এক নজরে নারায়ণগঞ্জের ৫টি আসনের ভোটার ও প্রার্থী বিবরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মোট ভোটার হল ২০ লাখ ৩৪ হাজার ২৪৫ জন। যার মধ্যে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার হল ৩ লাখ ৪৯ হাজার ৭৯১ জন। নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ভোটার হল ২ লাখ ৮৩ হাজার ৮৬৭ জন। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে ভোটার হল ৩ লাখ ৩ হাজার ৮৭২ জন। নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে ভোটার হল ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনে ভোটার হল ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৪৯ হাজার ৭শ’ ৯১। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩শ’ ৯৪ জন এবং নারী ভোটার হচ্ছ ১ লাখ ৭১ হাজার ৩শ’ ৯৭ জন। মোট ভোট কেন্দ্র হচ্ছে ১২৭ টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ৫১ টি এবং ৭৬ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি গোলাম দস্তগীর গাজী মহাজোটের এবং বিএনপি মনোনীত প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির জাতীয় ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এছাড়া লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী ইমদাদুল্লাহ হাসেমী, সিপিবির মোঃ মনিরুজ্জামান চন্দন, জাকের পার্টির মাহফুজুর রহমান, স্বতন্ত্র মোঃ হাবিবুর রহমান।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার)
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৮৩ হাজার ৮শ’ ৬৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ১শ’ ২২ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৩৯ হাজার ৭শ’ ৪৫ জন। মোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ১১৩টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ৪০ টি এবং ৭৩ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি নজরুল ইসলাম বাবুকে মহাজোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া বিএনপি তথা জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে নজরুল ইসলাম আজাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এছাড়া লড়াই রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নাসির উদ্দিন, কমিউনিস্ট পার্টির হাফিজুল ইসলাম, জাকের পার্টির মুরাদ হোসেন জামাল।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ)
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩ লাখ ৩ হাজার ৮শ’ ৭২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭শ’ ২ জন এবং নারী ভোটার হচ্ছে ১ লাখ ৪৭ হাজার ১শ’ ৭০ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ১১৮ টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ৫২টি এবং ৬৬টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নি করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি দলীয় বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আজাহারুল ইসলাম মান্নানকে চূড়ান্ত করা হয়েছে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে এখনো অনঢ় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। তিনি প্রত্যাহার করেননি। এছাড়া লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত আলহাজ্ব মোঃ সানাউল্লাহ নূরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মানিক, সিপিবির আব্দুস সালাম বাবুল, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির এএনএম ফখরুদ্দিন।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ)
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৬ লাখ ৫১ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ২৯ হাজার ৬শ’ ৩৭ জন এবং নারী ভোটার ৩ লাখ ২১ হাজার ৪শ’ ৬২জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে ফতুল্লায় ১৫৫ এবং সিদ্ধিরগঞ্জ ৬১। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র ফতুল্লায় ১১৩, সিদ্ধিরগঞ্জে ৫৮টি এবং ৭ টি সিদ্ধিরগঞ্জে, ফতুল্লায় ৪২ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মুফতী মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে। লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী শফিকুল ইসলাম, বাসদের সেলিম মাহমুদ, সিপিবির ইকবাল হোসেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহমুদ হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ ন্যাপ এর ওয়াজিউল্লাহ মাতব্বর অজু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোঃ জসিম উদ্দিন। মহাজোট ইস্যুতে জাতীয় পার্টির প্রার্থী সালাউদ্দিন খোকা মোল্লার প্রত্যাহার করার কথা থাকলেও তিনি প্রার্থীতা প্রত্যাহার করেননি।
নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর)
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ ৪৫ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৫ হাজার ২শ’ ১৪ জন এবং নারী ভোটার ২ লাখ ২০ হাজার ৪শ’ ২ জন। মোট ভোট কেন্দ্র সংখ্যা হচ্ছে সদরে ৭৬টি, বন্দরে ৯৫টি। এর মধ্যে ঝূকিপূর্ণ কেন্দ্র সদরে ৪১ টি, বন্দরে ৬৭টি এবং সদরে ৩৫টি, বন্দরে ২৮ টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমান এবং জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক এমপি এস এম আকরামকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। লড়াইয়ে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম মুন্সী, সিপিবির অ্যাডভোকেট মন্টুঘোষ, বাসদের আবু নাঈম খান বিপ্লব, ইসলামী ঐক্যফ্রন্টের বাহাদুর শাহ মুজাদ্দেদী, খেলাফত মজলিশের মনোনিত হাফেজ মোঃ কবির হোসেন, জাকের পার্টির মোর্শেদ হাসান।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
