উৎসবমুখর বইমেলা শেষ হলো
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১ জুন ২০২৪
চার দিনের উৎসব মুখরতায় উদ্দীপ্ত থাকার পর গত সোমবার সমাপ্ত হলো এ বছরের নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। এ বছর ছিল মুক্তধারাপ ফাউন্ডেশন আয়োজিত এই বই মেলার ৩৩তম বার্ষিকী। নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম এই উৎসবে প্রতিবারের মতো এবারও ছিল বিপুল মানুষের সমাগম, ছিল আনন্দ-উচ্ছ্বলতা।
জ্যামাইকায় পারফর্মিং আর্টস সেন্টারে ‘যত বই তত প্রাণ’ শ্নোগানে এই বইমেলার উদ্বোধন হয়েছিল ২৪ মে। শেষ হলো ২৭ মে। মেলার উদ্বোধন ও সমাপনী ঘোষণা করেন প্রধান অতিথি বাংলা একাডেমীর মহাপরিচালন কবি মুহাম্মদ নূরুল হুদা। আর্টস সেন্টারের প্রশস্ত প্রাঙ্গণে ফিতা কেটে এবং মিলনায়তনে ৩৩ টি প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরিফিন সিদ্দিক, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাঃ সারোয়ার আলী, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউইয়র্কের কন্সাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা, কথা সাহিত্যিক ফরিদুর রেজা সাগর, মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব অভিনেত্রী সারা জাকের, বিশ্ব ভারতীর অধ্যাপক ড প্রহ্লাদ রায়, অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন, একুশে পদক প্রাপ্ত ছড়াকার লুৎফুর রহমান রিটনসহ শতাধিক গুণীজন।
চার দিনব্যাপী এই বর্ণাঢ্য উৎসবে প্রতিদিনই সকাল থেকে রাত অবধি ছিল নানা আকর্ষণীয় কর্মসূচি। এই উপলক্ষে প্রতিবারই বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয় বিভিন্ন নামের পুরস্কার। এ বছর ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’-এ ভূষিত হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার’ পেয়েছে সময় প্রকাশ। বইমেলার তৃতীয় দিন আয়োজক কমিটির পক্ষে পুর¯কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন গোলাম ফারুক ভূইয়া। এ সময় তার পাশে ছিলেন বইমে ‘মুক্তধারা ফাউন্ডেশন’র চেয়ারপার্সন ড. নুরুন্নবী। বয়সের কারণে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মেলায় আসতে পারেননি, তবে ভিডিও-বার্তায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন। নিউইয়র্কের এই বইমেলায় ইতিপূর্বে যোগদানের স্মৃতিচারণের পাশাপাশি বহুজাতিক সমাজে বাঙালি সংস্কৃতি বিকাশের এই প্রয়াসকে অভিনন্দিত করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। এ সময় মেলায় অংশগ্রহণকারি ‘চিত্তরঞ্জন সাহা শ্রেষ্ঠ প্রকাশনা পুরস্কার’ গ্রহণ করেন ‘সময় প্রকাশ’র ফরিদ আহমেদ। এবার ‘শহীদ কাদরী শ্রেষ্ঠ গ্রন্থ পুরস্কার’ ঘোষণা করা হয়নি। এ প্রসঙ্গে গোলাম ফারুক ভূইয়া জানান, এ বছর প্রবাস থেকে প্রকাশিত সমস্ত গ্রন্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রাপ্ত বইগুলোর ওপর পর্যালোচনা-বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তীতে আমরা পুরস্কার প্রাপ্ত লেখকের নাম ঘোষণা করবো।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি নুরুল হুদা বইমেলা উদ্বোধন করতে গিয়ে বলেন, এ আয়োজন বিশ্ব বাঙালি এক মিলনস্থল হয়ে উঠেছে। এই বইমেলা বাঙালি অভিবাসীদের সবচেয়ে বড় আয়োজন। যতদূর বাংলা ভাষা ততদূর বাংলাদেশ এ কথাটির সত্যতা বারবার আমরা দেখতে পাচ্ছি এই বইমেলায়।
