ইউরোপে হুমকির মুখে স্বাধীন সাংবাদিকতা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে ইউরোপে চাপ ক্রমেই বাড়ছে। ইউরোপে গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি ও নির্যাতনের ঘটনা দিন দিন বাড়ছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতেও গণমাধ্যমের প্রতি চাপ ক্রমেই বাড়ছে। ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ প্রকাশিত ২০১৮-১৯ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
আজ বৃহস্পতিবার ‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস কর্তৃক প্রকাশিত ২০১৮-২০১৯’, বিশ্বব্যাপী ১৮০ দেশের গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতাবিষয়ক সূচকের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপে গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত ও নির্যাতনের ঘটনা বেশি ঘটছে। এই বছরে গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতাবিষয়ক সূচকে বাংলাদেশের অবস্থান ১৫০, এর আগে বাংলাদেশের অবস্থান ছিল ১৪৬।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপে যেসব দেশে স্বাধীন সাংবাদিকতা করার পরিবেশ ছিল, সেই পরিবেশ ক্রমেই সংকুচিত হচ্ছে। সাংবাদিক ও ব্লগারদের ওপর ঘৃণা, হত্যাসহ নির্যাতনের ঘটনা আরও বেড়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় ইউরোপে ও মার্কিন যুক্তরাষ্ট্র গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত ও নির্যাতনের ঘটনা বেশি ঘটছে। জার্মানিতেও সাংবাদিকদের প্রতি হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে।
‘রিপোর্টার্স উইদাউট বর্ডারস’ মুখপাত্র কাটিয়া গ্লোগার জানিয়েছেন, বিভিন্ন সময়ে নানা সংগঠন ও রাজনৈতিক নেতাদের কারণে মুক্ত ও স্বাধীন সাংবাদিকতা হুমকির মুখে পড়েছে। বিশেষ করে ইউরোপের ডানপন্থী কট্টরবাদী বা জাতীয়তাবাদী সরকারগুলোর দায়িত্বপ্রাপ্ত সিনিয়র রাজনৈতিক নেতারাও সাংবাদিকদের প্রতি ঘৃণা ছড়াচ্ছেন।
মুক্ত ও স্বাধীন সাংবাদিকতায় ইউরোপের দেশ অস্ট্রিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া ও জার্মানিতে গত বছরের তুলনায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। অস্ট্রিয়াতে কট্টরবাদী সরকারের ক্ষমতায়নের পর থেকে গণমাধ্যমকর্মীদের ওপর প্রবল হুমকি আসছে। স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার সূচকে দেশটির অবস্থান ৫ থেকে বেড়ে ১৬ তে পৌঁছেছে। সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিক প্রায়ই দেশটির সাংবাদিকদের ‘মিথ্যাবাদী’ ও বিদেশিদের ‘চর’ বলে আখ্যায়িত করে থাকেন। দেশটির সূচক ৬৬ থেকে ৯০-তে ঠেকেছে। স্লোভাকিয়ার সরকারপ্রধান রবার্ট ফিকো সব সময় সাংবাদিকদের বিরুদ্ধে অকথ্য ভাষায় কথা বলেন এবং তাঁদের দেশটির ‘শত্রু’ বলে বিবেচনা করেন। ২০১৮ সালে স্লোভাকিয়া সরকারের সমালোচনা করে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে প্রতিবেদক ইয়ান কুশয়াক ও তাঁর প্রেমিকাকে গুলি করে হত্যা করা হয়। সূচকে দেশটির অবস্থান ১৭ থেকে বেড়ে ৩৫-তে পৌঁছেছে। জার্মানির সূচক ১৩ থেকে বেড়ে ১৫ হয়েছে। জার্মানির স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার বিষয়ে ২২ ঘটনা বিবেচনায় এসেছে, বিশেষ করে দেশটির পূর্বাঞ্চলে কট্টর নব্য নাৎসিরা সাংবাদিকদের ওপর হামলা করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত সাংবাদিকদের জনগণের শত্রু বলে আখ্যা দেওয়ার কারণে সাংবাদিকেরা হত্যা ও বোমা হামলার হুমকি পাচ্ছেন। দেশটির সূচক ৪৩ থেকে বেড়ে ৪৮ হয়েছে।
অন্যদিকে ইউরোপের স্ক্যান্ডেনেভিয়ার দেশ নরওয়ে পরপর তিন বছর মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার সূচকে ১ নম্বরে রয়েছে। ওই একই অঞ্চলের দেশ ফিনল্যান্ড ও সুইডেন দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস প্রকাশিত বিশ্বব্যাপী গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতা বিষয়ক সূচকের শেষ দুটি দেশ হলো উত্তর কোরিয়া ও তুর্কমিনিস্তান।
রিপোর্টার্স উইদাউট বর্ডারস বিশ্বের ১৮০ দেশের গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার বিষয়ে সারা বিশ্বের মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক, বিজ্ঞানীদের মতো বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে সূচক তৈরি করে। ছয়টি পৃথক বিভাগে বিভক্ত হয়ে ৭১টি প্রশ্নের মাধ্যমে মুক্ত গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার বিষয়ে প্রতিবেদন ও সূচক তৈরি করা হয়।
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- ঘড়ির কাঁটা মিলিয়ে নিন
- ট্রাম্প-মামদানি প্যাকেজ
সানিসাইডে ১২ হাজার এপার্টমেন্ট - মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি
- আজকাল ৯১২
- ইরানে কেউ নেতৃত্ব দিতে চাইলেই সে মারা যাচ্ছে : ট্রাম্প
- হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম
- বড় ৫ চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
