিসা ফিলিপস অভিযোগ করেন, ডিওজে তিনটি শর্তই লঙ্ঘন করেছে। তার ভাষায়, ‘অনেক নথি এখনো প্রকাশ হয়নি, নির্ধারিত সময়সীমা বহু আগেই পেরিয়ে গেছে এবং বহু ভুক্তভোগীর নাম প্রকাশ করা হয়েছে। আমাদের মনে হচ্ছে, আমাদের সঙ্গে এক ধরনের খেলা চলছে।’
নারী অধিকার আইনজীবী গ্লোরিয়া অলরেড বলেন, কিছু নথিতে নামের ওপর দাগ টানা থাকলেও তা স্পষ্টভাবে পড়া যাচ্ছে। কোথাও আবার ভুক্তভোগীদের ছবি প্রকাশ করা হয়েছে—যারা কখনো প্রকাশ্যে আসেননি, নিজের নামও জানাননি।
ডিওজের এক মুখপাত্র মার্কিন গণমাধ্যম সিবিএসকে জানান, ভুক্তভোগীদের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। নিরপরাধদের রক্ষায় প্রকাশিত লক্ষ লক্ষ পাতার মধ্যে হাজার হাজার ভুক্তভোগীর নাম গোপন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত বছর একটি আইনের মাধ্যমে এপস্টেইন–সংক্রান্ত নথি প্রকাশ বাধ্যতামূলক হওয়ার পর থেকে ডিওজে লক্ষ লক্ষ ফাইল প্রকাশ করেছে। এর মধ্যে রয়েছে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, ১ লাখ ৮০ হাজার ছবি এবং দুই হাজার ভিডিও। শুধু গত শুক্রবারই এই বিপুল পরিমাণ নথি প্রকাশ করা হয়।
- এশিয়ার অর্থনীতিতে জ্বালানি সংকটের দ্বিতীয় ধাক্কা আসছে
- হান্টাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য
- বছরের ব্যবধানে দ্বিগুণ সরকারের ব্যাংকঋণ
- ৪ মন্ত্রীর পদত্যাগ, গভীর সংকটে কিয়ার স্টারমার
- দম্ভ ছেড়ে শি জিনপিংয়ের দরবারে যাচ্ছেন ট্রাম্প
- আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ: সিদ্দিকুর রহমান
- রাষ্ট্রপতির হার্টে ব্লক শনাক্ত, বসানো হয়েছে রিং
- ঘরের মাঠে পাকিস্তানকে উড়িয়ে টাইগারদের ইতিহাস
- হাম ওয়ার্ডে ধুঁকছে শিশু বাড়ছে মৃত্যু, আহাজারি
- ৫৮ ঘণ্টা চুমুর রেকর্ড, ভাঙল সেই দম্পতির সংসার
- পড়ে থাকা আম কুড়ালে ৫ লাখ টাকা জরিমানা
- মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার পুলিশ সুপার
- বরেণ্য অভিনেতা আতাউর রহমান আর নেই
- ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা `সাজানো` মনে করেন অনেক মার্কিন নাগরিক
- সড়কে অটোরিকশার নৈরাজ্য
- বাংলাদেশ কখনোই ভারতের জন্য হুমকি ছিল না
- আইআরজিসির অর্থের উৎস জানতে কোটি ডলারের পুরস্কার ঘোষণা
- যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ : ট্রাম্প
- ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
- হামে কেন এত মৃত্যু
- বিদেশি হামলায় কিম ‘নিহত হলেই’ পারমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া
- প্রতিবেশী দেশের বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের গোলাবর্ষণ
- আবু ত্বহা-সাবিকুন নাহারের বিচ্ছেদ, গুরুতর ৪ অভিযোগ
- পয়ঃবর্জ্য নেই, ঝিলের পানি শোধন করেই চলছে দাশেরকান্দি এসটিপি
- পুলিশ কোনো দলের নয় চলবে আইন অনুযায়ী
- পাকিস্তানের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের জবাব দিল ইরান
- বিজয়সহ যেসব তারকা ভারতের মুখ্যমন্ত্রী হয়েছেন
- হলিউড মাতাবেন দিশা পাটানি
- কাতার ও কুয়েতে হামলা, ‘সরাসরি হুমকি’ বলছে আরব পার্লামেন্ট
- ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন, জোট বাঁধতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
