এশিয়ার উদ্যোক্তা ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি তরুণ
আজকাল ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০২৪
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী ‘ফোর্বস’-এর তৈরি করা এশিয়ার ৩০ বছরের কম বয়সী উদ্যোক্তাদের তালিকায় বাংলাদেশের নয়জন স্থান পেয়েছেন। বাংলাদেশি তরুণেরা বিভিন্ন ক্ষেত্রে তাঁদের উদ্ভাবনী শক্তি ও অবদানের জন্য এই তালিকায় স্থান করে নিয়েছেন।
ফোর্বস গতকাল বৃহস্পতিবার ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকা প্রকাশ করেছে। তাতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে ৩০০ উদ্যোক্তাকে বাছাই করা হয়েছে। তাঁরা এই অঞ্চলে ব্যবসার ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী ভাবনা নিয়ে এসেছেন এবং বিভিন্ন শিল্প খাতের রূপান্তরে নেতৃত্ব দিচ্ছেন বলে ফোর্বস উল্লেখ করেছে।
১০টি শ্রেণিতে তরুণদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এগুলো হলো ক্রীড়া ও বিনোদন; ফাইন্যান্স অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল; এন্টারপ্রাইজ টেকনোলজি; গণমাধ্যম, বিপণন ও বিজ্ঞাপন; কনজ্যুমার টেকনোলজি; শিল্প, উৎপাদন ও জ্বালানি; শিল্পকলা; সামাজিক প্রভাব; রিটেইল ও ই-কমার্স এবং স্বাস্থ্যসেবা ও বিজ্ঞান।
ফোর্বসের তালিকায় স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন- আবদুস গাফ্ফার সাদী, মো. তুষার ও মো. শহীদুল ইসলাম, সুলতান মনি ও মুমতাহিনা আনিকা, ফাহাদ আহমেদ, রেদোয়ান আহমেদ, মেহেদী শরণ এবং আনুশা আলমগীর।
আবদুস গাফ্ফার সাদী, মো. তুষার ও মো. শহীদুল ইসলাম:
এই তিন তরুণ ঢাকাভিত্তিক ‘দ্রুত লোন’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তাঁরা ক্ষুদ্র ও ছোট ব্যবসায়ীদের ব্যাংক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের কাজ করে দেন। একই সঙ্গে ঋণদাতাদের সুবিধার জন্য যাঁকে ঋণ দেওয়া হবে, তিনি তা পাওয়ার যোগ্য কি না, তা যাচাইয়ে সহায়তা করছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে যাত্রা শুরু করার পর এই প্রতিষ্ঠানের হাত ধরে ২০ লাখ ডলারের (প্রায় সাড়ে ২৩ কোটি টাকা) বেশি ঋণ বিতরণ করা হয়েছে। গত নভেম্বরে প্রতিষ্ঠানটি ১ লাখ ২৫ হাজার ডলার বিনিয়োগ পেয়েছে।
সুলতান মনি ও মুমতাহিনা আনিকা:
তাঁরা ফিনটেক তথা ফিন্যান্সিয়াল টেকনোলজি (আর্থিক প্রযুক্তি) স্টার্টআপ প্রতিষ্ঠা করেছেন। ছোট কোম্পানিগুলোকে তাদের অ্যাকাউন্টিং সামলাতে প্রযুক্তিগত সহায়তা দেয় এই স্টার্টআপ। তাদের সেবার একটি এমন যে স্মার্টফোনের সঙ্গে যুক্ত একটি বিজনেস ক্যালকুলেটর দিয়ে আর্থিক হিসাব-নিকাশ ও প্রতিবেদন তৈরি করা যায়। ছোট কোম্পানিগুলোকে ই-কমার্স ওয়েবসাইটে সহজ পথ বাতলে দেয় তারা। গত আগস্টে এই স্টার্টআপ ১৬ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে।
ফাহাদ আহমেদ:
