আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৯ মে ২০২৬
নিউ ইয়র্কে ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ আগামী ২২ মে থেকে ২৫ মে কুইন্সের জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে। চার দিনব্যাপী বর্ণাঢ্য এই আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গসহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতিমান লেখক, কবি, গবেষক, প্রকাশক ও সংস্কৃতি অনুরাগীরা অংশগ্রহণ করবেন। মেলায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও যুক্তরাষ্ট্রের প্রায় ২৫টি প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই বইমেলা ১৯৯২ সাল থেকে প্রবাসে বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম বৃহৎ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। আয়োজকরা জানিয়েছেন, এবারের বইমেলাকে আরও বিস্তৃত ও আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বইমেলায় আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. নজরুল ইসলাম। সহযোগী আহ্বায়ক হিসেবে রয়েছেন ড. ওবায়েদুল্লাহ মামুন এবং রাব্বানী ভূঁইয়া। মেলার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন ডা. জিয়াউদ্দিন আহমেদ। এছাড়া মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও বিশ্বজিত সাহা বইমেলার সার্বিক সমন্বয়, আন্তর্জাতিক যোগাযোগ, প্রকাশনা কার্যক্রম এবং সাংগঠনিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। বইমেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। প্রধান অতিথি হিসেবে থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান। সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন অধ্যাপক ড. রওনক জাহান এবং ফরিদুর রেজা সাগর। বিশেষ অতিথি হিসেবে থাকছেন ভারতের বিশিষ্ট কবি সুবোধ সরকার, লেখক ফারুক মঈনউদ্দীন, গবেষক দীপেন ভট্টাচার্য এবং জনপ্রিয় ঔপন্যাসিক সাদাত হোসাইন। এছাড়া আমন্ত্রিত লেখকদের মধ্যে রয়েছেন ড. আবদুন নূর, গৌতম দত্ত, কৌশিক সেন, অধ্যাপক বিরূপাক্ষ পাল, অধ্যাপক সৌরভ সিকদার, রুমা মোদক, জাফর আহমদ রাশেদ, মোকাররম হোসেন, অধ্যাপক শামীম রেজা, রুদ্র শংকর, আশিক মুস্তাফা এবং পারমিতা হিম। সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী অদিতি মহসিন। চার দিনব্যাপী এ আয়োজনে নতুন বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, লেখক-পাঠক আড্ডা, শিশু-কিশোর অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা এবং আন্তর্জাতিক সাহিত্য বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ-বিদেশের শীর্ষস্থানীয় প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণে বইমেলা প্রাঙ্গণ হয়ে উঠবে বাংলা ভাষা ও সংস্কৃতির এক প্রাণবন্ত মিলনমেলা। এবারের বইমেলায় বাংলা সাহিত্য ও সংস্কৃতির দুই প্রখ্যাত ব্যক্তিত্ব শামসুদ্দীন আবুল কালাম এবং মহাশ্বেতা দেবী-কে বিশেষভাবে স্মরণ করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, জন্মশতবর্ষে তাঁদের সাহিত্য ও সমাজচিন্তার অবদান নিয়ে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। অন্য প্রকাশ, প্রথমা প্রকাশন, সময় প্রকাশন, পাঞ্জেরী, অনিন্দ্য প্রকাশ, বাংলা প্রকাশ, কবি প্রকাশনী, বাতিঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নতুন ও জনপ্রিয় বই পাঠকদের জন্য প্রদর্শিত হবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুধু একটি বই বিক্রির আয়োজন নয়; এটি বাংলা ভাষা, সাহিত্য, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। প্রবাসে নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
