ইরানের ভয়ংকর যুদ্ধজাহাজে দুশ্চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২৪
উত্তেজনার মধ্যেই নতুন একটি যুদ্ধজাহাজ প্রকাশ্যে এনেছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। নতুন এই যুদ্ধজাহাজ একটানা ১৪ দিন চলতে পারবে। জাহাজের ২ হাজার নটিক্যাল মাইলের মধ্যে নজরদারি চালাতে পারবে না শত্রুরা। শনিবার (৬ জানুয়ারি) ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নতুন এ যুদ্ধজাহাজটি শত্রুর রাডার ফাঁকি দিতেও সক্ষম। এটি নির্মাণে ইরানের তিনটি কোম্পানির ১৫ মাস সময় লেগেছে। আগামী ১৫ মাসে আইআরজির বিশেষজ্ঞরা আরও তিনটি যুদ্ধজাহাজ তৈরি করবে বলে জানিয়েছে তেহরান।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিরসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেন, আইআরজিরসি’র নৌ শাখা বেশ কয়েক ধরনের যুদ্ধজাহাজ ও নৌযান হাতে পেয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব যুদ্ধ জাহাজ ও সামরিক সরঞ্জাম শত্রুদের বিরুদ্ধে আক্রমণের ক্ষেত্রে খুবই উপযোগী।
আইআরজিসি’র কাছে হস্তান্তর করা যুদ্ধজাহাজের নাম দেওয়া হয়েছে ‘আবু মাহদি আল-মুহান্দিস’। ইরাকের হাশদ আশ-শাবির সাবেক সেকেন্ড ইন কমান্ড আবু আল-মুহান্দিস ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলেমানি সঙ্গে নিহত হয়েছিলেন। এ জন্য তার নাম অনুসারে এই জাহাজের নামকরণ করেছে ইরান।
আইআরজিসিসি আবু মাহাদি যুদ্ধজাহাজের পাশাপাশি ‘তারেক’ ও ‘আশুরা ক্লাস’ যুদ্ধযান হাতে পেয়েছে। যেগুলোয় ইরানের কাউসার ক্ষেপণাস্ত্র বসানো যাবে। এসব জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ধ্বংস করা যাবে শত্রু পক্ষের যুদ্ধবিমান, হেলিকপ্টার এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র।
জেনারেল হোসেইন সালামি আরও বলেন, যুদ্ধে জেতার মতো প্রয়োজনীয় সমস্ত উপকরণ আবু মাহদি যুদ্ধজাহাজে আছে। এখন আইআরজিসি’র নৌ শাখার সদস্যদের শত্রুর যে কোনো পয়েন্টে পৌঁছানোর মতো সক্ষমতা অর্জন করতে হবে।
গেল বছরের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলার দুদিন পরই ইসরায়েলকে সাহায্য করার জন্য ভূমধ্যসাগরে একটি বিমানবাহী রণতরী পাঠায় যুক্তরাষ্ট্র। বসে থাকেনি ইরানও। ভূমধ্যসাগরে মার্কিন সেনারা তাদের সবচেয়ে আধুনিক রণতরী মোতায়েনের পর পরই লোহিত সাগরে প্রবেশ করে ইরানের আলবোর্জ যুদ্ধজাহাজ। তেহরান যুদ্ধজাহাজ মোতায়েন করার পর পরই ভূমধ্যসাগর থেকে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরীটি প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি যুদ্ধজাহাজ মোতায়েন কৌশলের অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। এই অবস্থায় ইরান নতুন যুদ্ধজাহাজ প্রকাশ্যে আনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুশ্চিন্তা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
