আত্মমর্যাদা রক্ষায় বাংলাদেশের অবস্থান সমর্থন করে চীন
প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫
বাংলাদেশের জনগণের পছন্দকে সম্মান করে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল মঙ্গলবার বেইজিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানিয়েছেন। ওয়াং ই বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় বাংলাদেশের অবস্থানকে সমর্থন করে চীন। আমরা আর্থসামাজিক উন্নয়নে সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে গত সোমবার চার দিনের সফরে চীন যান উপদেষ্টা তৌহিদ হোসেন। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম বিদেশ সফর করছেন তিনি।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র উপদেষ্টার বরাতে বলা হয়েছে, চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বাংলাদেশে রাজনৈতিক ঐকমত্য এবং জনগণের সমর্থন রয়েছে। চীনের সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, অবকাঠামো, চিকিৎসা, পানি সংরক্ষণ, মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা আরও গভীর করতে চায় বাংলাদেশ। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীনের সমর্থনকে ধন্যবাদ জানায়। বাংলাদেশ দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে সহযোগিতায় সমঝোতা স্মারক সই করেছে।
শেখ হাসিনা সরকারের আমলে ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ছিল চীন। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত সম্পর্কের অবনতি ঘটালেও চীন স্বাভাবিক সম্পর্ক অব্যাহত রেখেছে। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন।
সম্পর্কের ৫০ বছর পূর্তিতে পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ এরই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর তৌহিদ হোসেন তাঁর প্রথম বিদেশ সফরের জন্য চীনকে বেছে নেওয়ার বিষয়টি চীন-বাংলাদেশ সম্পর্ককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কতটা গুরুত্ব দেয়, তা প্রতিফলিত করে।
তিনি বলেন, আমার দেশ প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্কের কূটনীতিকে গুরুত্ব দেয়। বাংলাদেশের জনগণের জন্য সুপ্রতিবেশী ও বন্ধুত্বের নীতি অনুসরণ করে। সম্পর্কের ৫০তম বার্ষিকী ‘চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের বছর’। চীন বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব অব্যাহত রাখা ছাড়া কৌশলগত যোগাযোগ শক্তিশালী করতে চায়। সহযোগিতা গভীর করার মাধ্যমে ‘বেল্ট অ্যান্ড রোড’ কর্মসূচিকে এগিয়ে নিতে আগ্রহী।
ওয়াং ই বলেন, চীন ব্যাপক সংস্কার করছে। চীনের আধুনিকীকরণকে এগিয়ে নিচ্ছে, যা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করবে। বড় বড় এবং ছোট কিন্তু সুন্দর প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মানুষের আয় বাড়ানোর প্রচেষ্টা সমন্বয় করার আহ্বান জানান তিনি। তৌহিদ হোসেনকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন নতুন উদীয়মান ক্ষেত্র খুঁজে বের করুন এবং দু’দেশের ঐতিহাসিক সহযোগিতা একীভূত করুন।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ পলিটব্যুরোর এই সদস্য বলেন, চীন ও বাংলাদেশ ভালো প্রতিবেশী এবং অংশীদার। একে অপরকে সাহায্য করে এবং উন্নয়ন চায়। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে গত ৫০ বছরে উভয় পক্ষ একে অপরকে সম্মান করেছে। পারস্পরিক লাভের এ সম্পর্ক অন্যদের জন্য উদাহরণ। ওয়াং ই ঐতিহাসিক বন্ধুত্বকে এগিয়ে নিতে কৌশলগত যোগাযোগ জোরদার ও কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এগিয়ে নিতে চীনের প্রস্তুতি ব্যক্ত করেন।
জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চীনের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের সব দল চায়, যা সরকার ও পুরো জাতি সমর্থন করে। বাংলাদেশ চীনের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে জড়িত হতে আগ্রহী। পাশাপাশি আঞ্চলিক বিষয়ে সমন্বয় জোরদার করতে, সংযোগ ও আঞ্চলিক অর্থনৈতিক একীভূতকরণের অংশীদার হিসেবে কাজ করতে এবং যৌথভাবে আন্তর্জাতিক ন্যায্যতা ও ন্যায়বিচার রক্ষা করতে আগ্রহী।
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
