উপদেষ্টার গোপনে ভারত সফরে তোলপাড়
হাসান মাহমুদ
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৫
ড. মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ট একজন উপদেষ্টার গোপনে ভারত সফর নিয়ে এখন তোলপাড় চলছে। ওই উপদেষ্টা এবং তার স্বামী যখন ভারত সফর করছিলেন ঠিক একই সময়ে অন্তর্বর্তীকালিন সরকারের গুম সম্পর্কিত তদন্ত কমিশনের অন্যতম সদস্য নূর খান লিটন ঢাকা থেকে বিমানযোগে দিল্লীতে যান ‘কিছু ব্যক্তিগত’ কাজের নাম করে। জানা গেছে, তিনি বাংলাদেশে ফিরে আসবেন কোলকাতা হয়ে সড়ক পথে আগামী ২৭ অক্টোবর দুপুরে। নূর খান ২০ অক্টোবর দিল্লীর ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। দিল্লীতে থাকা ঘনিষ্ঠরা তাকে রিসিভ করেন বলে সূত্রে জানা গেছে। সরকার ঘনিষ্ঠদের গোপনে ভারত সফরের বিষয়টি শেষ পর্যন্ত আর গোপন থাকেনি। দিল্লীতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সিনিয়র অনেক নেতা এখন অবস্থান করছেন। যারা বাংলাদেশে জুলাই আন্দোলনে বিভিন্ন হত্যা মামলার আসামি।
একই সময়ে অন্তর্বর্তীকালিন সরকারের উপদেষ্টা ফরিদা আখতার যিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। তিনি ও তার স্বামী কবি, লেখক ও মানবাধিকার কর্মী ফরহাদ মজহার গোপনে ভারত সফর করেন। সম্মেলনে যাবার কথা থাকলেও তারা পরবর্তীতে বিভিন্ন স্থান গিয়েছেন বলে জানা যায়। প্রথমে ভারতের হায়দরাবাদে একটি সম্মেলনে ফরহাদ মজহার ও ফরিদা আখতার অংশগ্রহণ করেন বলে সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস জাতিসংঘের সম্মেলনে অংশগ্রহণের সময় উপদেষ্টা ফরিদা আখতার গত ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে তার সফর সঙ্গি হিসেবে আসেন এবং ৯ দিনের ওই সফরে ফরিদা আখতার নিউইয়র্কে তার আত্মীয়দের সাথে সময় কাটান বলে জানা যায়।
তাদের ভারত সফরের দুই সপ্তাহ আগে ৪ অক্টোবর ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের উদ্যোগে, ভারত সরকারের খরচে ২৩ জন সাংবাদিককে দিল্লী নিয়ে যাওয়া হয় ‘প্রশিক্ষণ’ দেওয়ার নাম করে। ঢাকার মিডিয়ায় অত্যন্ত পরিচিত এই সাংবাদিকরা ভারত সরকারের আপ্যায়ন গ্রহণ করে দিল্লী থেকে মোম্বাই হয়ে ঢাকা ফেরেন। এ সময় ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী তাদের সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক বক্তব্যে ভারত সরকারের ‘বাংলাদেশ সম্পর্কিত পলিসি’ তুলে ধরে দীর্ঘ বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশে নির্বাচন নিয়েও ভারত সরকারের মনোভাবের চিত্র জানিয়ে বলেন, ‘বাংলাদেশে ঘোষিত সময়ের মধ্যেই দ্রুত নির্বাচন দরকার। ভারত নির্বাচিতদের সাথেই কাজ করার প্রস্তুতি রেখে চলেছে। এছাড়া নিবিরভাবে বাংলাদেশ পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি।’ ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) -এর ২৩ সদস্যের অভিজ্ঞ সাংবাদিকদের দিল্লীতে নিয়ে ওই প্রশিক্ষণ দেয়া একমাত্র উদ্দেশ্য ছিল কি-না তা নিয়ে নানা প্রশ্ন জেগেছে।
২০২৪ সালের ২৭ আগস্ট গঠিত গুম সম্পর্কিত তদন্ত কমিশনের নূর খান লিটন বিমান বাংলাদেশ ফ্লাইটে (বিজি-৩৯৭) ২০শে অক্টোবর সপ্তাহব্যাপী সফরের জন্য ঢাকা থেকে নয়াদিল্লি গিয়েছেন বলে জানা যায়। নূর খান লিটন ২১ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত ভারতের রাজধানী দিল্লীতে অবস্থান করবেন এবং তাঁর ব্যক্তিগত কাজ সম্পন্ন করবেন। এদিকে নূর খানের দিল্লী সফরকে ঘিরে ঢাকায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জোরপূর্বক গুম ও নিখোঁজ হওয়ার ঘটনা নথিভুক্ত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা তিনি পালন করেছেন। নূর খান ভারত থেকে স্থলপথে বাংলাদেশে ফিরে আসবেন। ২৭ অক্টোবর বেলা ১১:৩০ মিনিটে বেনাপোল (বাংলাদেশ) ইমিগ্রেশন চেকপোস্টে পৌঁছানোর কথা রয়েছে।
নূর খান লিটন ছাড়াও ওই কমিশনের অন্য সদস্যরা হলেন ফরিদ আহমেদ শিবলী, নাবিলা ইদ্রিস, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন। ২০২৫ সালের জুন মাসে বাংলাদেশের মন্ত্রিপরিষদ বিভাগ কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। বাংলাদেশি নাগরিকদের নিখোঁজ ও গুম হওয়ার ঘটনায় ভারতীয়দের হাত রয়েছে বলে অভিযোগ রয়েছে।
- ‘দিদিকে ছেড়ে যাব না’, কঠিন সময়ে মমতার পাশে শত্রুঘ্ন
- যে কোনো হামলার জবাব দিতে ইরানের বাহিনী প্রস্তুত
- পেন্টাগনে বিপজ্জনক রাসায়নিক সন্দেহ, ভবন লকডাউন
- আদ-দ্বীন হাসপাতালে পুলিশ মোতায়েন
- পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
- ইরানে বিমান হামলার পরিকল্পনা বাতিলের ঘোষণা ট্রাম্পের
- শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের
- বাজেটে কোন মন্ত্রণালয়ে কত বরাদ্দ
- ‘ধানক্ষেত’ নয়, ভালো উইকেটে খেলে অস্ট্রেলিয়াকে হারানো গ্রেট অর্জন
- জমকালো আয়োজনে পর্দা উঠলো বিশ্বকাপের
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
