আকাশছোঁয়া বহুতলের সঙ্গে ধাক্কায় প্রাণ হারাচ্ছে ১০০ কোটি পাখি!
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
আকাশছোঁয়া ইমারত। তাদের দাপটে আকাশটুকুও নজরে আসে না। আর কংক্রিটের সেই বহুতলেই অবশ্য ঝাঁ, চকচকে, শীতাতপ নিয়ন্ত্রিত জীবন মার্কিন বাসিন্দাদের। কিন্তু মানুষ বাদেও তো এ পৃথিবী প্রাণীময়! আর তাদেরই একটি অংশ এই আকাশছোঁয়া বহুতলের 'তাণ্ডবে' প্রতি বছর প্রাণ হারাচ্ছে! তারা পক্ষীকুল। দুই ডানায় ভর দিয়ে দক্ষিণ ও মধ্য আমেরিকা থেকে উত্তরের দিকে যাওয়া ও ফেরত আসা- এই দু'পথেই গগনচুম্বী বহুতলের সঙ্গে ধাক্কায় কিংবা তা থেকে তৈরি হওয়া বিভ্রান্তিতে প্রাণ হারাচ্ছে পাখির দল। এবং সে সংখ্যাটা বছরে প্রায় ১০০ কোটি। অন্তত তেমনই বলছে নতুন একটি রিপোর্ট।
বিপজ্জনক মার্কিন শহরগুলোর মধ্যে সকলের উপরে রয়েছে শিকাগো। প্রতি হেমন্ত ও বসন্তে প্রায় ২৫০ প্রজাতির ৫০ লাখ পাখির যাতায়াতের পথে পরে কাচ ঢাকা সুদৃশ বহুতল-ভর্তি এই শহর। বসন্তের সময় মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে উত্তরে কানাডার দিকে ও হেমন্তের সময় ফের দক্ষিণে- এভাবেই বছরে দু'বার যাতায়াত করে পাখির দল। এবং সেই পথেই শিকাগোর পাশাপাশি আর এক বড় 'ডেথট্র্যাপ' ম্যানহ্যাটান।
নিউইয়র্ক শহরের পাখি সংরক্ষণ নিয়ে কাজ করে চলা এক সংগঠনের ডিরেক্টর সুজান এলবিন বলেন, 'পাখিরা এই সব বহুতল ঘেরা শহরে ঢুকে দিগ্ভ্রান্ত হয়ে পড়ে অনেক সময়, গন্তব্য চিনতে না পেরে অন্যত্র চলে যায়। তারপর যখন দিনের আলো ফোটে, যখন খাবারের প্রয়োজন পড়ে, তখন তারা গাছের সন্ধানে উড়ে যায়। কিন্তু আসলে গাছ নয়, ওই কাচের বহুতলে গাছের যে প্রতিচ্ছবি ধরা পড়ে সেগুলোকেই গাছ ভেবে ভুল করে সেগুলোতে গিয়ে আছড়ে পড়ে তারা। সেখানেই মৃত্যু হয় তাদের।'
এতো গেল দিনের আলোর সমস্যা। মার্কিন মুল্লুক দিয়ে যে সব পরিযায়ী পাখির দল দেশান্তরী হয়, তারা সাধারণত রাতেই উড়তে ভালোবাসে। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় এই গগনচুম্বী বহুতলগুলো। কারণ রাতের বেলা ওই বহুতলগুলোর চোখ ধাঁধানো আলোয় দিক ভুল করে শহরের মধ্যে ঢুকে পড়ে পরিযায়ী পাখির দল। কোন শহর এ ধরনের পরিযায়ী পাখির জন্য কতটা বিপজ্জনক সে নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট পেশ করেছে কর্নেল ল্যাব অব অর্নিথোলজি। তাতেই উঠে এসেছে শিকাগো, ম্যানহাটান, ছাড়াও পরিযায়ী পাখিদের ভ্রমণপথের মধ্যে রয়েছে হিউস্টন, ডালাসের মতো বড় শহরগুলিও। তা বাদে, লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, সেন্ট লুই, এবং আটলান্টা শহরেও একই রকম বিপত্তির মুখে পড়ে পাখির দল।
ওই সমীক্ষার অন্যতম গবেষক কাইল হরটন অবশ্য দাবি করেছেন, এই গবেষণার উদ্দেশ্য মোটেও ওই শহরের বাসিন্দাদের সমালোচনা করা নয়। তিনি বলেন, 'আমরা শুধু সচেতনতা বৃদ্ধির কাজ করছি...তথ্য দেওয়ার চেষ্টা করছি যাতে এই পাখিদের বাঁচানো যায়।'
নিউইয়র্কে পাখি সংরক্ষণ নিয়ে কাজ করে চলা সংগঠনও একই রকম গবেষণা করেছিল। সেপ্টেম্বর এবং এপ্রিলে একাধিক স্বেচ্ছাসেবক পাঠিয়ে খোঁজ লাগানোর চেষ্টা করা হয়েছিল, শহরের রাস্তায় এ ভাবে ক'টি পাখির দেহ পড়ে রয়েছে। সেখানেই উঠে এসেছে প্রতি বছর ৯০ হাজার থেকে ২ লাখ পাখি বহুতলের সঙ্গে সংঘর্ষের ফলে মারা যায়। গোটা দেশের নিরিখে সংখ্যাটা বছরে ১০ কোটি থেকে ১০০ কোটির মধ্যে ঘোরাফেরা করে বলে দাবি স্মিথসোনিয়ান'স মাইগ্রেটরি বার্ড সেন্টারের। আরও দেখা গেছে, চড়াই, ওয়ার্বলারের মতো কিছু প্রজাতির পাখির ক্ষেত্রে এ ধরনের সংঘর্ষে মৃত্যুর ঘটনা বেশি ঘটে।
এর সমাধান কী?
পাথি বিশারদদের দাবি, যখন বছরের যে সময়টা পরিযায়ী পাখিদের যাতায়াতের সময়, সে সময়ে রাতের দিকে বহুতলের আলো নিভিয়ে রাখাটা প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এজন্য 'লাইটস আউট' বলে একটি উদ্যোগও নেয়া হয়েছে। প্রয়োজন, পাখিদের জন্য নিরাপদ এমন বহুতলের এমন নকশাও। তবেই শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
