ইতিহাস গড়লেন বাংলাদেশী মাফ মিসবাহ উদ্দিন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২২ জুন ২০২৪
৯ম বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত
মাফ মিসবাহ উদ্দিন নিউইয়র্ক সিটিতে কর্মরত একাউন্টেন্ট, স্ট্যাটিস্টিশিয়ান, অ্যাকচ্যুয়ারিস, ট্যাক্স অডিটর, বেনিফিটস এক্সামিনার, ইউনিয়ন লোকাল ১৪০৭ এর টানা ৯ম বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গত ২০ মে অনুষ্ঠিত এ নির্বাচনে মাফ মিসবাহ উদ্দিন তার পুরো প্যানেল নিয়ে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় পুন:নির্বাচিত হন। তার তিন বছর মেয়াদী এ দায়িত্ব গত ১ জুন থেকে শুরু হয়েছে। মেয়াদ শেষ হবে ২০২৭ সালের জুন মাসে। ২০০০ সাল থেকে বাংলাদেশী আমেরিকান মাফ মিসবাহ উদ্দিন লোকাল ১৪০৭’র প্রেসিডেন্ট পদে একটানা নির্বাচিত হয়ে আসছেন। এশিয়ান আমেরিকানদের মধ্যে তিনিই প্রথম এ পদে নির্বাচিত হবার বিরল গৌরব অর্জন করেন।
লোকাল ১৪০৭ এর নির্বাচনে মাফ মিসবাহ উদ্দিনের প্যানেলে সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: ভাইস প্রেসিডেন্ট জেড মাতালন, সেক্রেটারি জুলি লাইসে, কোষাধ্যক্ষ মেরিলিন বালি, ট্রাস্টি আলেক্সান্ডার সৈকত, নূর আহমেদ, এবং এনামুল হক সোহাগ। এছাড়াও ডিসি ৩৭ এর ডেলিগেট হিসেবে নির্বাচিতরা হলেন: আর্লিন আইকেন্স, ডেনিস এন্ড্রিজ, মেরিলিন এ বেলী, চার্লস ফরেস্ট, মহাদ্দিয়া মেরি এবং জেড মাতালন, ডেলিগেট টু সেন্ট্রাল লেবার কাউন্সিল রিকি এল জেনকিন্স এবং সার্জেন্ট-এট-আর্মস জেনিস নার্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিউইয়র্কে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত লোকাল ১৪০৭ এ প্রতিনিধিত্ব করেন ২,৪৮৭ জন একাউনটেন্ট, অ্যাকচ্যুয়ারিয়াল স্পেশালিস্ট, বুকসকিপার, বিজনেস প্রমোশন কো-অর্ডিনেটর, কলেজ একাউনটেন্ট, ক্রাইম এনালিস্ট, ইউনিভার্সিটি প্যারোল এনালিস্ট, অর্থনীতিবিদ, ফাইনান্স এনালিস্ট, ইনভেস্টমেন্ট এনালিস্ট, ম্যানেজমেন্ট অডিটর, পার্সেসিং স্পেশালিস্ট, রিটায়ারমেন্ট বেনিফিট এক্সজামিনার, স্ট্যাটিস্টিসিয়ান, সিস্টেম এনালিস্ট ফাইন্যান্স, ট্যাক্স অডিটর এবং ওয়ার্কার্স কমপেনসেশন বেনিফিট এক্সামিনাররা।
লোকাল ১৪০৭ এর সদস্যরা সিটিওয়াইড মেওরাল এজেন্সি, হেলথ অ্যান্ড হসপিটাল কর্পোরেশন, শিক্ষা বিভাগ, হাউজিং অথরিটি, ট্রানজিট অথরিটি, স্কুল কন্সট্রাকশন অথরিটি এবং সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে কর্মরত। সিটি মেয়রের এবং স্টেট গভর্নর অফিসের মাধ্যমে সদস্যদের বেতন-ভাতাসহ, হেলথ ইন্স্যুরেন্স, প্রেক্রিপশন ড্রাগ, ওয়েলফেয়ার এবং পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে চুক্তি করেন লোকাল ১৪০৭ এর প্রেসিডেন্ট। মাফ মিসবাহ ২০০৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ডিসি-৩৭ এর ৬২টি লোকাল উনিয়নের ট্রেজারার হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এ গুরুত্বপূর্ণ পদ দু’টি শুধু বাঙালী হিসেবেই নন, এশিয়ান আমেরিকান হিসেবেও একমাত্র মাফ মিসবাহ উদ্দিনই অলঙ্কিত করেন।
মাফ মিসবাহ উদ্দিন ইন্ডিয়ানা বলস্টেট ইউনিভার্সিটিতে গ্রাজুয়েট টিচিং এসিসটেন্সশীপ নিয়ে যুক্তরাষ্ট্রে আসেন ১৯৮৪ সালের ২৮ আগস্ট। এর আগে ১৯৭৮ সালে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি থেকে তিনি গণিতে অনার্স সহ মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। ১৯৮০ সালে একই ইউনিভার্সিটিতে ডেমোগ্রাফিতে দ্বিতীয় মাস্টার্স ডিগ্রি নেন। এ বিষয়ে তিনি প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার গৌরব অর্জন করেন। ১৯৮৪ সালে আমেরিকা আসার আগ পর্যন্ত তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ডব্লিউএইচও (হু) এর একটি প্রকল্পে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। মাফ মিসবাহ ১৯৮৬ সালে বল স্টেট ইউনিভার্সিটি থেকে একচ্যুরিয়াল সাইন্সে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। এটি তার তৃতীয় মাস্টার্স ডিগ্রি।
ওই বছরই তিনি নিউইয়র্ক সিটির পেনশন ডিপার্টমেন্টে একচ্যুয়ারি হিসেবে যোগ দেন। চাকুরীর সুবাদে নিউইয়র্ক সিটির স্পসরশিপের মাধ্যমে তিনি ও তার পরিবার গ্রিনকার্ড লাভ করেন।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
