ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে যুদ্ধ দেখতাম না, পোপ
প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানিসহ পাশ্চাত্যের অন্যান্য দেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত আরব দেশ, মিশর, জর্দান ও ইসরায়েল সবচেয়ে বেশি অস্ত্র বিক্রি করে থাকে। গত কয়েক দশক ধরে পাশ্চাত্যের এ দেশগুলো সবসময়ই মধ্যপ্রাচ্যের বিশাল অস্ত্রের বাজার ধরে রাখার চেষ্টা করেছে।
কিন্তু এর ভয়াবহ পরিণতির ব্যাপারে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মগুরু পোপ ফ্রান্সিস তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ধনী যুক্তরাষ্ট্র ও ইউরোপ অস্ত্র বিক্রি করছে শিশু এবং সাধারণ মানুষ হত্যার জন্য। তিনি ইতালির মিলান শহরের স্যান কার্লো ইনস্টিটিউটে বক্তৃতা করার সময় এ মন্তব্য করেন। পোপ ফ্রান্সিস বলেন, পাশ্চাত্য একে অপরের বিরুদ্ধে যুদ্ধ লাগিয়ে দিয়ে অস্ত্র বিক্রি করছে এবং ইউরোপ ও যুক্তরাষ্ট্র যদি অস্ত্র বিক্রি না করত তাহলে ইয়েমেন, সিরিয়া ও আফগানিস্তানে আমরা যুদ্ধ দেখতাম না। এসব যুদ্ধে নিহত প্রতিটি শিশুর মৃত্যুর জন্য, প্রতিটি পরিবার ধ্বংসের জন্য অস্ত্র উৎপাদনকারী দেশগুলোর দায় রয়েছে।
পোপ তার বক্তব্যে পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ-বিগ্রহের কথা উল্লেখ করেন যেখানে সিরিয়ায় গৃহযুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যের দেশগুলোর বিরাট ভূমিকা ছিল অন্যদিকে ইয়েমেনে রক্তক্ষয়ী যুদ্ধেও সৌদি আরবকে সরাসরি সহযোগিতা ও অস্ত্র যোগাচ্ছে পাশ্চাত্যের দেশগুলো। রুশ রাজনৈতিক বিশেষজ্ঞ সের্গেই সেইরিবেরোফ বলেছেন, আমেরিকা ও ব্রিটেন ইয়েমেন যুদ্ধে অস্ত্র বিক্রি করে আরব দেশগুলোর কাছ থেকে বিপুল অংকের অর্থ হাতিয়ে নিয়েছে।
পাশ্চাত্যের অস্ত্র বিক্রির কারণে মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা ব্যাপক বেড়েছে। কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে পাশ্চাত্য এ অঞ্চলের মিত্র দেশগুলোকে অস্ত্র দিচ্ছে। পাশ্চাত্যের সরকারগুলো অস্ত্র বিক্রির মাধ্যমে তাদের অস্ত্র শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি হাজার হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এ ছাড়া, অস্ত্র নির্মাণকারী দেশগুলো তাদের অর্থনীতির চাকাকেও সচল রাখতে এসব অস্ত্র বিক্রি করছে। পাশ্চাত্যের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, অস্ত্র বিক্রির মাধ্যমে মিত্র দেশগুলোকে পতনের হাত থেকে রক্ষা করা এবং এ অঞ্চলের প্রতিরোধকামী শক্তিগুলোকে দমনে সহায়তা করা। এমনকি পাশ্চাত্যের দেশগুলো আরব মিত্র দেশগুলোতে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারেও টুঁশব্দটিও করছে না।
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র!
- নিউইয়র্কে প্রতি রোববার ‘হলিডে মার্কেট প্লেস’র যাত্রা শুরু
- উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ সম্পন্ন
- ইসরাইলি নির্বাচনে বিদেশি অর্থায়নের অভিযোগ!
- ফাইটার ডানা হোয়াইটকে প্রেস সেক্রেটারি বানাতে চান ট্রাম্প!
- আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত
- ইনকিউবেটরে আগুন, পুড়ল নবজাতকের শরীরের ৯৫ শতাংশ
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
