ইউনূসের সংলাপে সংস্কারের টার্মস অব রেফারেন্সই প্রধান্য
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪
# আওয়ামী লীগ ও ১৪ দল আউট
# সারাদেশে উদ্বেগ উৎকন্ঠা
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে অর্ন্তবর্তীকালীন সরকার। এবারের এজেন্ডা সরকার গঠিত সংস্কার কমিশনগুলোর কার্যপরিধি নির্ধারণ। পাশাপাশি, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হওয়ায় এ ব্যাপারে করনীয় দিক নিয়ে আলোচনা করবেন। অর্ন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস সংলাপের আহ্বান করেছেন। এর আগেও দলগুলোর সঙ্গে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা। অর্ন্তভুক্তিমূলক সংস্কার করার লক্ষ্যে তিনি এই সংলাপ করছেন বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া, এসব সংস্কার কর্মকান্ডকে পরবর্তি গণতান্ত্রিক সরকারের জাতীয় সংসদে পাশ করানোর প্রয়োজন হতে হবে। এসব কারণে রাজনৈতিক মতৈক্য প্রতিষ্ঠা করার মাধ্যমে সংস্কার করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকেও সঙ্গে নিচ্ছেন ইউনূস। যদিও এবারের সংলাপেও আওয়ামী লীগকে ডাকা হচ্ছে না। সংস্কারের পর আগামী নির্বাচন কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই আলোচনা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোলের মধ্যে এবারের সংলাপের ডাক দিলেন প্রধান উদেষ্টা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ১২ থেকে ১৮ মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে অর্ন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সেনাপ্রধান সংস্কারের ১৮ মাস পরে নির্বাচনের কথা বলেছেন। এসব নিয়ে তুমুল আলোচনা চারদিকে।
শনিবার ধারাবাহিকভাবে সংলাপ শুরু কবে। এতে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের সংলাপে সরকার গঠিত ছয়টি সংস্কার কমিশনের কার্যক্রম এবং দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত ও পরামর্শ নেওয়া হবে। এবারের সংলাপের আওয়ামী লীগ ও ১৪ দলের কাউকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন অর্ন্তবর্তি সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে কমিশন প্রধানদের নাম ঘোষণা করা হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেছিলেন এসব কমিশনের অন্য সদস্যদের নাম কমিশন প্রধানদেও সঙ্গে আলোচনা করে ঠিক করা হবে। কতক্ষণ সংলাপ হবে এবং একদিনেই সবার সঙ্গে সংলাপ হবে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। আলোচনার দিনই সংলাপের সময় বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, কমিশনের কাজ শেষ হবে ৩১ ডিসেম্বর। তারপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে যে কীভাবে সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগেও রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় আলোচনা করেছে অন্তর্র্বতী সরকার। অন্তর্র্বতী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার ৪ দিনের মাথায় ১২ ও ১৩ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস বেশ কয়েকটি দলের সঙ্গে আলোচনা করেন। এরমধ্যে ছিল-বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, কমিউনিস্ট পার্টিসহ (সিপিবি) কয়েকটি দল ও জোট। এসব দলের সঙ্গে পৃথক বৈঠক হয়। ৩০ আগস্ট বিএনপির সঙ্গে আরেক দফা বৈঠক করেন ড. ইউনূস। এরপর ৩১ আগস্ট থেকে বৈঠক করেন এলডিপি, বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং ১২ দলীয় জোটের সঙ্গে। এসব বৈঠকে রাজনৈতিক দলগুলো দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিভিন্ন সংস্কারে জোর দিয়েছে।
এদিকে বাংলাদেশে সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরে তীব্র অস্থিরতা দেখা দিয়েছে। বিভিন্ন মহলের দাবির মিছিল, পোশাক শিল্পে শ্রমিকদের উত্তেজনা, সংখ্যালঘূ ইস্যু, মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে ভারতে কটুক্তি, লেবাননে ইসরাইলি হামলা, পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি খারাপ হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে বেশ উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা বাহিনীগুলোও চিন্তিত। সাধারন মানুষ উদ্বিগ্ন। কি হতে হতে যাচ্ছে? অর্ন্তবর্তী সরকার কি ব্যর্থ হবেন? কোন পথে যাচ্ছে দেশ?
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অর্ন্তবর্তি সরকার ক্ষমতায় যাবার পর থেকে বিভিন্ন পক্ষ দাবি নিয়ে বেশ সোচ্চার। তারা সচিবালয় ঘেরাও শুধু নয়। সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করছে। সম্প্রতি চাকুরির বয়স ৩৫ করার দাবিতে একটি পক্ষের বিক্ষোভের সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয়।
পোশাক শিল্পের শ্রমিকরাও বেতন বৃদ্ধির দাবিতে সড়ক অবরোধ করছে। আশুলিয়ায় তারা গাড়ি ভাংচুর ও কারখানায় অগ্নিসংযোগ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর ওপর হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হিসাবে গুলি করা হলে এক শ্রমিক মারা যায়।
ধর্মীয় উত্তেজনাও বেশ চাঙ্গা হয়েছে। দূর্গাপূজাকে সামনে রেখে বিভিন্নস্থানে পূজায় বাধা দেয়া হয়েছে। কোনও কোনও স্থানে মূর্তি ভাঙ্গার ঘপটনাও ঘটেছে। এ নিয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। দিনটি শুক্রবার হওয়ায় বাইতুল মুকাররম মসজিদের আশেপাশে ইসলামী দলগুলো ভারতে মহানবী হজরত মুহাম্মদ সা. সম্পর্কে কটুক্তির প্রাতবাদে বিক্ষোভ করবে। একই সময়ে ঢাকা বিশ^বিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করবে পাহাড়ি ছাত্ররা বিক্ষোভের ডাক দিয়েছে। এই তিনটি সমাবেশকে নিয়ে উপদেষ্টা পরিষদ বেশ উদ্বিগ্ন। গোয়েন্দা সংস্থাগুলো নানা কৌশল প্রণয়ন করছে।
গোয়েন্দরা বলছেন, দূর্গাপূজা নিয়ে তাদের মধ্যে বেশ দুশ্চিন্তা দেখা দিয়েছে। হিন্দুদের এই বৃহৎ ধর্মীয় উৎসব ঘিরে বিদেশী ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। পতিত শেখ হাসিনার অনুসারীরাও নাশকতার চেষ্টা করতে পারে বলেও অনুমান করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রামে সংঘাতে ইতিমধ্যে একজন মারা গেছেন। এসব নিয়ে দুশ্চিন্তা জনমনে। পুলিশকে তেমন সক্রিয় দেখা যাচ্ছে না।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
