স্পিকার নির্বাচন
আপাতত ভোটে দাঁড়াচ্ছেন না জিম জর্ডান
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩
আজকাল রিপোর্ট -
হাউস স্পিকার পদের জন্য জিম জর্ডানকে ভোট না দেয়ার নানা হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন রিপাবলিকান। তারা বলছেন, টেলিফোন করে তাদেরকে ক্ষোভ জানানো হচ্ছে, হুমকিমূলক ম্যাসেজ দেয়া হচ্ছে, এমনকি সরাসরি হত্যার হুমকিও দেয়া হচ্ছে। স্পিকার বাছাই নিয়ে হাউসে চলমান বিশৃঙ্খলা ও অচলাবস্থার মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
স্পিকার নির্বাচনের দুই রাউন্ডে মঙ্গল ও বুধবার হেরে গেছেন জিম জর্ডান। জয়ের জন্য ২১৭ ভোট দরকার হলেও দ্বিতীয় দিন এ জিওপি মনোনীত প্রার্থী পান ১৯৯ ভোট। ২২ রিপাবলিকান সদস্য জর্ডানকে ভোট দেননি। এর আগের রাউন্ডে হাউস জুডিশিয়ারি কমিটির প্রধান জর্ডান পেয়েছিলেন ২০০ ভোট। এদিন ২০ জন হাউস সদস্যের ভোট তিনি পাননি।
রিপ্রেজেন্টিটিভ ম্যারিয়ানেট মিলার-মিকস বিবৃতি দিয়ে বলেছেন, ‘আমি প্রাণনাশের বিশ্বাসযোগ্য হুমকি ও বেশ কিছু হুমকিমূলক কল পেয়েছি।’ তিনি মঙ্গলবার জর্ডানকে ভোট দিলেও বুধবার ভোট দেন হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস চেয়ারওমেন কে গ্র্যানগারকে।
আরকানসার রেপ্রেজেন্টিটিভ স্টিভ ওম্যাক বলেছেন, তার অফিসে একের পর এক কল এসেছে। এসব কলে প্রচুর ‘অশ্লীল’ কথা বলা হয়েছে। তবে সরাসরি কোনো হুমকি পাননি তিনি। আবার নেব্রাস্কার ডন ব্যাকনের স্ত্রী হুমকিমূলক টেক্সট ম্যাসেজ পেয়েছেন বলে জানিয়েছেন। ব্যাকন বরাবরই জর্ডানের বিরোধিতায় সরব ছিলেন। বেনামি টেক্সট ম্যাসেজে তার স্ত্রীকে বলা হয়েছে, ‘আপনার স্বামী আর কোনোদিন কোনো রাজনৈতিক পদে থাকতে পারবেন না। তিনি অত্যন্ত হতাশা করেছেন ও ব্যর্থতা দেখিয়েছেন।’
এসব হুমকির নিন্দা জানিয়েছেন জর্ডান। তিনি বলেন, ‘এসব একেবারেই ভুল কাজ... এরকম কখনওই ঘটা উচিত নাৃ আমরা চাই না কারও সঙ্গে, কোনো আমেরিকান বা কংগ্রেসের কোনো সদস্যের সঙ্গে কোনো অঘটন ঘটুক।’
এদিকে, স্পিকার হওয়ার প্রক্রিয়ায় দুই রাউন্ডের ভোটে পরাজিত হওয়ার পর বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডে না বসার সিদ্ধান্ত নিয়েছেন ওহাইওর রিপ্রেজেন্টিটিভ জিম জর্ডান। বিভিন্ন সূত্রে এ খবর জানা গেছে। তাদের মতে, রিপাবলিকানদের পূর্ণ সমর্থন এখন জোগাতে আর পারবেন না-এমন আশঙ্কা থেকে আপাতত তৃতীয় রাউন্ডের ভোটে তিনি বসতে চাইছেন না। তবে নিজেকে এই প্রক্রিয়া থেকে সরিয়েও নিচ্ছেন না।
সূত্র বলছে, সমর্থন জোগানোর চেষ্টা চালিয়ে যাবেন জর্ডান। এরপর আবার ভোটের জন্য বসবেন তিনি। আপাতত অন্তর্র্বতীকালীন স্পিকার প্যাট্রিক ম্যাকহেনরির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবনা তিনি হাউসে তুলতে চাইছেন। জর্ডানের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ম্যাকহেনরির সক্ষমতা বাড়িয়ে আগামী জানুয়ারি পর্যন্ত হাউজের কাজ চালানোর পক্ষে সমর্থন দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে নিজের পক্ষে ভোট নিশ্চিত করে তিনি আবার স্পিকার হওয়ার ভোটে দাঁড়াবেন।
ইতোমধ্যে ম্যাকহেনরিকে সাময়িক ক্ষমতা দেয়ার প্রস্তাবনা তুলেছেন ওহাইওর রিপ্রেজেন্টিটিভ ডেভ জয়সি।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
