আবারও লড়াইয়ে বাইডেন-ট্রাম্প!
প্রকাশিত: ৯ মার্চ ২০২৪
প্রেসিডেন্ট মনোনয়ন দৌঁড়ে পিছু হটলেন নিকি হ্যালি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও মুখোমুখি হচ্ছেন জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প। সুপার টিউসডে প্রাইমারি নির্বাচনে বিপুল বিজয়ের পর রিপাবলিকান দলে ট্রাম্পের একমাত্র প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালি প্রেসিডেন্ট পদে মনোনয়ন দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আবারও বাইডেন-ট্রাম্পের লড়াই দেখতে যাচ্ছে বিশ্ব।
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন বাছাই প্রক্রিয়া প্রাইমারি নির্বাচন হিসেবে পরিচিত। আর সবচেয়ে বেশি সংখ্যক অঙ্গরাজ্যে একদিনে প্রাইমারি হওয়ায় মঙ্গলবার দিনটি মার্কিন ভোটের রাজনীতিতে সুপার টিউসডে নামে পরিচিত। এদিন ১৫টি অঙ্গরাজ্য ও একটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে প্রাইমারি নির্বাচন হয়েছে। এরমধ্যে ক্ষমতাসীন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন সবকয়টি অঙ্গরাজ্যে জয়ী হয়েছেন। শুধুমাত্র হেরেছেন ইউএস টেরিটোরি আমেরিকার সামোয়া অঞ্চলে। সেখানে অবিশ্বাস্যভাবে নিজ দলের স্বল্প পরিচিত জেসন পালমার বাইডেনকে হারিয়ে দিয়েছেন। যদিও এরইমধ্যে বাইডেন তার প্রার্থীতা প্রায় নিশ্চিত করে ফেলেছেন।
সুপার টিউসডেতে রিপাবলিকান দলের প্রাইমারি হয়েছে ১৫টি অঙ্গরাজ্য। এতে প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করে প্রত্যাশিত জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকি হ্যালি জয়ী হন কেবল একটি অঙ্গরাজ্য ভারমন্ট-এ। ট্রাম্পের বিশাল এই জয়ের পর বুধবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নিকি হ্যালি।
এদিকে, একে তো নির্বাচনে জয়, অপরদিকে একমাত্র প্রতিদ্বন্দ্বি নিকি হ্যালির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা, সবমিলিয়ে ট্রাম্প শিবিরে চলছে উৎসব। ফ্লোরিডায় নিজের আবাসস্থল মার-এ লাগোতে ট্রাম্প বলেন, সুপার টিউসডে মার্কিন জনগণের জন্য দারুণ একটি দিন। এখন আর কেউ তাকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করতে পারবে না।
এবছর ৫ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের সঙ্গেই প্রতিদ্বন্দ্বিতা হবে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের। যদিও ট্রাম্পের বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা বিচারাধীন থাকায় আইনি প্রক্রিয়া কি হবে, কিংবা ট্রাম্প দোষী সাব্যস্ত হলে কি হবে-সেই বিষয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