২০২২ সালে গড়ে ওঠা উইন্ড ডট অ্যাপের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। বিদেশ থেকে রেমিট্যান্স আনার সেবা দেন তাঁরা। এই কাজে প্ল্যাটফর্মটি ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করে। তাদের সেবা দ্রুত ও সাশ্রয়ী। গত নভেম্বরে তারা ৩৮ লাখ ডলার বিনিয়োগ পেয়েছে। গ্লোবাল ফাউন্ডারস ক্যাপিটাল ও স্পার্টান গ্রুপের নেতৃত্ব কয়েকটি প্রতিষ্ঠান এই বিনিয়োগ করেছে।
উইন্ড প্রতিষ্ঠার আগে ফাহাদ রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও তৈরিতেও যুক্ত ছিলেন। পাঠাওয়ে খাবার ডেলিভারি, পেমেন্ট ও রাইডের জন্য গাড়ি ডাকার সেবা চালুতে তাঁর ভূমিকা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে স্নাতক করা ফাহাদ নিজে নিজেই কোডিং শিখেছেন।
রেদোয়ান আহমেদ:
পুরস্কারজয়ী ফ্রিল্যান্স সাংবাদিক রেদোয়ান আহমেদ। বার্তা সংস্থা এএফপির হয়ে রোহিঙ্গা সংকটের খবর সংগ্রহ করেন তিনি। এই কাজের জন্য তিনি ২২তম হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এ ছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের জন্য তাঁর অনুসন্ধান কাজে বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় কর্মীদের বঞ্চনার শিকার হওয়ার গল্প উঠে আসে।
সংবাদ প্রতিবেদন করার পাশাপাশি রেদোয়ান বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া নামে একটি ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন। স্থানীয় সাংবাদিকদের সুরক্ষায় কাজ করে এই ফোরাম। ২০২১ সালের রেহাম আল-ফারা মেমোরিয়াল জার্নালিজম প্রোগ্রামের একজন ফেলো তিনি।
মেহেদী শরণ:
মেহেদী শরণ ঢাকায় গৃহকর্মী সরবরাহের অ্যাপ হ্যালোটাস্কের প্রতিষ্ঠাতাদের একজন। এই প্রতিষ্ঠান থেকে ঘণ্টাপ্রতি গৃহকর্মীর সেবার জন্য বুকিং দেওয়া, মাসিক সাবস্ক্রিকশন, যেসব গৃহকর্মীকে কাজে দেওয়া হয়, তাঁদের যাচাই-বাছাই এবং তাঁরা যেন সহিংসতা ও নির্যাতনের শিকার না হন, তা নিশ্চিতে কাজ করে থাকে।
হ্যালোটাস্ক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি বিশ্বব্যাংক ও অক্সফাম থেকে অনুদান পেয়েছে। প্রতিষ্ঠানটি ২০২৫ সাল নাগাদ এক লাখ গৃহকর্মীকে তাদের সেবায় যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছে। পাশাপাশি বিদেশের বাজারেও তারা কার্যক্রম সম্প্রসারিত করতে চায়।
আনুশা আলমগীর:
বহুমাত্রিক প্রতিভার অধিকারী একজন বাংলাদেশি শিল্পী আনুশা আলমগীর। তিনি লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে আর্কিটেকচারে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনিই একমাত্র বাংলাদেশি নারী, যাঁর ‘পর্দা’ নামে চলচ্চিত্র ২০২৩ সালের ভেনিস বিয়েনালে অনুষ্ঠিত ১৮তম ইন্টারন্যাশনাল আর্কিটেকচার এক্সিবিশনে প্রদর্শিত হয়েছে।
ভাস্কর্য, চিত্রকর্ম, ফটোগ্রাফি ও নানা ধরনের পরিবেশনায় পারদর্শী আনুশা আলমগীর। তাঁর এসব কাজে স্থাপত্যবিদ্যার ধারণার প্রয়োগ লক্ষ করা যায়। তাঁর শিল্পকর্ম লন্ডনের ঐতিহ্য কালেকটিভ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লা-লা ল্যান্ড গ্যালারি এবং ঢাকার দৃক গ্যালারিতে প্রদর্শিত হয়েছে।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