এবার ‘শহীদ কাদরী শ্রেষ্ঠ গ্রন্থ পুরস্কার’ কে পাচ্ছেন তা অনুষ্ঠানে জানানো সম্ভব হয়নি। এ প্রসঙ্গে গোলাম ফারুক ভূইয়া জানান, এ বছর প্রবাস থেকে প্রকাশিত সমস্ত গ্রন্থ সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রাপ্ত বইগুলোর ওপর পর্যালোচনা-বিশ্লেষণের ভিত্তিতে পরবর্তীতে আমরা পুরস্কার প্রাপ্ত লেখকের নাম ঘোষণা করবো।
সমাপনী দিনে বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ‘তারুণ্যের উৎসব’এ ছিল যেমন খুশী আঁকো-যেমন খুশী গাও, ধর্ম বর্ণ জাতির উর্দ্ধে জাগোরে নবীন প্রাণ, নবীন কবিদের আসর, নতুন প্রজন্মের লেখক, খাতা থেকে বই, বিকল্প তথ্য-মাধ্যম কেন গুরুত্বপূর্ণ, রন্ধন যখন সংস্কৃতি, সাফল্যের পেছনে, মুক্তিযুদ্ধ ও নতুন প্রজন্মসহ বেশ কয়েকটি পর্ব।
এবারের বইমেলায় অন্যান্যবারের তুলনায় দর্শক-শ্রোতার উপস্থিতি বেশি হলেও বই বিত্রিুর ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন স্টল দেয়া প্রকাশকরা। অধিকাংশ প্রকাশকই জানান, গতবারের তুলনায় এবার বই বিক্রি কম হয়েছে।
এবার এই ৩৩তম বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করেন লেখক হাসান ফেরদৌস। সমগ্র অনুষ্ঠানের মঞ্চ ব্যবস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনা-পরিচালনার দায়িত্বে ছিলেন সাবিনা হাই উর্বি, মিহির চৌধুরী, সুস্বণা চৌধুরী, চন্দ্রিমা দে, সউদ চৌধুরী ও সেমন্তী ওয়াহেদ।
একক সঙ্গীতানুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ভারতের রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, অষ্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরুপমা রহমান, নাজু আকন্দ, নাহিদ নাজিয়া, শবনম সায়েলা তনুকা, জাফর বিল্লাহ, লিলি ইসলাম ও শাহ মাহবুব।
মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি সিনেমা দেখানো হয়েছে।
এবারের বইমেলায় অন্যান্যবারের তুলনায় দর্শক-শ্রোতার উপস্থিতি বেশি হলেও বই বিত্রিুর ব্যাপারে হতাশা প্রকাশ করেছেন স্টল দেয়া প্রকাশকরা। অধিকাংশ প্রকাশকই জানান, গতবারের তুলনায় এবার বই বিক্রি কম হয়েছে।
বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার ৪২ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবারের মেলায়। প্রকাশনী প্রতিষ্ঠানের মধ্যে ছিল সময়, ইত্যাদি, অনন্যা, নালন্দা, কথা প্রকাশ, বিদ্যা প্রকাশ, মাওলা ব্রাদার্স, মুক্তধারা নিউইয়র্ক, স্বদেশ শৈলী, কাশবন, অন্বয়, দেব সাহিত্য কুটির, একুশে চেতনা পরিষদ, কাকলী, বিশ্বসাহিত্য কেন্দ্র, গ্রন্থকুটির, বাংলা একাডেমী, ছড়াটে, বাতিঘরসহ বেশ কিছু প্রতিষ্ঠান। বিপুলসংখ্যক লেখক-কবি-সাহিত্যিক এবং সাংস্কৃতিক সংগঠকের সমাগম ঘটেছিল এই মেলায়।
আগামী ২০২৫ সালে একই স্থানে মে মাসের ২৩ থেকে ২৬ তারিখ পর্যন্ত চলবে আন্তর্জাতিক এই বাংলা বইমেলার ৩৪ তম আসর।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
