ইরান প্রবাসিদের জন্য দেশে আহাজারি
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২১ জুন ২০২৫
১৫ হাজার বাংলাদেশির ফেরার আকুতি
ইরানের তেহরানসহ বিভিন্ন সিটিতে প্রায় ১৫ হাজার বাংলাদেশি বসবাস করেন। ৭ দিন আগে শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি দিনদিন ভয়ানক হয়ে উঠছে। বাংলাদেশে থাকা তাদের আত্মীয় পরিজন সরকারী বিভিন্ন দপ্তরে ছুটাছুটি করছেন বিপদের কথা ভেবে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসরাইলের বর্বর হামলার ঘটনা দেখছেন আর কান্নাকাটি, আহাজারি করছেন। পরিবারের সদস্যদের জন্য এই কান্না দেখার মতো কেউ নেই। গত কয়েকদিন ধরে ঢাকা শহরে প্রবাসি কল্যাণ মন্ত্রণালয়ে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গেইটে প্রবাসির স্বজনদের ভিড় দেখা গেছে। অনেকে হাতে পরিজনের ছবি নিয়ে এসে তাদেরকে দেশে ফিরিয়ে আনা যায় কিনা তা নিয়ে আকুতি জানাচ্ছেন। ইরানে থাকা প্রবাসিরা কবে ফিরতে পারবেন সেই তথ্যই তারা জানতে চাচ্ছেন।
ইরানের তেহরানে বসবাসরত বাংলাদেশী সাংবাদিক শেখ আব্দুর রশিদকে ফেসবুক ম্যাসেঞ্জারে পাওয়া গেলে তিনি জানান, ‘সম্প্রচার ভবনে মাটির নীচে আছেন। হঠাৎ কওে ইসরাইলি ড্রোন এসে তাদের ভবনে আঘাত হানলে তারা মাটির নীচে আশ্রয় নিয়েছেন। তেহরান বেতারের বাংলা সার্ভিসে সাংবাদিক শেখ আব্দুর রশিদের মতো প্রায় ১০ জন বাংলাদেশী কর্মরত আছেন।
শেখ আব্দুর রশিদ জানান, ইরানে বাংলাদেশীদের সংখ্যা ১০ থেকে ১৫ হাজার। তবে রাজধানী তেহরানেই থাকেন তিন হাজারের মতো বাংলাদেশি। তারা বিভিন্ন পেশায় কর্মরত। বাংলাদেশে তাদের পরিবারের মধ্যে অন্তহীন দুশ্চিন্তা দেখা দিয়েছে।
বাংলাদেশ সরকার বলছে, বাংলাদেশীদের ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও অন্যত্র সরিয়ে নেবার চেষ্টা করা হচ্ছে। তবে পরিস্থিতি ভয়াবহ রকমের খারাপ। ফলে সরানো রীতিমত ঝুঁকিপূর্ণ। তেহরানে বাংলাদেশ দূতাবাসে কূটনীতিক ও কর্মচারিসহ মোট লোকবল আছে ৪২ জন। তাদেরকে ইরানের মধ্যে তেহরানের বাইরে তুলনামূলক নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিষেধাজ্ঞা থাকার কারণে সেখানে অর্থ পাঠানো কঠিন। ফলে একদিকে অর্থের সংকট; অন্যদিকে, নিরাপত্তাজনিত কারণে অন্যত্র সরিয়ে নেওয়া রীতিমত কঠিন এক কাজ। সাধারণ বাংলাদেশীরাও যারা দেশে ফিরতে আগ্রহী তাদের দেশে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তেহরানে বাংলাদেশ দূতাবাস জরুরী প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন চালু হয়েছে। হটলাইনে ১০০ জন বাংলাদেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদেরকে পাকিস্তানের ওপর দিয়ে বাংলাদেশে ফিরিয়ে আনা হচ্ছে। এরিমধ্যে পাকিস্তান সরকার এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করতে আগ্রহ প্রকাশ করেছে।
ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী জানান, ইরান থেকে তাদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
রাজধানী তেহরানের প্রায় তিন হাজার বাংলাদেশির মধ্যে প্রায় ১০০ প্রবাসী বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন দেশে ফেরার জন্য। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন, যারা তেহরানে আছে। তারা হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কার মধ্যে আছেন। তাদের এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন, তাদের জন্য এখন কাজ করছি, যাতে তারা নিরাপদে থাকতে পারেন।
গত শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৪টার পর ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা এবং সামরিক কমান্ডারদের লক্ষ্য করে ইসরাইলের হামলা শুরু হয়। ইসরাইলের সঙ্গে যুদ্ধের মধ্যে ইরানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিক এবং তাদের স্বজনদের জরুরি যোগাযোগের জন্য হটলাইন (+৯৮৯৯০৮৫৭৭৭৩৬৮, +৯৮৯১২২০৬৫৭৪৫) চালু করেছে বাংলাদেশ সরকার।
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
