আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে না
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে উপদেষ্টা পরিষদে রদবদলের আলোচনা থাকলেও তা আপাতত হচ্ছে না। লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও বর্তমান দায়িত্বে থাকছেন। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদেও বদল আসছে না।
সরকারের তিন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একাধিক বিশেষ সহকারী সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার থেকে আলোচনা ছিল– জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে। কয়েকটি গণমাধ্যমে উপদেষ্টা পরিষদে রদবদলের খবরও আসে।
এসব গুঞ্জন ও সংবাদ নাকচ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হচ্ছে– এমন কোনো তথ্য আমার জানা নেই।
আজ সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে যাওয়ার আগে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব। এর আগে শেরেবাংলা নগরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক হয়। এরপর উপদেষ্টাদের নিয়ে আরেকটি অনানুষ্ঠানিক বৈঠক করেন সরকারপ্রধান। সেখানে আসন্ন নির্বাচন এবং আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হলেও উপদেষ্টা পরিষদের রদবদল নিয়ে কোনো কথা হয়নি বলে সমকালকে নিশ্চিত করেছেন বৈঠকে থাকা একাধিক উপদেষ্টা।
রদবদলে রাজি নয় দলগুলো
একাধিক বিশেষ সহকারী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা সমকালকে বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীরা ধরা না পড়ায় বিভিন্ন ছাত্র সংগঠন এবং জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতৃত্ব ক্ষোভ জানাচ্ছেন। হাদির খুনিরা গোয়েন্দা ব্যর্থতায় ভারতে পালিয়ে যেতে সক্ষম হয়েছে– এ ধারণা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন ছাত্রনেতৃত্ব। হাদির মৃত্যুর পর সংবাদপত্রের কার্যালয়ে হামলার কারণে পরিস্থিতি আরও জটিল হয়। তা সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়ার আলোচনা হয়েছিল। তবে তা আলোচনার পর্যায়েই রয়ে গেছে। কোনো সিদ্ধান্ত হয়নি।
এক উপদেষ্টা সমকালকে বলেন, খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো। বিএনপি ও জামায়াতে ইসলামী আপত্তি জানিয়েছে। তাই প্রধান উপদেষ্টা খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে এগোননি।
জামায়াতের এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেন, গত সোমবার রাতেই সরকারকে জানিয়েছি– খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী ও সংস্থার তাঁর বিষয়ে আপত্তি রয়েছে। তাঁকে স্বরাষ্ট্রের দায়িত্ব দিলে পুলিশ ও অন্যান্য বাহিনীর সহায়তা পাওয়া যাবে না। এতে পরিস্থিতির আরও অবনতি হবে, যা নির্বাচনকে অনিশ্চিত করে তুলবে। বর্তমান উপদেষ্টার মধ্যে কাউকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া যেতে পারে।
গত মে মাসে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি জানিয়েছিল বিএনপি। তবে পরের মাসে লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দলটির সঙ্গে খলিলুর রহমানের সম্পর্কের উন্নতি হয় বলে জানিয়েছে সরকারের দায়িত্বশীল সূত্র। খলিলুর রহমানকে নিয়ে অন্যান্য বাহিনীর আপত্তির কারণে বিএনপিও তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে চায় না।
আইজিপি বদল নয়
একাধিক উপদেষ্টা ও বিশেষ সহকারী জানান, ধর্ম অবমাননার অভিযোগ তুলে দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার কারণে বাংলাদেশ ভাবমূর্তি সংকটে পড়েছে। এখনও দেশের বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা পুলিশ ঠেকাতে পারছে না। ১৬ মাস পরও পুলিশের পুনর্গঠন হয়নি। বাহিনীটির মনোবলও দুর্বল। তারা অপরাধ ঠেকাতে কঠোর হতে পারছে না। এ কারণে চুক্তিভিত্তিক নিয়োগে থাকা আইজিপি বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার আলোচনা ছিল। ঢাকা মহানগর পুলিশ কমিশনার পদেও পরিবর্তন আনার আলোচনা হয়েছিল।
এক বিশেষ সহকারী সমকালকে জানান, জনপ্রশাসনের দিক থেকে এ বিষয়ে আপত্তি এসেছে। তারা সরকারকে বলেছে, নির্বাচনের আগমুহূর্তে রদবদলে পরিস্থিতির অবনতি হতে পারে। আবার ছাত্রনেতৃত্বের দাবির মুখে পুলিশে পরিবর্তন হলে তা নির্বাচনের আগে প্রশাসনের বদলের দাবি উঠতে পারে।
একনেকের পর অনির্ধারিত বৈঠক
আজকের একনেক বৈঠকে থাকা এক উপদেষ্টা সমকালকে বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন, আসন্ন বড়দিন ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে নেওয়া নিরাপত্তা-সংক্রান্ত প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। অনির্ধারিত এ বৈঠকে নির্বাচন সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো মূল্যে স্বাভাবিক রাখতে হবে– এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান উপদেষ্টারা।
এ ছাড়া জুলাইযোদ্ধা শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতিক চিত্র, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ও তুলে ধরা হয়।
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!
- ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
- ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
- বিশ্বকাপ ঘিরে সরগরম কোটি ডলারের এস্কর্ট বাণিজ্য
- ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের
- ঢাকার আতঙ্ক ১৩৮৭ ছিনতাইকারী
- পর্যটন ভিসা ফি মওকুফ করল শ্রীলঙ্কা, সুবিধা পেল না বাংলাদেশ
- ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ
- ট্রাম্প সত্যিই কি পারবেন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে: বিশ্লেষণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
